গণিত (সৃজনশীল অংশ)
পূর্ণমান-৬০, সময়-২ ঘণ্টা ১০ মিনিট
[প্রতি বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে।]
পাটিগণিত
১। কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে ১৬২৮ টাকা এবং ৮ বছরে মুনাফা-আসলে ১৮০৪ টাকা হয়।
ক. ৫ বছরের মুনাফা কত? ২
খ. আসল ও মুনাফার হার নির্ণয় করো। ৪
গ. উক্ত হারে ৯০০ টাকার ৩ বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? ৪
২। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ। ঘরটির প্রতি বর্গমিটার মেঝে ৭.৫০ টাকা দরের কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির উচ্চতা ৪ মিটার।
ক. ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করো। ২
খ. ঘরটির পরিসীমা নির্ণয় করো। ৪
গ. বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী হলে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, তা নির্ণয় করো। ৪
বীজগণিত
৩। x+y = 6, x—y = 4
ক. x এর মান নির্ণয় করো। ২
খ. প্রমাণ করো যে, 8xy (x2+y2) —1040 = 0 4
গ. x3+y3+30xy এর মান নির্ণয় করো। ৪
৪। x+4y = 14 এবং 7x—3y = 5 দুটি সরলসহ সমীকরণ।
ক. x+4y = 14 সমীকরণ থেকে লেখের ১টি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ২
খ. অপনয়ন পদ্ধতিতে সমীকরণ দুটি সমাধান করো। ৪
গ. x এর স্থলে 1 এবং y এর স্থলে 1 বসিয়ে প্রাপ্ত সমীকরণদ্বয়
x y
প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। ৪
৫। A = {x╬N : x মৌলিক সংখ্যা এবং x<6), B = {x╬N : x, এর গুণনীয়ক} এবং C = {x╬N : x, 7 এর গুণিতক এবং x 21}
ক. A কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ২
খ. B╟C নির্ণয় করো। ৪
গ. দেখাও যে, (A╟B)╚C = (A╚C) ╟(B╚C) ৪
জ্যামিতি
৬। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5 সে.মি. ও 3.5 সে.মি. এবং অন্তর্ভুক্ত কোণ 60হ্ন.
ক. প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। ২
খ. অঙ্কনের বিবরণসহ সামান্তরিকটি অঙ্কন করো। ৪
গ. প্রমাণ করো যে উক্ত সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ৪
৭। ABC এর ╨B = ১ সমকোণ। যার AB>BC.
ক. ত্রিভুজটি অঙ্কন করো। ২
খ. উদ্দীপকের আলোকে পিথাগোরাসের উপপাদ্যটি বর্ণনা করে যেকোনো যুক্তিসংগত প্রমাণ দাও। ৪
গ. AE ও CF দুটি মধ্যমা হলে, প্রমাণ করো যে, 4(AE2 + CF2) = 5AC2. ৪
৮।
ওপরের চিত্রটি লক্ষ করো: চিত্রে, O বৃত্তটির কেন্দ্র। OM = 1 cm এবং AM = ╓3cm.
ক. বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। ২
খ. প্রমাণ করো যে, M, AB এর মধ্যবিন্দু। ৪
গ. ╨BAO = ╨CAO হলে, প্রমাণ করো যে, AB = AC ৪
তথ্য ও উপাত্ত
প্রশ্ন: ৭২ জন শিক্ষার্থীর একটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো:
প্রাপ্ত গ্রেড C B A- A A+
প্রাপ্ত নম্বর ৪০—৪৯ ৫০—৫৯ ৬০—৬৯ ৭০—৭৯ ৮০—৮৯
গণসংখ্যা ৮ ১২ ১৮ ২৪ ১০
ক. মধ্যক কোন শ্রেণিতে অবস্থিত তা নির্ণয় করো। ২
খ. সারণি থেকে প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো। ৪
গ. প্রাপ্ত গ্রেডের পাই চিত্র অঙ্কন করো। ৪
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা