মডেল টেস্ট-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১ম পত্র (রচনামূলক অংশ)

পূর্ণমান-৬০, সময়-২.১০ ঘণ্টা

(জেনে রাখো: প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দাও। উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়)

ক বিভাগ
উদ্দীপগুলো পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও
১। শিমুল ও পলাশ বাল্যকালের দুই বন্ধু। দরিদ্র হলেও মেধার জোরে শিমুল স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায়। কিন্তু সামর্থ্য সীমিত। ঠিক সে সময় সহপাঠী সুমাইয়ার বাবা এগিয়ে আসেন। সুমাইয়াকে সহধর্মিণী করার শর্তে তিনি তাঁর সব ব্যয়ভার বহন করতে চান। শিমুল সানন্দে সে প্রস্তাব গ্রহণ করে। অন্যদিকে পলাশ এসএসসি পরীক্ষায় ফল খারাপ করে ইস্টার্ন প্লাজার একটি সেলফোন বিক্রয়কেন্দ্রে বেশ কয়েক বছর কাজ করে ব্যবসার গোপন রহস্যটা বুঝে যায়। সে এখন ভিয়েতনাম, জাপান, কোরিয়া, তাইওয়ান, হাঙ্গেরি—এসব দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস পণ্যগুলো চীন থেকে সস্তা দামে হুবহু তৈরি করে বাজারজাত করে। এই কাজ করে সে বিপুল অর্থের মালিক হয়েছে।
ক. বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ১
খ. ‘ভারতের পুরুষ সমাজে বাঙালি পুরুষিকা’—এ কথা বলতে কী বোঝানো হয়েছে? ২
গ. পলাশের কার্যক্রমে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের বাঙালিদের যে বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যা করো। ৩
ঘ. শিমুল-পলাশ ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের বাঙালিদের সার্থক প্রতিনিধি—মন্তব্যটি মূল্যায়ন করো। ৪
২। প্রখ্যাত সাহিত্যিক জহির রায়হান তাঁর এক রচনায় আবহমান বাংলার আবর্তনসংকুল, অথচ বিবর্তনহীন সমাজব্যবস্থার এক অসাধারণ চিত্র তুলে ধরেছেন। বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন বংশপরম্পরায় অশিক্ষা, অজ্ঞানতা ও কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ ক্ষুধা-দারিদ্র্যপীড়িত মানুষ কীভাবে জীবনসংগ্রামে লিপ্ত থাকে। সেই কাহিনি বলতে গিয়ে লেখক বাল্যবিবাহ, বহুবিবাহ, নারী নির্যাতন—এসব প্রসঙ্গও এনেছেন সার্থকভাবে। বিস্তৃত পরিসরে বাংলার গ্রামীণ সমাজচিত্র এভাবে আর কেউ তুলে ধরতে পারেননি।
ক. সাহিত্যের সর্বকনিষ্ঠ শাখা কোনটি? ১
খ. বক্তার ভাবোচ্ছ্বাসের পরস্ফুিটনই গীতিকবিতা—কথাটি বুঝিয়ে লেখো। ২
গ. উদ্দীপকে জহির রায়হানের রচনাটি সাহিত্যের কোন রূপের প্রতিনিধিত্ব করে—‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো ৩
ঘ. সাহিত্যাকাশের নক্ষত্ররাজির মধ্যে উক্ত রূপ একটি নক্ষত্রমাত্র—‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে মন্তব্যটির সত্যতা যাচাই করো। ৪
৩। উদ্দীপক-১
খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়;
আর তো কিছু নড়ে না রে,
ওদের ঘরে, ওদের ঘরের দাওয়ায়।
বাহির পানে তাকায় না যে কেউ;
দেখে না যে বান ডেকেছে,
জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ
উদ্দীপক-২
চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে
প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি
সবুজ নেশায় ভোর করেছিস ধরা,
ঝড়ের মেঘে তোরই তড়িত্ ভরা
বসন্তেরে পরান আকুল করা,
আপন গলার বকুল-মালাগাছ
ক. লোলচর্মা শব্দের অর্থ কী? ১
খ.‘পেনাল কোড যত ভালো হয়, সাহস তত অন্তর্হিত হয়’—বলতে কী বোঝানো হয়েছে। ২
গ. উদ্দীপক-১-এর ভাব ‘পালামৌ’ রচনায় কাদের মধ্যে লক্ষ করা যায় ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপক ১ ও ২ মিলে পালামৌর অধিবাসীদের সংস্কৃতি তুলে ধরতে সক্ষম—মন্তব্যটির যথার্থতা যাচাই করো। ৪

