বিজ্ঞান (বহুনির্বাচনি অংশ)
পূর্ণমান-৪০, সময়-৪০ মিনিট
[সঠিক উত্তরের বর্ণটিতে টিক () চিহ্ন দাও।]
১। অ্যানেলিডা পর্বের প্রাণিদের দেহে বিদ্যমান রেচন অঙ্গের নাম কী?
ক. নিডোব্লাস্ট খ. হিমোসিল গ. নেফ্রিডিয়া ঘ. নটোকর্ড।
২। একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে কোনটি অবশিষ্ট থাকে?
ক. প্রোটন খ. ফোটন গ. নিউট্রন ঘ. পজিট্রন।
৩। কোন পর্বের প্রাণিদের দেহত্বক কাঁটাযুক্ত?
ক. কর্ডাটা খ. পরিফেরা গ. নিডারিয়া ঘ. একাইনোডারমাটা।
৪। দেহ কাইটিনসমৃদ্ধ কিউটিকল দ্বারা আবৃত কোনটির?
ক. শামুক খ. তারামাছ গ. স্পঞ্জ ঘ. আরশোলা।
৫। কোনটিতে আর্গন পরমাণুর সমানসংখ্যক ইলেকট্রন রয়েছে?
ক. Mg2+ খ. Al3+ গ. O2- ঘ. Ca2+
৬। অভিস্রবণ প্রক্রিয়ায়—
i. অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়।
ii. দ্রাব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিক ধাবিত হয়।
iii. দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত?
ক. ৯.৭৮ মিটার/সেকেন্ড২ খ. ৯.৮ মিটার/ সেকেন্ড২
গ. ৯.৮০ মিটার/সেকেন্ড২ ঘ. ৯.৮৩ মিটার/ সেকেন্ড২
৮। জীবদেহে কত ধরনের কোষ বিভাজন দেখা যায়?
ক. ২ খ. ৩ গ. ৫ ঘ. ৬
৯। মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
ক. প্রোফেজ খ. মেটাফেজ গ. টেলোফেজ ঘ. প্রো-মেটাফেজ
১০। বীজ থেকে চারাগাছ তৈরিতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
ক. প্রোফেজ খ. মেটাফেজ গ. মাইটোসিস ঘ. মিয়োসিস।
১১। পৃথিবী ও চাঁদের মধ্যে পরস্পর যে আকর্ষণ বল কাজ করে, তাকে কী বলে?
ক. মহাকর্ষ খ. অভিকর্ষ গ. মাধ্যাকর্ষণ ঘ. অভিকর্ষজ ত্বরণ।
১২। ডিমের খোসার ভেতরের পর্দাটি কী ধরনের পর্দা?
ক. ভেদ্য পর্দা খ. অভেদ্য পর্দা গ. প্লাজমা পর্দা ঘ. অর্ধভেদ্য
১৩। উদ্ভিদের মূলরোম দিয়ে পানি পরিশোষণ কোন প্রক্রিয়ায় হয়ে থাকে?
ক. ব্যাপন খ. অভিস্রবণ গ. প্রস্বেদন ঘ. শ্বসন।
১৪। কিসমিসকে পানিতে রেখে কোন প্রক্রিয়া প্রত্যক্ষ করা যায়?
ক. প্রস্বেদন খ. ব্যাপন গ. অভিস্রবণ ঘ. ইমবাইবিশন।
১৫। মহাকর্ষ সূত্রানুসারে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ করলে বল কত হবে?
ক. চার গুণ খ. দ্বিগুণ গ. অর্ধেক ঘ. এক-চতুর্থাংশ।
# নিচের চিত্র অবলম্বনে ১৬—১৮ নম্বর প্রশ্নের উত্তরণ দাও:
১৬। চিত্রে প্রদর্শিত কোষ বিভাজনটি মাইটোসিসের—
ক. মেটাফেজ ধাপ
খ. অ্যানাফেজ ধাপ
গ. প্রো-মেটাফেজ ধাপ
ঘ. টেলোফেজ ধাপ।
১৭। চিত্রে 'A' চিহ্নিত অংশের কাজ কী?
ক. প্রোটিন সংশ্লেষণ
খ. ক্রোমোজোম ধারণ
গ. শর্করা সংশ্লেষণ
ঘ. লিঙ্গ নির্ধারণ।
১৮। চিত্রে প্রদর্শিত ধাপ ও অ্যানাফেজ ধাপের বৈসাদৃশ্যের ক্ষেত্রে—
i. এ ধাপে নিউক্লিওলাস সৃষ্টি হলেও অ্যানাফেজ ধাপে হয় না।
ii. এ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হলেও অ্যানাফেজ ধাপে হয় না।
iii. এ ধাপের শেষে নতুন অপত্য কোষের সৃষ্টি হলেও অ্যানাফেজ ধাপে হয় না।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯। কোনো মৌলের পরমাণুর ভরসংখ্যা বলতে বোঝায়—
i. প্রোটন ও ইলেকট্রনের সমষ্টি ii. প্রোটন ও নিউট্রনের সমষ্টি
iii. ইলেকট্রন ও নিউট্রনের সমষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. ii ও iii
২০। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশসহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে, তাকে কী বলে?
ক. স্পোর খ. ফল গ. বীজ ঘ. ডিম্বক
২১। কোন ধরনের ফুলের রং খুবই আকর্ষণীয় হয়?
ক. পতঙ্গপরাগী খ. বায়ুপরাগী
গ. পানিপরাগী ঘ. প্রাণিপরাগী
২২। কোষদেহে কোনটি অনুপস্থিত থাকে?
ক. কোষ আবরণী খ. সাইটোপ্লাজম গ. নিউক্লিয়াস ঘ. সেন্ট্রিওল
২৩। জীবের সুপ্তাবস্থা কাটাতে কিসের কার্যকারিতা রয়েছে?
ক. ইথিলিন খ. অ্যাবসাইসিক এসিড
গ. জিব্বেরেলিন ঘ. ফ্লোরিজেন
২৪। খাবার লবণের রাসায়নিক নাম কী?
ক. ম্যাগনেসিয়াম ক্লোরাইড খ. ক্যালসিয়াম ক্লোরাইড
গ. সোডিয়াম ক্লোরাইড ঘ. পটাসিয়াম ক্লোরাইড
২৫। কোনটি তড়িত্ বিশ্লেষ্য পদার্থ?
ক. কাচ খ. পেট্রল গ. গ্লুকোজ ঘ. সোডিয়াম ক্লোরাইড
২৬। ক্যামেরার ফিল্মের ওপর কিসের প্রলেপ থাকে?
ক. সিলভার হ্যালাইডের খ. সিলভার সালফেটের
গ. সোডিয়াম সালফেটের ঘ. সোডিয়াম হ্যালাইডের
২৭। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়—
i. উদ্ভিদ ও প্রাণির মধ্যে খাদ্যের আদান-প্রদান হয়
ii. সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়
iii. জড় ও জীবজগতের মধ্যে সংযোগ স্থাপিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। Zn+ SZnS; বিক্রিয়াটি কোন ধরনের?
ক. সংযোজন বিক্রিয়া খ. প্রশমন বিক্রিয়া
গ. দহন বিক্রিয়া ঘ. প্রতিস্থাপন বিক্রিয়া
২৯। ভোল্টমিটার দিয়ে কী পরিমাপ করা যায়?
ক. রোধ খ. বিদ্যুত্ প্রবাহ গ. চার্জ ঘ. বিভব পার্থক্য
৩০। দুটি ৫ অ্যাম্পিয়ারের ফিউজ তার একত্র করলে কত অ্যাম্পিয়ার ফিউজ হয়ে যাবে?
ক. ৫ অ্যাম্পিয়ার খ. ১০ অ্যাম্পিয়ার
গ. ১৫ অ্যাম্পিয়ার ঘ. ২০ অ্যাম্পিয়ার
৩১। ভোল্টমিটারকে বিদ্যুত্ বর্তনীতে কীভাবে সংযুক্ত করতে হয়?
ক. সিরিজ সংযোগে খ. সমান্তরাল সংযোগে
গ. সম সংযোগে ঘ. বিপরীত সংযোগে
৩২। সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা কোন এসিড ব্যবহার করেন?
ক. ফরমিক এসিড খ. অক্সালিক এসিড
গ. নাইট্রিক এসিড ঘ. হাইড্রোক্লোরিক এসিড
৩৩। কোন এসিড ত্বকে লাগলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়?
ক. নাইট্রিক এসিড খ. অক্সালিক এসিড
গ. এসিটিক এসিড ঘ. সাইট্রিক এসিড
# নিচের চিত্র হতে ৩৪—৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
৩৪। চিত্রে প্রদর্শিত জাগিটতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ কোনটি?
ক. মঙ্গল খ. পৃথিবী
গ. বৃহস্পতি
ঘ. নেপচুন
৩৫। চিত্রে প্রদর্শিত জগতের সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব প্রায় ১০.৮ কোটি কিলোমিটার হলে শুক্র গ্রহ হতে পৃথিবীর মধ্যকার দূরত্ব কত হবে?
ক. ৪.২ কোটি কিলোমিটার
খ. ১১.৮ কেটি কিলোমিটার
গ. ১৪ কোটি কিলোমিটার
ঘ. ২৫.৮ কোটি কিলোমিটার
৩৬। চিত্রে প্রদর্শিত জগতের পৃথিবী গ্রহের সন্নিকটবর্তী মঙ্গল গ্রহকে লালচে দেখায়, কারণ—
i. এর ভূত্বকের রং লাল বর্ণের
ii. এ গ্রহে অক্সিজেনের সংস্পর্শে পাথরগুলোতে মরচে পড়ে গিয়েছে
iii. এ গ্রহে দুটি উপগ্রহ রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
৩৭। আলোকরশ্মি দিক পরিবর্তন করে কোথা থেকে?
ক. স্বচ্ছ মাধ্যম
খ. দুটি মাধ্যমের বিভেদতল
গ. ঘন মাধ্যম ঘ. হালকা মাধ্যম
৩৮। ক্যালসিয়াম এসিটেট কোন ধরনের পদার্থ?
ক. গ্যাসীয় পদার্থ খ. অম্লধর্মী পদার্থ
গ. ক্ষারীয় পদার্থ ঘ. নিরপেক্ষ পদার্থ
৩৯। বিয়োজন বিক্রিয়া হচ্ছে—
তাপ
i. CaCO3CaO+CO2
তাপ
ii. CuCO3CuO+CO2
তাপ
iii. 2KCIO32KCI+3O2
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০। যেসব প্রাণি উদ্ভিদভোজী, তাদেরকে কী বলা হয়?
ক. প্রথম স্তরের খাদক
খ. দ্বিতীয় স্তরের খাদক
গ. তৃতীয় স্তরের খাদক
ঘ. সর্বোচ্চ স্তরের খাদক।
# উত্তর ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরের ঘরটিতে বল পয়েন্ট কলম দিয়ে
টিক (() চিহ্ন দাও
১ ক খ গ ঘ
২ ক খ গ ঘ
৩ ক খ গ ঘ
৪ ক খ গ ঘ
৫ ক খ গ ঘ
৬ ক খ গ ঘ
৭ ক খ গ ঘ
৮ ক খ গ ঘ
৯ ক খ গ ঘ
১০ ক খ গ ঘ
১১ ক খ গ ঘ
১২ ক খ গ ঘ
১৩ ক খ গ ঘ
১৪ ক খ গ ঘ
১৫ ক খ গ ঘ
১৬ ক খ গ ঘ
১৭ ক খ গ ঘ
১৮ ক খ গ ঘ
১৯ ক খ গ ঘ
২০ ক খ গ ঘ
২১ ক খ গ ঘ
২২ ক খ গ ঘ
২৩ ক খ গ ঘ
২৪ ক খ গ ঘ
২৫ ক খ গ ঘ
২৬ ক খ গ ঘ
২৭ ক খ গ ঘ
২৮ ক খ গ ঘ
২৯ ক খ গ ঘ
৩০ ক খ গ ঘ
৩১ ক খ গ ঘ
৩২ ক খ গ ঘ
৩৩ ক খ গ ঘ
৩৪ ক খ গ ঘ
৩৫ ক খ গ ঘ
৩৬ ক খ গ ঘ
৩৭ ক খ গ ঘ
৩৮ ক খ গ ঘ
৩৯ ক খ গ ঘ
৪০ ক খ গ ঘ
# মডেল টেস্ট তৈরি করেছেন মোহাম্মদ আক্তার উজ জামান