সমাজবিজ্ঞান ২য় পত্র (বহুনির্বাচনি অংশ)
পূর্ণমান: ৪০, সময়: ৪০ মিনিট
১. বাংলাদেশে স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৩৭ খ. ১৯৪৭ গ. ১৯৫৭ ঘ. ১৯৬৭
২. ইউরোপের দীপ্তিবাদী চেতনা প্রভাবিত করে—
ক. ভাষা আন্দোলনকে খ. বাংলার নবজাগরণকে
গ. সিপাহি বিপ্লবকে ঘ. চিরস্থায়ী বন্দোবস্তকে
৩. ভারতীয় উপমহাদেশে সমাজবিজ্ঞান বিকাশে ভূমিকা রয়েছে—
i. রেবতী বর্মণের ii. আর কে মুখার্জির
iii. বিনয় কুমার সরকারের
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৪. কোনটি শহুরে সমাজের ক্ষেত্রে প্রযোজ্য—
ক. শ্রম বিভাজন কম খ. জ্ঞাতি বন্ধন দৃঢ়
গ. যৌথ পরিবার কম ঘ. ব্যক্তিস্বাধীনতা কম
৫. বাংলাদেশে প্রধান সম্পদ হলো—
ক. শিক্ষা খ. ঘরবাড়ি গ. ভূমি ঘ. কলকারখানা
৬. Social Change গ্রন্থটির লেখক কে?
ক. নিমকফ খ. টেইলর
গ. অগবার্ন ঘ. মর্গান
৭. অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত হলো—
i. নীতিবোধ ii. সংগীত iii. বই
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৮. চাকা আবিষ্কার হয় কোন যুগে?
ক. লৌহ যুগে খ. তাম্র যুগে
গ. ব্রোঞ্জ যুগে ঘ. প্রাচীন প্রস্তর যুগে
৯. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রণীত হয়—
ক. ১৯৭৪ সালে খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৯ সালে ঘ. ১৯৯৫ সালে
১০. সাইফুল এমন একটি যুগের কথা শুনলেন, যেখানে কৃষির আবিষ্কার হয়। যুগটি শুরু হয় খ্রিষ্টের জন্মের কত বছর আগে—
ক. দশ হাজার খ. পঞ্চাশ হাজার
গ. এক লাখ ঘ. পাঁচ লাখ
১১. ভারতবর্ষে লৌহের ব্যবহার শুরু হয় কখন?
ক. ৫০০ অব্দে খ. ১০০০ অব্দে
গ. ১৫০০ অব্দে ঘ. ২০০০ অব্দে
উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও—
সাবা তার বাবার সঙ্গে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে গেল। সেখানে সে শালবন বিহারসহ নানা ঐতিহাসিক স্থান ও নিদর্শন দেখতে পেল।
১২. সাবা কোথায় বেড়াতে গেল?
ক. মহাস্থানগড় খ. ময়নামতি
গ. পাহাড়পুর ঘ. উয়ারী-বটেশ্বর
১৩. সেখানে সে দেখতে পেল—
ক. গোকুল মেদ খ. শীলা দেবীর ঘাট
গ. সত্যপীর ভিটা ঘ. কোটিলা মুড়া
১৪. বাংলাদেশে কোন নৃগোষ্ঠীর সদস্য বেশি?
ক. চাকমা খ. মারমা গ. মণিপুরি ঘ. সাঁওতাল
১৫. কারা ধর্মান্তরিত খ্রিষ্টান?
ক. চাকমারা খ. গারোরা
গ. সাঁওতালরা ঘ. মণিপুরিরা
১৬. সাঁওতালদের উত্সব কোনটি?
ক. কঠিন চীবরদান খ. জলকেলি
গ. বিজু ঘ. বাহা
১৭. মণিপুরি নৃত্যের ভিত্তি হলো—
ক. অর্থনৈতিক খ. ধর্মীয়
গ. রাজনৈতিক ঘ. আদর্শিক
১৮. উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৫৭ সালে
গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৭৭ সালে
১৯. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হলো—
ক. ধর্ম খ. সংস্কৃতি গ. ভাষা ঘ. অর্থনীতি
২০. ১৯৫৪ সালের নির্বাচনে কারা সংখ্যাগরিষ্ঠতা পায়?
ক. আওয়ামী লীগ খ. বিএনপি
গ. যুক্তফ্রন্ট ঘ. মুসলিম লীগ
২১. পশ্চিম পাকিস্তানের শোষণ ছিল—
i. সামাজিক ii. রাজনৈতিক iii. অর্থনৈতিক
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২২. করিমের বাবার এমন পরিমাণ জমি রয়েছে, যা দ্বারা মোটামুটি তাঁদের পরিবারের ভরণ-পোষণ চলে। করিমের বাবা হলেন—
ক. বর্গাচাষি খ. দিনমজুর
গ. প্রান্তিক কৃষক ঘ. প্রকৃত কৃষক
২৩. কোনটি বাংলার মুক্তির সনদ?