খ বিভাগ
৪। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে
একলা বসে আপন মনে, বসে নদীর ধারে
এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি
এক পাশে তার জারুলগাছে দুটি হলুদ পাখি
এমনি পাওয়া এই ছবিটি, কড়িতে নয় কেনা।
মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ
নানা কাজের মানুষগুলো আছে নানা বেশ
ক. কবি কার চিরচেনা স্বজন? ১
খ. ‘আমি কোনো আত্মীয় নই’—কথাটির দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? ২
গ. কবিতাংশে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে, তা ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি আহসান হাবীব ওই চেতনার শাশ্বত রূপ আবহমান বাংলার জীবন ও প্রকৃতির মধ্য দিয়ে অনুভব করেছেন—মন্তব্যটির যথার্থতা যাচাই করো। ৪
৫। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু,
বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী
পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি।
ক. মহীয়ান শব্দের অর্থ কী? ১
খ. ‘সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি’—কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে? ২
গ. উদ্দীপকে ‘মানুষ’ কবিতার কোন আবেদন ফুটে উঠেছে—ব্যাখ্যা করো। ৩
ঘ. ওই আবেদন প্রতিষ্ঠার জন্য কাজী নজরুল ইসলাম ‘মানুষ’ কবিতায় কোন ধরনের পদক্ষেপের কথা উল্লেখ করেছেন ব্যাখ্যা করো। ৪
৬। অনেক যুদ্ধ গেল, অনেক রক্ত গেল
শিমুল তুলোর মতো সোনারুপো ছড়াল বাতাস
ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না।
নরম নোলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখি না
কেবল পতাকা দেখি, কেবল উত্সব দেখি
তবে কি আমার ভাই আজ এ স্বাধীন পতাকা
তবে কি আমার তিমিরের বেদিতে উত্সব?
ক. ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতায় শহরের বুকে কোন রঙের ট্যাংক এসেছিল? ১
খ. ‘সাকিনা বিবির কপাল ভাঙল’ বলতে কী বোঝানো হয়েছে? ২
গ. ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতার কোন ভাব উদ্দীপকে ফুটে উঠেছে লেখো। ৩
ঘ. কবিতাংশটি ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতার মূল চেতনার সমান্তরাল বলে তুমি মনে করো কি? মতামত দাও। ৪

গ বিভাগ
৭। পাকসেনাদের পথ দেখিয়ে গ্রামের পশ্চিমে হিন্দুপাড়ার দিকে নিয়ে যায় কলিমদ্দি দফাদার। একটি খালের ওপর কাঠের ভাঙা পুল। পাকসেনারা এ ধরনের পুল দেখে আতঙ্কিত। বিকল্প কোনো পথ আছে কি না জানতে চায় তারা। কলিমদ্দি পুলের ওপর নিপুণ অভিনেতার মতো পা দুটো কাঁপাতে কাঁপাতে বলে, ‘এ পুল বহুত আচ্ছা হ্যায়।’ তার কথায় বিশ্বাস করে যেই সেনারা পুলের ওপর ওঠে, ঠিক তখনই তার গোপন সংকেত পেয়ে গর্জে ওঠে মেশিনগান। লুটিয়ে পড়ে কয়েকজন পাকসেনা।
ক. ‘পালাও, তোমাদের বাঁচতে হবে তো’—বুধা কাকে বলেছে? ১
খ. বিদেশি মানুষ এবং নিজেদের মানুষ সবার ওপর বুধার ঘৃণা বাড়তে থাকে কেন? ২
গ. উদ্দীপকের কলিমদ্দি দফাদারের আচরণে কাকতাড়ুয়া উপন্যাসের কোন ঘটনাটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায় ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকটি কাকতাড়ুয়া উপন্যাসের ব্যাপকতাকে ধারণ করতে পেরেছে বলে তুমি মনে করো কি? যুক্তি দাও। ৪
৮। মহব্বতনগর গ্রামে একদিন মজিদ নামক এক ব্যক্তির আবির্ভাব হয়। সে বলে, এই গ্রামের ঘন ঝোপে আকীর্ণ একটি পরিত্যক্ত পুকুরের পাড়ে শ্যাওলা ধরা যে প্রাচীন কবরটি আছে, তা মোদাচ্ছের পীরের। এরপর সেই কবর সংস্কার হয় এবং কবরের ওপর লালসালু বিছিয়ে শুরু হয় মজিদের কবর ব্যবসা। গ্রামের সহজ-সরল মানুষকে নানাভাবে ধোঁকা দিয়ে ভয় দেখিয়ে সে নিজের আখের গুছিয়ে নেয়।
ক. অ্যারিস্টটল নাটকে কত প্রকার ঐক্যের কথা বলেছেন? ১
খ. ‘নতুন এক জীবনের স্বাদ পেয়েছি’—উক্তিটির তাত্পর্য কী? ২
গ. উদ্দীপকের মজিদের মধ্যে বহিপীরের যে দিকটি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো। ৩
ঘ. সাদৃশ্য সত্ত্বেও মজিদকে বহিপীরের সমগোত্রীয় বলা যায় না—মন্তব্যটির সত্যতা যাচাই করো। ৪

৯। উদ্দীপক-১
একটি ছেলে পাগল ছেলে পাড়ায় পাড়ায় ঘুরত,
চোখ দুটি তার চোখ যেন নয় ছবিতে বিমূর্ত।
সবাই তাকে বাসত ভালো সবার ছিল মিত্র,
মুখ জুড়ে তার আঁঁকা ছিল স্বপ্নের মানচিত্র।
সেই ছেলেটি ভেবেছিল, দিন যেভাবেই যাক না
একদিন ঠিক পেয়ে যাবে পাখির মতো পাখনা।
উদ্দীপক-২
একাত্তরের পঁচিশে মার্চ আঁঁধার ঘেরা রাত্রে
হিংস্র কিছু জন্তু এলো হাজার মাইল সাঁতরে।
দৃষ্টি ছিল হিংস্র তাদের বিষ তামাটে অঙ্গ
শ্মশানতলির হাট বানাবে সবুজ শ্যামল বঙ্গ
ক. শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছিল কে? ১
খ. ‘আধপোড়া বাজারটার দিকে তাকিয়ে ওর চোখ লাল হতে থাকে’—এ কথা বলতে কী বোঝানো হয়েছে? ২
গ. উদ্দীপক-২-এ কাকতাড়ুয়া উপন্যাসের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপক-১ যেন বুধা চরিত্রের সার্থক রূপায়ণ—মন্তব্যটির সঙ্গে তুমি কি একমত? তোমার মতের পক্ষে যুক্তি দাও। ৪
প্রভাষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা