রসায়ন
৬০। ফেনলের অম্লধর্মিতার কারণ—
ক. এক জোড়া মুক্ত ইকেট্রন আছে
খ. লিটমাসের বর্ণ পরিবর্তন করতে পারে না
গ. বিয়োজিত হয়ে H+ আয়ন উত্পন্ন করে
ঘ. NaHCO3 থেকে CO2 উত্পন্ন করে
৬১। 0.25(N) NaOH এর 700 C.C. দ্রবণে কত গ্রাম কাস্টিক সোডা আছে?
ক. ১০ গ্রাম খ. ২৫ গ্রাম
গ. ৭ গ্রাম ঘ. ১২ গ্রাম
৬২। নেগেটিভ প্রভাবক নয়—
ক. গ্লিসারিন খ. অ্যালকাহল
গ. ফসফরিক এসিড ঘ. আয়রন চূর্ণ
৬৩. কার্বনেট আকরিক নয়—
ক. মেরুসাইট খ. অ্যাংলেসাইট
গ. সাইডেরাইট ঘ. কোরাল
৬৪। কোনটি সাবান—
ক. সোডিয়াম কার্বক্সিলেট
খ. সোডিয়াম লরাইল সালফেট
গ. সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট ঘ. সবগুলো
৬৫। ক্যানিজারো বিক্রিয়া দেয় না—
ক. HCHO খ. CH3CHO
গ. (CH3)3C.CHO ঘ. C6H5CHO.
৬৬। কোন প্রকার লোহাতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি?
ক. ঢালাই লোহা খ. পেটা লোহা
গ. ইস্পাত ঘ. স্টোইনলেস স্টিল
৬৭। C6H4Cl2 এর সমানুক সংখ্যা—
ক. ৩ খ. ২ গ. ৪ ঘ. ৬
৬৮। ধাতুর স্ফটিক ল্যাটিস গঠনের কারণ—
ক. ইলেকট্রনের ডিলোকালাইজেশন
খ. ডাইপোলের আবির্ভাব
গ. হাইড্রোজেন বন্ধন ঘ. হাইব্রিডাইজেশনে
৬৯ কোনটি সত্য—
ক. আপেক্ষিক সুপ্ততাপের একক জুল কিলোগ্রাম
খ. কেলাসিত পদার্থের গলনাংক, হিমাংক সমান
গ. সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মানে
ঘ. পরিচলনে মাধ্যমে কণা স্থির
৭০। কোনটি সম্পূর্ণ মিশ্রনীয় তরল যুগল—
ক. পানি ও ফেনল
খ. পানি ও কার্বনটেট্রাক্লোরাইড
গ. পানি ও অ্যালকাহল ঘ. পানি ও ইথার
জীববিজ্ঞান
৭১। জনুক্রম কাকে বলে?
ক. কোনো জীবের জীবন ইতিহাসে যৌন ও অযৌন জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে
খ. কোন জীবের খাদ্যের চাহিদাকে জনুক্রম বলে
গ. কোন জীবের খাদ্যের জোগানকে জনুক্রম বলে
ঘ. কোন জীবের খাদ্যে পুষ্টির যাবতীয় জোগানকে জনুক্রম বলে
৭২। তরুণাস্থি শনাক্তকরণের বিরুদ্ধে কোনটি যেতে পারে?
ক. কনড্রোসাইটের উপস্থিতি
খ. এর মাতৃকা তন্তুময়
গ. পেরিকন্ড্রিয়ামের আবরণী
ঘ. হ্যাভারসিয়ান নালীর উপস্থিতি
# উত্তর ছাপা হবে আগামীকাল
মডেল প্রশ্ন করেছেন ফারহানা মিথিলা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
মেডিকেলে ভর্তি পরীক্ষা: মডেল টেস্ট-১২ এর উত্তর
৫২. গ ৫৩. ঘ ৫৪. খ ৫৫. গ ৫৬. ঘ ৫৭. ঘ ৫৮. ঘ ৫৯. ঘ।