ক. ছয় দফা খ. এগারো দফা
গ. বঙ্গভঙ্গ ঘ. ভাষা আন্দোলন
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও—
অধ্যাপক মনিরুল হাসান অধ্যাপনার পাশাপাশি পত্রপত্রিকায় কলাম লেখেন। গণতান্ত্রিক অধিকার নিয়ে সভা-সেমিনারে বক্তব্য দেন।
২৪. অধ্যাপক মনিরুল হাসান হলেন—
ক. শাসক এলিট খ. অশাসক এলিট
গ. চাপ সৃষ্টিকারী দল ঘ. সুবিধাবাদী দল
২৫. এ ধরনের স্তরবিন্যাসের ভিত্তি হলো—
ক. শিক্ষা খ. আর্থসামাজিক অবস্থা
গ. দক্ষতা ঘ. ক্ষমতা
২৬. সিমন হেডম্যানের ছেলে। সে বাস করে—
ক. টাঙ্গাইলে খ. সিলেটে
গ. দিনাজপুরে ঘ. রাঙামাটিতে
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও—
১৯৫২ সালের ৩০ জানুয়ারি ঢাকায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই পরিষদের মাধ্যমে সর্বাত্মক আন্দোলন শুরু হয়।
২৭. ওই আন্দোলনে শহিদ হন—
ক. আসাদুজ্জামান আসাদ খ. রফিক
গ. ড. সামসুজ্জোহা ঘ. ডা. মিলন
২৮. আন্দোলনটির গুরুত্ব রয়েছে—
i. বাঙালি জাতীয়তাবাদ উদ্ভবের ক্ষেত্রে
ii. অধিকার সচেতন হতে
iii. জাতীয় ঐক্য সংহতি রক্ষায়
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৯. যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিলেন—
i. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ii. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
iii. এ কে ফজলুল হক
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩০. জেন্ডার কীরূপ ধারণা?
ক. অর্থনৈতিক খ. স্নায়বিক
গ. সামাজিক ঘ. ধর্মীয়
৩১. বাংলাদেশের সমাজে বিবাহের গুরুত্ব রয়েছে—
i. সন্তানের বৈধতাদানের ক্ষেত্রে
ii. নতুন জ্ঞাতি বন্ধন গড়ে তুলতে
iii. নতুন কর্মসংস্থান সৃষ্টিতে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩২. মিজান সাহেব লেভিরেট বিবাহ করেছেন। বাংলাদেশের সমাজে এ ধরনের বিবাহের কারণ হলো—
i. সন্তানের বৈধতাদান করা
ii. আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা
iii. সম্পত্তি নিজেদের মধ্যে রাখা
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৩. সন্তান লালন-পালন পরিবারের কোন ধরনের কাজ?
ক. জৈবিক কাজ খ. শিক্ষামূলক কাজ
গ. রক্ষণাবেক্ষণমূলক কাজ
ঘ. মনস্তাত্ত্বিক কাজ
৩৪. বাংলাদেশে নগরায়ণ বৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত নয়—
ক. বেকারত্ব বৃদ্ধি খ. শিল্পায়ন
গ. প্রযুক্তি নির্ভরতা ঘ. পেশাগত বৈচিত্র্য
৩৫. Save the Children কোন ধরনের বেসরকারি সংস্থা?
ক. স্থানীয় খ. জাতীয়
গ. আঞ্চলিক ঘ. আন্তর্জাতিক
৩৬. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুস্তাফিজুর রহমান একটি প্রত্নতাত্ত্বিক স্থানের খননকাজে নেতৃত্ব দেন। স্থানটি হলো—
ক. ময়নামতি খ. পাহাড়পুর
গ. উয়ারী-বটেশ্বর ঘ. মহাস্থানগড়
৩৭. শীলা দেবীর ঘাট কোন নদীর তীরে অবস্থিত?
ক. পদ্মা খ. যমুনা গ. করতোয়া ঘ. কর্ণফুলী
৩৮. বাংলাদেশের সমাজে প্রচলিত—
i. লেভিরেট বিবাহ ii. বহু স্বামী বিবাহ
iii. ক্রসকাজিন বিবাহ
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৯. সীমার মা পরিবারের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাঁদের পরিবার হলো—
ক. মাতৃসূত্রীয় খ. মাতৃপ্রধান
গ. মাতৃবাস ঘ. কোনোটি নয়
৪০. সাম্প্রতিককালে বাংলাদেশে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে—
ক. ব্যবসা-বাণিজ্য খ. তথ্যপ্রযুক্তি
গ. এফএম রেডিও ঘ. মুক্তবাজার অর্থনীতি
# উত্তর ছাপা হবে আগামীকাল
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম