বাংলাদেশ ও বিশ্বপরিচয় (অংশ-১)
[বহুনির্বাচনি অংশ, মান-৪০]
১। মৌর্যদের পর বাংলাদেশে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
ক. গুপ্ত খ. আর্য গ. পাল ঘ. সেন
২। বাংলার স্বাধীন সুলতানি আমলের বৈশিষ্ট্য—
i. স্থায়িত্বকাল ২০০ বছর
ii. ফখরুদ্দীন মোবারক শাহ প্রতিষ্ঠাতা
iii. সুলতানরা কেউ বাঙালি ছিলেন না
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩। কলকাতা মাদ্রাসার কত বছর পর সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা পায়?
ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ২০
৪। মুদ্রণযন্ত্র প্রথম কোথায় চালু হয়?
ক. চণ্ডীনগর খ. পশ্চিমবঙ্গ
গ. কলকাতা ঘ. শ্রীরামপুর
৫। ক্ষমতা হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশ নেয়—
i. জনগণ ii. পাকিস্তানিরা iii. ছাত্ররা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, iii ও iii
৬। ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে লোক ছিল—
ক. প্রায় ৭ লাখ খ. প্রায় ১০ লাখ
গ. প্রায় সাড়ে ৯ লাখ ঘ. প্রায় ১৫ লাখ
৭। পূর্ব পাকিস্তানের গণহত্যার মূল পরিকল্পনাকারী কে?
ক. টিক্কা খান খ. ভুট্টো
গ. নিয়াজী ঘ. ইয়াহিয়া
৮। মনিরের বাড়ি পটুয়াখালীতে, মুক্তিযুদ্ধে এটি কোন সেক্টর ছিল?
ক. ৫ খ. ৭ গ. ৯ ঘ. ১১
৯। মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কে ছিলেন?
ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ. আমীর আলী চৌধুরী
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. শামসুর রাহমান
১০। ‘সংবাদ পরিক্রমা’ প্রচার করত কোন বেতার কেন্দ্র?
ক. BBC খ. VOA
গ. আকাশবাণী ঘ. স্বাধীন বাংলা বেতার
১১। বাংলার কোন শিল্পের সুনাম ছিল বহুকাল থেকে?
ক. তাঁতশিল্পের খ. পোশাকশিল্পের
গ. চটশিল্পের ঘ. কুটির শিল্পের
১২। বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যকর্ম কী?
ক. মহাভারত খ. রামায়ণ
গ. চর্যাপদ ঘ. সীতার বনবাস
১৩। শিশু একাডেমীর শাখা কোথায় কোথায়?
ক. প্রতিটি ইউনিয়নে
খ. প্রতিটি উপজেলায়
গ. প্রতিটি জেলায়
ঘ. প্রতিটি বিভাগে
১৪। পানাম নগরে কতটি ইমারত রয়েছে?
ক. ৪৯ খ. ৪৫ গ. ৫৪ ঘ. ৫৯
১৫। তাজহাট জায়গাটি কোন জেলায়?
ক. রংপুর খ. বগুড়া
গ. রাজশাহী ঘ. নাটোর
১৬। কাদের আকর্ষণ শিশুদের কাছে অপ্রতিরোধ্য?
ক. বন্ধুদের
খ. প্রতিবেশীর
গ. আত্মীয়ের ঘ. মা-বাবার
১৭। সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম কোনটি?
ক. মিডিয়া খ. বেতার
গ. এফএম রেডিও ঘ. টেলিভিশন
১৮। দুটি খাত দ্বারা আমাদের কোন ধরনের জীবন প্রভাবিত?
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক ঘ. ধর্মীয়
১৯। মধ্যপ্রাচ্যের দেশ হলো—
i. কুয়েত, কাতার
ii. জাপান, সিঙ্গাপুর
iii. লিবিয়া, মিসর
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ২০ থেকে ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
করিম সাহেব একটি সংস্থার প্রধান। তিনিসহ ২১ জন এই সংস্থার সদস্য, ৫ জন মহিলা সদস্য থাকা বাধ্যতামূলক।
২০। উদ্দীপকে কোন স্বায়ত্তশাসিত সংস্থার কথা বলা হয়েছে?
ক. ইউনিয়ন খ. উপজেলা গ. জেলা ঘ. পৌরসভা
২১। বাংলাদেশে এ ধরনের সংস্থা কয়টি?
ক. ৬১ খ. ৪৮৩ গ. ৩০৯ ঘ. ৪৪৯৮
২২। বাংলাদেশের সংবিধান কয়টি ভাগে বিভক্ত?
ক. ৯ খ. ১১ গ. ১৩ ঘ. ৫৩
২৩। বায়ুর মূল উপাদান কোনটি?
ক. অক্সিজেন খ. সিএফসি
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. মিথেন
মডেল টেস্টের বাকি অংশ এবং
সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক