জীববিজ্ঞান
৯১। কোনটি লাইসোসোমের কাজ নয়—
ক. সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান
খ. জীবদেহের অকেজো কোষ ধ্বংস
গ. পরিপাক ক্রিয়ায় সহায়তা ঘ. জীবাণু ভক্ষণ
৯২। সেন্ট্রিওলের বেলায় সত্য নয়—
ক. কোষে একটি সেন্ট্রোসোম থাকে এবং সেন্ট্রোসোমের মধ্যে একটি সেন্ট্রিওল দেখা যায় খ. প্রাণীকোষের বিভাজনকালে সেন্ট্রিওল মাকু গঠন করে গ. যে সেন্ট্রিওল থেকে সিলিয়া সৃষ্টি হয়, সেই সেন্ট্রিওলকে বেসাল বডি বলে
ঘ. সেন্ট্রিওলে কোনো আবরণ থাকে না
৯৩। কোনটি সত্য নয়—
ক. রক্ত সঞ্চারণকালে দাতা ও গ্রহীতার রক্তের গ্রুপ এক না হলে হিমোগ্লোবিন প্রস্রাবের সঙ্গে নির্গত হতে পারে খ. স্ত্রী আরশোলার ডান কো-ল্যাটেরিয়াল গ্রন্থিটি বামটির চেয়ে বৃহত্তর ও অধিকতর সক্রিয় গ. বর্তমানে ধারণা করা হয় যে মানুষের দেহের লোহিত রক্তকণিকার প্রাচীর ভেঙে মেরোজয়েনট রক্তরসে নিঃসৃত হয় বলেই জ্বর আসে ঘ. মানব হূিপণ্ডের আন্তঃঅলিন্দ পর্দার গায়ে ‘ফোসাওভালিস’ নামে একটি টোল খাওয়া জায়গা আছে
৯৪। জিনের বৈশিষ্ট্য প্রকাশে যে আমিষের উল্লেখযোগ্য ভূমিকা আছে—
ক. হিস্টোন খ. লিউকোসিন
গ. স্ক্লেরোপ্রোটিন ঘ. গ্লুটেলিন
৮৫। ভ্রূণীয় অ্যাক্টোডার্ম স্তর থেকে যেটি পূর্ণাঙ্গ প্রাণীদেহে গঠিত হয় না—
ক. সমগ্র স্নায়ুতন্ত্র খ. দাঁতের ডেন্টিন
গ. দাঁতের এনামেল ঘ. চোখ
৯৬। ট্রাকিয়ার ব্যস—
ক. 2cm খ. 4cm গ. 8cm ঘ. 10cm
৯৭। দেহের অক্ষ থেকে দেহাঙ্গকে দূরে সরিয়ে নেয়— ক. লিভেটর খ. অ্যাবডাক্টর
গ. ফ্লেক্সর ঘ. এক্সটেনসর
৯৮। মানুষের রক্তের আপেক্ষিক গুরুত্ব কত?
ক. 1.051 খ. 1.0151 গ. 01.65 ঘ. 1.065
৯৯। এনজাইম ও কো-এনজাইমের পার্থক্য—
ক. এনজাইম এক প্রকার প্রোটিন ও কো-এনজাইম প্রোটিন নয় খ. এনজাইম কো-এনজাইম ছাড়া কাজ করতে পারে না; কো-এনজাইম এনজাইম ছাড়া কাজ করতে পারে গ ৫০হ্ন-৬০হ্ন তাপমাত্রায় এনজাইমের কার্যকারিতা থাকে; কো-এনজাইমের তাপমাত্রার সহনক্ষমতা খুব কম ঘ. (৫০-৬০)হ্ন তাপমাত্রায় এনজাইমের কার্যকারিতা থাকে না; কো-এনজাইমের তাপমাত্রার সহনক্ষমতা খুব বেশি
১০০। মিথোজীবিতা কী?
ক. যখন দুটি ভিন্ন প্রজাতির জীব তাদের খাদ্যাভাসের পরিবর্তন করে এবং ওই পরিবর্তন তাদের জীবনের সঙ্গে খাপ খেয়ে যায়, তখন তাকে মিথোজীবিতা বলে
খ. মুখের খাদ্য গলাধঃকরণ, পায়ুছিদ্রের কাজ, সিলেন্টেরন, কর্ষিকাগুলোর শিকার, দেহ কাণ্ড, মুকুল জননাঙ্গ ধারণকে বলে মিথোজীবিতা
গ. মুখের খাদ্য গলাধঃকরণ, পায়ুছিদ্রের কাজ, সিলেন্টেরনের ঘনত্ব, ভিন্ন প্রজাতির জীবের খাদ্যাভ্যাসকে একত্রে মিথোজীবিকা বলে
ঘ. যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে একসঙ্গে অবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে।
# উত্তর ছাপা হবে আগামীকাল
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা