কর্ম ও জীবনমুখী শিক্ষা
১। নিচের কোনটিকে কেন্দ্র করে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল?
ক. সমুদ্র খ. নদী
গ. মানববসতি ঘ. হ্রদ
২। প্রাচীনকালে বাংলাদেশ কোন উপমহাদেশের অংশ ছিল?
ক. দক্ষিণ খ. পূর্ব গ. এশিয়া ঘ. ভারতীয়
৩। সভ্যতার শুরুতে মানুষ কোনটি আবিষ্কার করেছিল?
ক. চাকা খ. আগুন
গ. চাষাবাদের জিনিস ঘ. রোবট
৪। মিসরের পিরামিড কী দিয়ে তৈরি?
ক. বালু দিয়ে খ. মার্বেল পাথর দিয়ে
গ. সিমেন্ট দিয়ে ঘ. বড় বড় পাথর দিয়ে
৫। রোবট নিয়ে প্রথম চিন্তা করেছিলেন কে?
ক. সক্রেটিস খ. প্লুটো
গ. অ্যারিস্টটল ঘ. উইলিয়াম হার্ভে
৬। কত সালে ব্রিটেন বেলুন ফ্লাইট চালু করেছিল?
ক. ১৯৯০ খ. ১৯১২ গ. ১৯২৩ ঘ. ১৯৫৩
৭। পৃথিবীর উপগ্রহ বলতে কী বোঝায়?
ক. পৃথিবীকে প্রদক্ষিণ করে এমন বস্তু
খ. পৃথিবী থেকে প্রদক্ষিণ করে এমন বস্তু
গ. পৃথিবীর সবচেয়ে কাছাকাছি যে বস্তু অবস্থিত
ঘ. পৃথিবীকে আলো দেয় যে বস্তু
৮। কী ধরনের মানুষ সব শ্রেণি-পেশার মানুষকে সম্মান করে?
ক. বিবেকবান খ. চিন্তাবিদ
গ. আত্মবিশ্বাসী ঘ. আত্মমর্যাদাবান
৯। আত্মমর্যাদাবান লোকের বৈশিষ্ট্য হলো—
i. সত্য কথা বলে ii. কাজে ফাঁকি দেয় না
iii. সব শ্রেণি-পেশার মানুষকে সম্মান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii
ঘ. i, ii ও iii
১০। নিজের প্রতি আস্থা অর্জিত হয়—
i. কাজের দক্ষতার মাধ্যমে
ii. কাজ করার যোগ্যতার মাধ্যমে
iii. নিজের কাজ নিজে করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii
ঘ. i, ii ও iii
১১। ‘গর্ত-বসতি’ নিদর্শন কোথায় ছিল?
ক. উয়ারী-বটেশ্বরে খ. মহাস্থানগড়ে
গ. ময়নামতিতে ঘ. মেহেরগড়ে
১২। নিজের কাজ অন্যে করলে কী হবে?
ক. কাজের গুরুত্ব বেড়ে যাবে
খ. কাজের গুরুত্ব কমে যাবে
গ. নিজের সম্মান বাড়বে
ঘ. অন্যেরা ভালো বলবে
১৩। অবকাঠামোগত উন্নয়নে বিশাল ভূমিকা পালন করে কারা?
ক. কৃষকেরা খ. গ্রামবাসী
গ. নির্মাণশ্রমিকেরা ঘ. সরকার
১৪। কোনো কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক. অভিজ্ঞতা অর্জন খ. উপায় ও কৌশল
গ. আগ্রহ প্রকাশ ঘ. সঠিক দিকনির্দেশনা
১৫। বায়োগ্যাস কীভাবে পাওয়া যায়?
ক. প্রাণীর বিষ্ঠা থেকে খ. খনিজ থেকে
গ. বিদ্যুত্ থেকে ঘ. পানি থেকে
১৬। কর্মক্ষেত্রে সফলতার চাবিকাঠি—
i. সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ii. শেখা জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানো iii. পরিবর্তন মেনে নেওয়া ও মানিয়ে চলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭। সম্মান বলতে কী বোঝায়?
ক. একটি গুরুত্বপূর্ণ পদে থাকা
খ. অন্যদের সেবা করতে কাজ করা
গ. বিভিন্ন সেবামূলক কাজ করা
ঘ. জীবনযাপনের জন্য অধিক উপার্জন করা
১৮। সৃজনশীলতা কী?
ক. অন্যকে নির্দেশ দেওয়া
খ. সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা
গ. বিভিন্ন দায়িত্বের সমন্বয়
ঘ. কোনো কিছুর নতুন পন্থা খুঁজে বের করা
১৯। ব্যক্তিত্ব বলতে কী বোঝায়?
ক. নিজের প্রতি আস্থা খ. নিজের আত্মমর্যাদা গ. চিন্তাশীলতা, মননশীলতা ঘ. আবেগ-অনুভূতি ও আচরণের বিভিন্ন বৈশিষ্ট্য
২০। আগ্রহ কী?
ক. কিছু করার ইচ্ছা খ. কিছু করার ক্ষমতা
গ. কাজে দক্ষতা দেখানো ঘ. কাজে যোগ্যতা প্রমাণ করা।
সঠিক উত্তর ছাপা হলো ৩য় কলামে
সহকারী শিক্ষক
মডেল টেস্ট
উত্তর
আজ প্রকাশিত কর্ম ও জীবনমুখী শিক্ষার সঠিক উত্তর
১. খ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. ঘ ১৯. ঘ ২০ ক