মডেল টেস্ট-১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীববিজ্ঞান
৮১। যে কৃমিটি ফ্যাসমিডা শ্রেণির মধ্যে পড়ে না—
ক. গোল কৃমি খ. হুক কৃমি
গ. চাবুক কৃমি ঘ. ফাইলেরিয়া কৃমি
৮২। কোনটি সত্য নয়—
ক. পত্ররন্ধ্রের রক্ষীকোষ খাদ্য প্রস্তুত করে
খ. খাদ্য পরিবহন ফ্লোয়েম তন্তু বা বাস্ট তন্তুর প্রধান কাজ
গ. ফ্লোয়েমের সঙ্গীকোষ কখনোই শ্বেতসার থাকে না
ঘ. সিভনল দ্বারা খাদ্য সঞ্চয় করা সম্ভব
৮৩. একটি পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাঙ কোন শ্রেণির খাদক—
ক. সর্বোচ্চ খাদক
খ. তৃতীয় বা টারসিয়ারি খাদক
গ. গৌণ বা মাধ্যমিক খাদক ঘ. মুখ্য বা প্রাথমিক খাদক
৮৪। পিতা যদি Rh+ হয়, মাতা যদি Rh- হয় তবে তাদের ঔরসজাত প্রথম সন্তানের পরেরগুলোতে যে অবস্থা হতে পারে, তাকে বলে—
ক. থ্যালাসেমিয়া
খ. এরিথ্রোফ্লাসটোফিস ফিটালিস
গ. ফিটাল অ্যালকহাল সিনড্রোম
ঘ. কোনো বিরূপ অবস্থা হয় না
৮৫। মস্তিস্কের চতুর্থ গহ্বর যেখানে অবস্থিত—
ক. ডায়েনসেফালন খ. মেসেনসেফালন
গ. মেডুলা অবলাংগাটা ঘ. রম্বেনসেফালন
৮৬। হিউমেরাসের বাইসিপিটাল গ্লুভে যে পেশিটির (মানবদেহের) প্রান্তীয় অবস্থান—
ক. বাইসেপস খ. ট্রাইসেপস
গ. ডেলটয়েড ঘ. পেকটোলায়িস মেজর
৮৭। যেটি সেলুলোজের ধর্ম নয়—
ক. আয়োডিনের সঙ্গে বিক্রিয়ায় কোনো রং উত্পন্ন করে না
খ. সাধারণ দ্রবণে অদ্রবণীয়
গ. এর আণবিক ওজন আড়াই লাখ পর্যন্ত হতে পারে
ঘ. এটি একটি অবিজারক পলিস্যাকারাইড
৮৮। ওপরের চোয়াল যে ধরনের অস্থি—
ক. খাটো বা ক্ষুদ্র অস্থি খ. অনিয়ত অস্থি
গ. চাপা অস্থি ঘ. বায়ুপূর্ণ অস্থি
৮৯। কোনটি সত্য নয়?
ক. অন্তঃপ্লাজমীয় জালিকা অমসৃণ বা মসৃণ হবে, তা নির্ভর করে রাইবোজোমের উপস্থিতির ওপর
খ. অধিকাংশ ইউক্যায়িওটিক কোষে সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি বিক্ষিপ্ত অবস্থায় গলগি বস্তু দেখা যায়
গ. ফুলের পাপড়ি ও ফলের গায়ে বিভিন্ন বর্ণ বৈচিত্র্যের জন্য জ্যান্সফিল ও ক্যারোটিনের বিভিন্ন অনুপাতে উপস্থিতি কারণ হিসেবে ধরা হয়
ঘ. কোষঝিল্লির লিপিড স্তরে বিন্যাসের ফ্লুইড মোজাইক মডেলটিকে সর্বজনগ্রাহ্য মডেল হিসেবে বিবেচনা করা হয়।
৯০। রক্তরসে যেসব জৈব পদার্থ বিদ্যমান, তার মধ্যে কিছু অপ্রোটিন নাইট্রোজেনযুক্ত দ্রব্যও আছে। কোনটি সঠিক নয়?
ক. ক্রিয়েটিনিন খ. লেসিসিন
গ. জ্যানথিন ঘ. ক্রিয়েটিন।
# উত্তর ছাপা হবে আগামীকাল
ফারহানা মিথিলা,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা

মেডিকেলে ভর্তি পরীক্ষা: মডেল টেস্ট-১৪ এর উত্তর
৭৩. ঘ ৭৪. ঘ ৭৫. ঘ ৭৬. ক ৭৭. খ ৭৮. ক ৭৯. গ ৮০. ক।