বহুনির্বাচনি প্রশ্ন পূর্ণমান-৪০
১। বিশ্বের অন্যতম চাল রপ্তানিকারক দেশ কোনটি?
ক. ভিয়েতনাম খ. ভারত
গ. চীন ঘ. নেপাল
২। খরা ও লবণাক্ততা সহ্য করতে পারে কোন জাতের ধানগাছ?
ক. ব্রি ধান-৪৪ খ. ব্রি ধান-৫১
গ. ব্রি ধান-৫২ ঘ. ব্রি ধান-৫৬
৩। পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক. ঢাকায় খ. গাজীপুরে
গ. কুমিল্লায় ঘ. বরিশালে
৪। গ্রিনহাউস প্রক্রিয়ায় আবাদে কোন সুবিধাটি বেশি পাওয়া যায়?
ক. বীজ উত্পাদন সুবিধা
খ. সার সাশ্রয় সুবিধা
গ. সেচ সাশ্রয় সুবিধা
ঘ. বছরব্যাপী পুষ্টি প্রাপ্তি
৫। বন্যাকবলিত এলাকায় কোন জাতের ধানগাছ ১০ থেকে ১৫ দিন টিকে থাকতে পারে?
ক. ব্রি ধান-৪৫ খ. ব্রি ধান-৪৭
গ. ব্রি ধান-৫১ ঘ. বি ধান-৫৬
৬। পাটের জেনেটিক ম্যাপ আবিষ্কার করেছেন কোন দেশের বিজ্ঞানী?
ক. চীন খ. ভারত গ. চিলি ঘ. গ্রিস
৭। উচ্চফলনশীল ধান চাষে লাগে—
i. সার ও সেচ ii. সেচ ও পরিচর্যা
iii. আধুনিক যন্ত্রপাতি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। সুপার হাইব্রিড ধানের উদ্ভাবক—
ক. ভারত খ. জাপান
গ. ভিয়েতনাম ঘ. চীন
৯। বর্তমানে কৃত্রিম রাসায়নিক সারের নির্ভরশীলতা কমানোর জন্য কৃষকদের হাতে পৌঁছানো হচ্ছে—
i. সবুজ সার ii. কম্পোস্ট সার
iii. ভার্মি কম্পোস্ট সার
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। গুটি ইউরিয়া প্রয়োগ করা হয় কোন মাটিতে?
ক. শুকনো খ. পাথুরে
গ. কর্দমাক্ত ঘ. বেলে
১১। কোন গরু মোটাতাজাকরণের জন্য ভালো?
ক. বলদ খ. ছোট গরু
গ. বড় গরু ঘ. এঁড়ে বাছুর
১২। কোন রোগের ফলে উদ্ভিদের পাতা ঝলসে যায়?
ক. বাদামি দাগ খ. ধসা
গ. মোজাইক ঘ. ঢলে পড়া
১৩। মোজাইক রোগ দেখা যায় কোনটিতে?
ক. আলু খ. বেগুন
গ. ঢ্যাঁড়স ঘ. টমেটো
১৪। আলুর সঙ্গে কোন ফসলের মিশ্র চাষ সবচেয়ে বেশি উপযুক্ত?
ক. পটোল খ. সরিষা
গ. করলা ঘ. লালশাক
১৫। একই জমিতে বছরের পর বছর চাষ করলে কোনটি ঘটে?
ক. পোকার আক্রমণ কমে
খ. শস্যের ফলন কমে
গ. শস্যের ফলন বাড়ে
ঘ. মাটির উর্বরতা শক্তি বাড়ে
১৬। বীজতলার মাটি শোধনের জন্য নিচের কোন জাতীয় রাসায়নিক উপাদানটি প্রয়োগ করতে হয়?
ক. রোটেনন খ. ম্যালাথিয়ন
গ. ডাইমেক্রন ঘ. ফরমাল ডিহাইড
১৭। প্রতি কেজি ধান উত্পাদনের জন্য কত লিটার পানির প্রয়োজন?
ক. ১০০০-৩০০০ লিটার
খ. ২০০০-৪০০০ লিটার
গ. ৩০০০-৫০০০ লিটার
ঘ. ৬০০০-৮০০০ লিটার
১৮। ধান চাষে সেচের প্রতি সংবেদনশীল পর্যায়—
i. পুষ্পায়নের সময় ii. শিষ গজানোর সময় iii. বীজ গঠনের সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। এলসিসি ব্যবহারের মাধ্যমে ইউরিয়া সার প্রয়োগ করলে আমন ধানে শতকরা কত ভাগ সার কম লাগে?
ক. ২৫ খ. ২৩ গ. ২৮ ঘ. ১৩
২০। শুকনো বীজতলার জন্য কোন ধরনের মাটি উপযুক্ত?
ক. বেলে দো-আঁশ খ. এঁটেল
গ. বেলে ঘ. পলি
২১। সবচেয়ে কম পানি ব্যবহার করে উত্তম সেচপদ্ধতি কোনটি?
ক. বর্ষণ সেচ খ. ড্রিপ সেচ
গ. রিং বেসিন ঘ. চেক বেসিন
২২। দেশের মোট জমির প্রায় কত শতাংশে ধান চাষ করা হয়?
ক. ৬০ খ. ৭০ গ. ৬৫ ঘ. ৭৫
২৩। পাত্রে বীজ সংরক্ষণের ক্ষেত্রে পাত্রটি কিসের হতে হয়?
ক. মাটির খ. টিনের
গ. প্লাস্টিকের ঘ. বায়ুরোধী
২৪। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে কোন সমস্যা সৃষ্টি হচ্ছে?
ক. পরিবেশগত খ. সামাজিক
গ. পারিবারিক ঘ. আবহাওয়াজনিত
২৫। এ দেশে প্রতিবছর কী হারে আবাদি জমি কমে যাচ্ছে?
ক. ১% খ. ২% গ. ৩% ঘ. ৪%
২৬। বন্যাকবলিত এলাকায় ব্রয়লার মুরগি চাষ করা ভালো, কারণ—
i. দ্রুত বাড়ে ii. এক মাস বয়সে বাজারজাত করা যায়
iii. রোগ কম হয়। কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। খরার কারণে শতকরা কত ভাগ ফসল উত্পাদন হ্রাস পায়?
ক. ৫-৬০ খ. ১০-৭০
গ. ১৫-৯০ ঘ. ২০-১০০
২৮। শুষ্ক মৌসুমে একটানা কত দিন বৃষ্টি না হলে তাকে অনাবৃষ্টি বলে?
ক. ১০ বা বেশি খ. ১৫ বা বেশি
গ. ২৫ বা বেশি ঘ. ৩০ বা বেশি
২৯। বিনা চাষে গম আবাদের ক্ষেত্রে বীজ কোন পানিতে ডুবিয়ে রাখতে হয়?
ক. গোবরমিশ্রিত খ. সারমিশ্রিত
গ. ছাইমিশ্রিত ঘ. কীটনাশকমিশ্রিত
৩০। মাশরুম কোন ধরনের ছত্রাক?
ক. মৃতভোজী খ. মৃতজীবী
গ. পরভোজী ঘ. পরজীবী
৩১। একজন সুস্থ লোকের প্রতিদিন কত গ্রাম সবজি খাওয়া প্রয়োজন?
ক. ২০০-২৫০ খ. ১৫০-২০০
গ. ১০০-১৫০ ঘ. ৭৫-১০০
৩২। ফসল কাটার কত দিন আগে পানি সেচ বন্ধ করে দিতে হয়?
ক. ৫-১০ খ. ১০-১৫
গ. ১৫-২০ ঘ. ২০-২৫
৩৩। শর্করার প্রধান উত্স কী?
ক. ডাল ফসল খ. তেল ফসল
গ. দানা ফসল ঘ. সবজি ফসল
৩৪। কার্পজাতীয় মাছ কোনটি?
ক. বোয়াল খ. রুপচাঁদা
গ. লইট্যা ঘ. কাতল
৩৫। নার্সারির পলিব্যাগে ছিদ্র রাখার সুবিধা কী?
ক. বায়ু চলাচল করার জন্য
খ. শিকড় বের হওয়ার জন্য
গ. সার প্রয়োগের জন্য
ঘ. অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য
৩৬। জনসংখ্যা কী হারে বাড়ছে?
ক. ১.৩৯% খ. ২.৩৯%
গ. ৩.৩৯% ঘ. ৪.৩৯%
৩৭। কোন বনায়নের ফলে ভূমির বহুমুখী ব্যবহার হয়?
ক. কৃষি বনায়ন খ. উপকূলীয় বনায়ন
গ. সড়ক বনায়ন ঘ. পার্বত্য বনায়ন
৩৮। জমির উর্বরতা শক্তি কমে যাওয়ার অন্যতম কারণ কোনটি?
ক. জৈব সার খ. রাসায়নিক সার
গ. মিশ্র সার ঘ. কম্পোস্ট সার
৩৯। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান কতটি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৪০। বিরূপ আবহাওয়ায় পশুর অভিযোজন হতে কী লাগে?
ক. খাদ্য খ. সময় গ. টিকা ঘ. আশ্রয়
সঠিক উত্তর ছাপা হলো ৫ম কলামে
সিনিয়র শিক্ষক
মডেল টেস্ট
আজ প্রকাশিত কৃষিশিক্ষার সঠিক উত্তর
১. খ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. ক ২১. খ ২২. ঘ ২৩. ঘ ২৪. ক ২৫. ক ২৬. ক ২৭. ঘ ২৮. খ ২৯. ক ৩০. ঘ ৩১. গ ৩২. ক ৩৩. গ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. ক ৩৮. খ ৩৯. খ ৪০. গ