মডেল টেস্ট: গার্হস্থ্যবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন পূর্ণমান-৪০

১। রোগীর কক্ষের ব্যবস্থাপনার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক. পোশাক-পরিচ্ছদ খ. আসবাব
গ. পরিষ্কার-পরিচ্ছন্নতা ঘ. পরিচর্যা
২। নাড়ির গতি বেড়ে যায় কোন কারণে?
ক. সর্দি হলে খ. কাশি হলে
গ. হাঁচি হলে ঘ. জ্বর হলে
৩। মানসিক তৃপ্তি কাজের স্পৃহাকে কী করে?
ক. বাড়িয়ে দেয় খ. কমিয়ে দেয়
গ. একই থাকে ঘ. কাজের ইচ্ছা নষ্ট করে দেয়
৪। বন্ধুত্বের মধ্যে কথাবার্তা চলে—
ক. গোপনে খ. খোলামেলা
গ. চুপিচুপি ঘ. ধীরে ধীরে
৫। যেকোনো পরিবেশ বা অবস্থা কয়টি দিক থেকে বিচার করা যায়?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৬। পথ্য পরিকল্পনায় বিবেচনা করতে হবে—
i. রোগের প্রকৃতি ii. রোগের তীব্রতা
iii. রোগীর বয়স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। বুদ্ধি পরিমাপের একককে কী বলে?
ক. বুদ্ধাংক খ. গণনাংক
গ. ফলাংক ঘ. সাফলাংক
৮। জাতিসংঘ শিশু অধিকার সনদ স্বাক্ষরিত হয় কত সালে?
ক. ১৯৮০ খ. ১৯৮৫ গ. ১৯৯০ ঘ. ১৯৯৫
৯। অপরিণত ফল পাকানোর জন্য কী ব্যবহার করা হয়?
ক. কৃত্রিম রং খ. ফরমালিন
গ. হাইড্রোজ ঘ. কার্বাইড
১০। ভ্রমণে কোন ধরনের খাদ্য পরিবেশন পদ্ধতি প্রযোজ্য?
ক. আনুষ্ঠানিক খ. অনানুষ্ঠানিক
গ. বুফে পদ্ধতি ঘ. ট্রে সার্ভিস
১১। সময় তালিকা কেমন হওয়া উচিত?
ক. সহজ-সরল খ. নমনীয়
গ. বাঞ্ছনীয় ঘ. বাস্তবমুখী
১২। অর্থ পরিকল্পনার প্রধান কৌশল কী?
ক. বাজেট খ. সময় তালিকা
গ. সম্পদের পরিকল্পনা
ঘ. সম্পদ অর্জন
১৩। কোন নকশা অনুযায়ী কাপড় ছাঁটা ও সেলাই করে পোশাক তৈরি করা হয়?
ক. প্রথম নকশা খ. দ্বিতীয় নকশা গ. তৃতীয় নকশা ঘ. চূড়ান্ত নকশা
১৪। কাপড় সংকুচিত করার জন্য কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে?
ক. ৫-৬ ঘণ্টা খ. ৬-৭ ঘণ্টা
গ. ৭-৮ ঘণ্টা ঘ. ৮-৯ ঘণ্টা
১৫। খাদ্যের চারদিকে সমানভাবে তাপ প্রয়োগ করা হয় কোন পদ্ধতিতে?
ক. সেঁকা খ. বেকিং গ. টালা ঘ. ভাজা
১৬। রান্নার ফলে মাংসের সংযোজক কলার কোলাজেন কিসে পরিণত হয়?
ক. এলাটিনে খ. জিলেটিনে
গ. বায়োটিনে ঘ. ক্যারোটিনে
১৭। প্রাথমিক চিকিত্সা দ্বারা আহত ব্যক্তির জীবন রক্ষার্থে কোনটি প্রয়োজন?
ক. ধৈর্য ও সহমর্মিতা খ. জ্ঞান ও দক্ষতা
গ. বুদ্ধি ও সাহসিকতা
ঘ. সহযোগিতা ও সহানুভূতি
১৮। কত বছর বয়সের শিশুদের মধ্যে উচ্চ জ্বরের প্রবণতা দেখা যায়?
ক. ১-৩ বছর খ. ১-৪ বছর
গ. ১-৫ বছর ঘ. ১-৬ বছর
১৯। শিশুর ওজন শতকরা ৬০ ভাগের নিচে নেমে যায় কোন রোগ হলে?
ক. ম্যারাসমাস খ. কোয়াশিয়রকর
গ. রিকেট ঘ. গয়টার
২০। মানুষের খাদ্য গ্রহণ ও চাহিদার ওপর প্রভাব বিস্তার করে কোনটি?
ক. সময় খ. প্রকৃতি গ. রুচি ঘ. আবহাওয়া
২১। সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করতে হয় কেন?
ক. পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য খ. মানসিক শান্তির জন্য গ. অর্থের নিশ্চয়তাদানের জন্য
ঘ. গৃহ পরিবেশে নিরাপত্তার জন্য
২২। কোন সময় সাপের উপদ্রব বৃদ্ধি পায়?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে
গ. শরত্কালে ঘ. শীতকালে
২৩। অপচয় রোধ করার জন্য কাপড় কীভাবে ছাঁটতে হয়?
ক. কোনাকুনি খ. আড়াআড়ি
গ. সোজাসুজি ঘ. লম্বালম্বি
২৪। খাদ্যের কাঁচামাল থেকে ভোজ্যদ্রব্য তৈরি করতে কয়টি ধাপ অতিক্রম করতে হয়?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
২৫। ঋতুকালীন শাকসবজি ও ফলমূল খাদ্যতালিকায় রাখা বাঞ্ছনীয়। কারণ—
i. দামে সস্তা i. পুষ্টি উপাদানবহুল
i. স্বাদে-গন্ধে স্বকীয়তা থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। বাজেটে আয় ও ব্যয় সমানভাবে মিলে গেলে তাকে কী বলে?
ক. সুষম বজেট খ. অসম বাজেট
গ. অসীম বাজেট ঘ. ঘাটতি বাজেট
২৭। কত মাস বয়সে শিশুকে হামের টিকা দিতে হয়?
ক. ৮ মাস খ. ৯ মাস গ. ১০ মাস ঘ. ১১ মাস
২৮। বয়ঃসন্ধিক্ষণের পরিবর্তন সম্পর্কে জানার উদ্দেশ্য কোনটি?
ক. ভয় পাওয়া খ. সাহসী হওয়া
গ. অনন্দিত হওয়া ঘ. পূর্বপ্রস্তুতি নেওয়া
২৯। স্লো পয়জন কী?
ক. বিষাক্ত খাদ্য খ. দূষিত খাদ্য
গ. অপুষ্টিকর খাদ্য ঘ. ভেজালমিশ্রিত খাদ্য
৩০। একগুচ্ছ তন্তুকে পাক বা মোচড় দিয়ে একত্রে সন্নিবেশ করাকে বলা হয়—
ক. সুতা খ. কাপড় গ. বন্ডিং ঘ. নিটিং
৩১। সাপে কাটলে আক্রান্ত স্থানের ওপর কয়টি বাঁধন দিতে হবে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৩২। হরমোন কোন ধরনের পদার্থ?
ক. জৈব খ. জটিল গ. সরল ঘ. রাসায়নিক
৩৩। অটিস্টিক শিশুদের মধ্যে শতকরা কতজনের খিঁচুনি থাকতে পারে?
ক. ১০ জন খ. ১৫ জন গ. ২০ জন ঘ. ২৫ জন
৩৪। প্রাক্-বিদ্যালয়গামী শিশুদের এক দিনের খাদ্যতালিকায় দুধ পরিবেশনের পরিমাণ কত?
ক. দুই কাপ খ. দেড় কাপ
গ. এক কাপ ঘ. আধা কাপ
৩৫। মুহরি বলতে কী বোঝ?
ক. গলার মাপ খ. হাতার মাপ
গ. বুকের মাপ ঘ. কবজির ঘোরের মাপ
৩৬। কী দিয়ে জড়িয়ে ধরলে আগুন নিভে যায়?
ক. বস্তা খ. বাঁশের চটা গ. লেপ ঘ. কম্বল
৩৭। কাদের নাড়ির গতি সবচেয়ে কম?
ক. কিশোর-কিশোরী খ. শিশু
গ. প্রাপ্তবয়স্ক মহিলা ঘ. প্রাপ্তবয়স্ক পুরুষ
৩৮। রোগীর তাপমাত্রা দিনে কতবার রেকর্ড রাখতে হয়?
ক. দিনে দুবার খ. দিনে কয়েকবার গ. দিনে তিনবার ঘ. দিনে চারবার
৩৯। কক্ষের মেঝে কাঁচা হলে মেঝেতে পানি পড়লে কী করা উচিত?
ক. লেপা খ. ঢেকে ফেলা গ. ঝাড়ু দেওয়া
ঘ. চারদিকে ছড়িয়ে দেওয়া
৪০। বয়ঃসন্ধিক্ষণ বয়সটি হচ্ছে—
ক. দক্ষতা অর্জনের সময় খ. নানা স্থানে ভ্রমণের সময় গ. আনন্দ করার সময়
ঘ. নিজেকে নিয়ে ব্যস্ত থাকার সময়।
 সঠিক উত্তর ছাপা হলো ৭ম কলামে
শিক্ষক

মডেল টেস্ট
আজ প্রকাশিত গার্হস্থ্যবিজ্ঞান-এর সঠিক উত্তর
১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. খ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. ঘ ২৬. ক ২৭. খ ২৮. ঘ ২৯. ঘ ৩০. ক ৩১. খ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. গ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. ঘ ৩৮. খ ৩৯. ক ৪০. ক