জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-২১জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: বিপর্যয় কাকে বলে?উত্তর: বিপর্যয়: বিপর্যয় বলতে বোঝায় কোনো এক আকস্মিক বা চরম প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনাকে। প্রশ্ন: দুর্যোগ কাকে বলে?উত্তর: দুর্যোগ: বিপর্যয়ের ফলে মানুষের জীবন, সম্পদ ইত্যাদির ওপর যে প্রতিকূল প্রভাব সৃষ্টি হয় তাকে দুর্যোগ বলে।প্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনা কাকে বলে?উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনা: দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে দুর্যোগসংক্রান্ত নীতিমালা প্রশাসনিক সিদ্ধান্তসমূহের সমষ্টি এবং এগুলোর প্রায়োগিক কাজ।প্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কয়টি?উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য তিনটি। যথা-ক. ক্ষয়ক্ষতির পরিমাণ এড়ানো বা হ্রাস করাখ. অল্প সময়ের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করাগ. দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা। প্রশ্ন: সাড়াদান কাকে বলে?উত্তর: সাড়াদান: সাড়াদান বলতে নিরাপদ স্থানে অপসারণ তল্লাশি ও উদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে বোঝায়।প্রশ্ন: পুনরুদ্ধার কাকে বলে?উত্তর: পুনরুদ্ধার: দুর্যোগে সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদির যে ক্ষতি হয় তা পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকেই পুনরুদ্ধার বলে।প্রশ্ন: দুর্যোগ প্রস্তুতি কাকে বলে?উত্তর: দুর্যোগ প্রস্তুতি: দুর্যোগ প্রস্তুতি বলতে দুর্যোগপূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে বোঝায়।প্রশ্ন: কাঠামোগত প্রশমন কাকে বলে?উত্তর: কাঠামোগত প্রশমন: দুর্যোগ প্রতিরোধের জন্য বেড়িবাঁধ তৈরি, আশ্রয়কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত বাড়িঘর তৈরি, নদী, খাল, খনন ইত্যাদি বাস্তবায়নকে কাঠামোগত প্রশমন বলে।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: আমাদের দেশ কেন দুর্যোগপ্রবণ?উত্তর: আমাদের দেশ নদীমাতৃক দেশ। এ দেশের উত্তরে বিশাল হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত বলে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ২৭০ সেলসিয়াসে থাকাসহ অন্যান্য কারণে সমুদ্রে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে থাকে। এরূপ ভৌগোলিক বাস্তবতার কারণে আমাদের দেশ দুর্যোগপ্রবণ।প্রশ্ন: আমাদের দেশে দুর্যোগে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার কারণ কী?উত্তর: আমাদের দেশে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি বেশি হয়। এর কারণ হলো দক্ষিণাঞ্চলে পাহাড়, পর্বত টিলা বা এমন কোনো প্রাকৃতিক বাধা নেই যা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। গাছপালা ও বনাঞ্চল ধ্বংস হওয়ার ফলে ঘূর্ণিঝড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া নদীনালা, খালবিল ভরাট হয়ে যাওয়ার ফলে বন্যায় বেশ ক্ষতি সাধিত হয়।