কৃষিশিক্ষা
(বহুনির্বাচনি অংশ)
১। খরার কারণে ফসলের ফলন কমতে পারে—
ক. ১০-৫০ ভাগ খ. ৩০-৭০ ভাগ
গ. ১৫-৯০ ভাগ ঘ. ২৫-৯০ ভাগ
২। নভেম্বরের প্রথম সপ্তাহ গম বীজ বপনের জন্য উপযুক্ত, কারণ—
ক. গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী
খ. শীতকাল স্বল্পস্থায়ী
গ. গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী
ঘ. শীতকাল দীর্ঘস্থায়ী
৩। ভূমির সঠিক ব্যবহারের জন্য কী প্রয়োজন?
ক. কৃষি উত্পাদন খ. সামাজিক বনায়ন
গ. বৈজ্ঞানিক উদ্ভাবন ঘ. কৃষি বনায়ন
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সুফিয়া বেগমের বাড়ির আঙিনায় ৩ মি. – ৪ মি. আকৃতির উঁচু খালি জায়গা রয়েছে। তিনি গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্রঋণ গ্রহণ করে খালি জায়গাটিতে গোশালা নির্মাণ করে গরু মোটাতাজাকরণের কার্যক্রম গ্রহণ করলেন।
৪। সুফিয়া বেগম তাঁর আঙিনায় কয়টি গরুর বাসস্থান নির্মাণ করতে পারবেন?
ক. ৪টি খ. ৩টি গ. ২টি ঘ. ১টি
৫। সুফিয়া বেগমের খামারটি তাঁর পরিবারে কী ধরনের সুফল বয়ে আনবে?
ক. আমিষের ঘাটতি পূরণ করবে
খ. শর্করার ঘাটতি পূরণ করবে
গ. গবাদিপশুর সংখ্যা বৃদ্ধি করবে
ঘ. দুধের সরবরাহ বৃদ্ধি করবে
৬। সড়ক ও বাঁধের ধারে যেখানে বর্ষায় পানি ওঠে, সেখানে কোন গাছের চারা লাগাতে হবে?
ক. চাপালিশ খ. শিশু
গ. সেগুন ঘ. নিম
৭। ধান চাষে সেচের প্রতি সংবেদনশীল পর্যায়—
i. পুষ্পায়নের সময় ii. শিষ গজানোর সময়
iii. বীজ গঠনের সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। দ্বিসারি নকশায় বাঁধের কিনারা থেকে কত দূরে অড়হরের বীজ বপন করতে হয়?
ক. ১৫ সেমি. খ. ২০ সেমি.
গ. ২৫ সেমি. ঘ. ৩০ সেমি.
৯। ১০-২০ সেমি. গভীর করে বীজতলার মাটি চাষ করে রেখে দিলে এর প্রভাবে—
i. মাটিতে রোদ লাগবে
ii. গাছের শিকড় শুকিয়ে যাবে
iii. পোকা বের হলে পাখি খেয়ে ফেলবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। গাছ সংরক্ষণের জন্য প্রতি ২ কিলোমিটারে কতজন পাহারাদার প্রয়োজন?
ক. ১ জন খ. ২ জন
গ. ৩ জন ঘ. ৪ জন
১১। নার্সারির জমির মাটি কোন শ্রেণির?
ক. পলি খ. দো-আঁশ
গ. বেলে ঘ. এঁটেল
১২। ইউরিয়া সার কী আকারে ফসলের জমিতে ব্যবহার করলে সারের সাশ্রয় হয়?
ক. দানা খ. গুঁড়া গ. গুটি ঘ. বড়
১৩। সাধারণত ফলবাগানে কোন ধরনের সেচপদ্ধতি ব্যবহার করা হয়?
ক. চেক বেসিন খ. রিং বেসিন
গ. বর্ষণ ঘ. ড্রিপ
১৪। চীনের প্রধান উত্পাদিত ফসলের নাম কী?
ক. পাট খ. গম গ. ধান ঘ. যব
১৫। কৃষিপ্রধান দেশগুলো কোন ধরনের দেশ?
ক. অনুন্নত দেশ খ. উন্নত দেশ
গ. শিল্পোন্নত দেশ ঘ. প্রগতিশীল দেশ
১৬। বাংলাদেশে বছরে কতটি কৃষি মৌসুম?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১৭। পাটের জেনেটিক ম্যাপ আবিষ্কার করেছেন কোন দেশি বিজ্ঞানী?
ক. বাংলাদেশি খ. ইরানি
গ. ভারতীয় ঘ. চীনা
১৮। গবাদিপশুর অপুষ্টিজনিত রোগ হলো—
i. হাড়রোগ ii. দুধজ্বর iii. বন্ধ্যত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১৯। মাটির পানি ধারণক্ষমতা বাড়ানোর জন্য কী ধরনের সার ব্যবহার করবে?
ক. জৈব সার খ. টিএসপি সার
গ. গুটি ইউরিয়া সার ঘ. এসপি সার
২০। পঞ্চাশের দশকে কৃষকেরা সার ব্যবহার করতে চাইতেন না কেন?
ক. অহেতুক ভীতি খ. আর্থিক খরচ
গ. অভ্যস্ততার অভাব ঘ. সময়ের অভাব
২১। জিএম ফসল সৃষ্টির কৌশলকে কী বলে?
ক. জীব কৌশল
খ. মডিফাইড কৌশল
গ. কৃষি কৌশল
ঘ. শস্য কৌশল
২২। কৃষিতে উন্নত দেশগুলো কী ধরনের দেশ?
ক. আধুনিক দেশ
খ. প্রাচীনপন্থী দেশ
গ. প্রগতিশীল দেশ
ঘ. শিল্পোন্নত দেশ
২৩। কত বয়সের ষাঁড় মোটাতাজাকরণের জন্য নির্বাচন করতে হবে?
ক. ১.৫-২ বছর খ. ১-২ বছর
গ. ২-৩ বছর ঘ. ১-১.৫ বছর
২৪। আমাদের দেশে বীজতলা তৈরি করা হয়—
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের
২৫। সবুজ সার তৈরিতে প্রতি হেক্টরে কত টন ধইঞ্চা চাষ করতে হয়?
ক. ১০-১৫ টন খ. ১২-২৫ টন
গ. ৩০-৪০ টন ঘ. ৪০-৫৫ টন
২৬। মাছ চাষের প্রধান অন্তরায় কী?
ক. রোগবালাই খ. খাবি খাওয়া
গ. মৃত্যুহার ঘ. পোনা মৃত্যুহার
২৭। গ্রিন হাউস ঘর কেমন?
ক. বদ্ধ খ. ঘোলা গ. সবুজ ঘ. অস্বচ্ছ
২৮। মরিচের ক্ষেত্রে কোনো বীজ সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যাগ বা পাত্র কী হবে?
ক. জিপারযুক্ত প্লাস্টিকের ব্যাগ
খ. কাপড়ের ব্যাগ
গ. প্লাস্টিকের ড্রাম
ঘ. টিনের ড্রাম
২৯। বীজতলার চারদিকে বেড়া দিতে হয় কেন?
ক. গরু-ছাগল থেকে রক্ষার জন্য
খ. পোকামাকড় থেকে রক্ষার জন্য
গ. রোগবালাই থেকে রক্ষার জন্য
ঘ. ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য
৩০। গমে সার উপরি প্রয়োগ করা দরকার—
ক. মুকুট শিকড় বের হলে
খ. ১ম কুশি বের হলে
গ. চারা হাঁটুসমান হলে
ঘ. স্ত্রী ফুল বের হলে
৩১। নাইট্রোজেন সার পানিতে সহজে দ্রবণীয়। এ সার ব্যবহারে তোমার পদক্ষেপ কী হবে?
ক. একবারে প্রয়োগ খ. সেচের সঙ্গে প্রয়োগ
গ. কিস্তিতে প্রয়োগ ঘ. বৃষ্টির সময় প্রয়োগ
৩২। বাংলাদেশের কৃষকদের নিয়মনীতি না মেনে জমিতে সার প্রয়োগের কারণ—
i. সচেতনতার অভাব
ii. উপজেলা কর্মকর্তার অবহেলা
iii. নিজস্ব অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক. i. খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। গম কোন ঋতুর ফসল?
ক. শীত খ. গ্রীষ্ম গ. বর্ষা ঘ. শরত্
# নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
তারেক সাহেব বাড়ির সামনের ৪০ শতক আয়তনের ১ মিটার গভীরতার ১টি পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করেন। কিন্তু তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পরও পুকুর থেকে কাঙ্ক্ষিত উত্পাদন পাননি।
৩৪। তারেক সাহেব তাঁর পুকুরে কমপক্ষে ৭-১০ সেমি. আকারের কতটি পোনা ছাড়তে পারবেন?
ক. ২০০০ খ. ২১০০
গ. ২২০০ ঘ. ২৩০০
৩৫। তারেক সাহেবের পুকুর থেকে কাঙ্ক্ষিত উত্পাদন না পাওয়ার কারণ—
i. প্রাকৃতিক খাদ্য উত্পাদন কম হওয়া
ii. পানির গুণাগুণ যথাযথ না থাকা
iii. পুকুরের আয়তন বেশি হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬। কোনো উপাদান অন্য উপাদানকে ব্যাহত করে না, এরূপ নিয়ম-পদ্ধতির নাম কী?
ক. কৃষি বনায়ন
খ. বসত বনায়ন
গ. উদ্যান বনায়ন
ঘ. সামাজিক বনায়ন
৩৭। কোন গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে?
ক. আম খ. হিজল গ. জাম ঘ. কলা
৩৮। সড়ক ও বাঁধের ধারে কত সারি পর্যন্ত বৃক্ষ রোপণ করা যেতে পারে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৩৯। কৃষি বনায়ন কীরূপ পদ্ধতি?
ক. অতি প্রাচীন ও সনাতন
খ. নবীন ও আধুনিক
গ. অতি প্রাচীন ও বিফল
ঘ. অতি নবীন ও সফল
৪০। কয়টি বিষয়ের ওপর ভিত্তি করে সেচপদ্ধতি নির্বাচন করা হয়?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি।
# উত্তর ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
গতকাল প্রকাশিত জেএসসি মডেল টেস্ট-১১ এর সঠিক উত্তর
শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (বহুনির্বাচনি)
১. ক ২. খ ৩. ক ৪. গ ৫. ক ৬. গ ৭. গ ৮. গ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ ২০. ঘ