প্রাণিবিজ্ঞান
১। লোহিত রক্তকণিকায় পানি থাকে কত ভাগ?
ক. ৫০-৬০% খ. ৬০-৭০%
গ. ৭০-৮০% ঘ. ৮০-৯০%
২। মিলের ক্ষেত্রে মিথ্যা কোনটি?
ক. ইউসিনোফিল ১৫০-৪০০
খ. নিউট্রোফিল ৩-৫ হাজার
গ. বেসোফিল ০-১০০
ঘ. মনোসাইট ১৫০০-২৭০০
৩। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ-জীবাণু ধ্বংস করতে পারে কোনটি?
ক. মনোসাইট খ. নিউট্রোফিল
গ. বেসোফিল ঘ. লিস্ফোসাইট
৪। নিচে উল্লিখিত কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন?
ক. উইলিয়াম হার্ভে খ. কার্ল ল্যান্ড স্টেইনার
গ. কারোলাস লিনিয়াস ঘ. থিওডোর সোয়ান
৫। সাবক্ল্যাভিয়ান ধমনীর শাখা নয় কোনটি?
ক. অন্তম্যামারি ধমনী
খ. অনুপ্রস্থ সার্ভিকাল ধমনী
গ. ভার্টিব্রাল ধমনী ঘ. ফ্রেনিক ধমনী
৬। শিরার ক্ষেত্রে মিথ্যা কোনটি?
ক. কম চাপে রক্ত পরিবহন করে
খ. লুমেন বেশ বড়
গ. কম পুরু ও স্থিতিস্থাপক
ঘ. দেহের পরিধি অংশে বিস্তৃত থাকে
৭। অ্যাজাইগাস শিরাটি কোথায় অবস্থিত?
ক. সম্মুখ মিডিয়াস্টিনাম
খ. পশ্চাৎ মিডিয়াস্টিনাম
গ. মধ্য মিডিয়াস্টিনাম
ঘ. সুপিরিয়র মিডিয়াস্টিনাম
৮। পালমোনারি শিরার ক্ষেত্রে মিথ্যা কোনটি?
ক. রক্তচাপ কম থাকে
খ. হূৎপিণ্ডের সংযোগস্থলে কপাটিকা থাকে
গ. প্রাচীর পাতলা ও অস্থিতিস্থাপক
ঘ. ফুসফুস থেকে সৃষ্টি হয়ে বাম অ্যাট্রিয়ামে পৌঁছায়
৯। বাম ডেন্ট্রিকল ও অ্যাওর্টার সংযোগস্থলে কোন কপাটিকা থাকে?
ক. পালমোনারি খ. অ্যাওর্টিক
গ. থিবেসিয়ান ঘ. ইউস্টেশিয়ান
১০। মিথ্যা তথ্য কোনটি?
ক. মানুষের হূৎপিণ্ডের দৈর্ঘ্য 12cm
খ. হূৎপিণ্ডের প্রস্থ 9cm
গ. হূৎপিণ্ড একস্তরী পেরিকার্ডিয়াম নামক পাতলা ঝিল্লিতে আবৃত থাকে
ঘ. হূৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত
১১। প্রাপ্তবয়স্ক মানুষের বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে কতবার হূৎস্পন্দন ঘটে?
ক. ৬০-৭০ খ. ৭০-৮০
গ. ৮০-৯০ ঘ. ৭৫-৮৫
১২। বক্ষ লসিকা নালিতে লসিকা প্রবাহ মিনিটে কত?
ক. ২-২.৫ মিলিমিটার খ. ১-১.৫ মিলিমিটার
গ. ৩-৩.৫ মিলিমিটার ঘ. ৩-৪ মিলিমিটার
১৩। লসিকার ক্ষেত্রে মিথ্যা কোনটি?
ক. ফিব্রিনোজেন সামান্য পরিমাণ থাকে
খ. প্রধানত অন্তঃকোষীয় স্থানে অবস্থান করে
গ. রক্তজালক থেকে নিঃসৃত জলীয় অংশ
ঘ. প্রধান অংশ লিস্ফোসাইট, শ্বেতকণিকা থাকে।
উত্তর ছাপা হবে আগামীকাল
মডেল প্রশ্ন করেছেন ফারহানা মিথিলা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
মেডিকেলে ভর্তি পরীক্ষা: মডেল টেস্ট-১৬ এর উত্তর
৯১. ক ৯২. ক ৯৩. খ ৯৪. ক ৯৫. খ ৯৬. ক ৯৭. খ ৯৮. ঘ ৯৯. ক ১০০. ঘ।