মডেল টেস্ট-৫
পরিবেশ পরিচিতি সমাজ সময়: ২ ঘণ্টা \ পূর্ণমান-১০০১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১×১০=১০ক. রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব কী?১. রক্ষণাবেক্ষণ করা ২. অপব্যবহার করা ৩. ধ্বংস করা ৪. অবহেলা করা খ. সদাচরণ ও ভালো কাজ কী?১. সবার সঙ্গে ঝগড়া করা ২. শিক্ষক ও গুরুজনদের অসম্মান করা ৩. কটু কথা বলা ৪. কারও মনে কষ্ট না দেওয়াগ. এডিস মশা থেকে কী হয়?১. ম্যালেরিয়া হয় ২. ডেঙ্গু হয় ৩. কাশি হয় ৪. টাইফয়েড হয়ঘ. এসিড নিক্ষেপের ফলে সর্বোচ্চ শাস্তি কী?১. মৃত্যুদণ্ড ২. যাবজ্জীবন কারাদণ্ড ৩. সশ্রম কারাদণ্ড ৪. দশ হাজার টাকা জরিমানাঙ. নাগরিকের প্রথম কর্তব্য কী?১. আইন মানা ২. আনুগত্য ৩. কর প্রদান ৪. ধর্মীয় সহিষ্ণুতাচ. কোনটি বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ?১. শিক্ষার অভাব ২. দেশান্তর ৩. ভৌগোলিক পরিবেশ ৪. অধিক জন্মহারছ. ১৭৭টি কক্ষ কোথায় আবিষ্কৃত হয়েছে?১. শালবন বিহারে ২. গোবিন্দ ভিটা মন্দিরে ৩. সোমপুর বিহারে ৪. সরদার বিহারে জ. কোন আমলে বাংলায় গজল ও সুফি সাহিত্য হয়?১. ইলিয়াস শাহি ২. হোসেন শাহি ৩. সুলতানি আমল ৪. মোগল আমলঝ. মহাত্মা গান্ধীর নেতৃত্বে কোন আন্দোলন হয়?১. ফরায়েজি আন্দোলন ২. বঙ্গভঙ্গ আন্দোলন৩. স্বরাজ আন্দোলন ৪. অসহযোগ আন্দোলনঞ. ‘এসকারগট’ কোন দেশের খাবার?১. ফ্রান্স ২. কেনিয়া ৩. যুক্তরাজ্য ৪. স্পেন২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্যটি উত্তরপত্রে লেখো। ২×৫=১০ক. জীবনে প্রতিষ্ঠিত হই — শিক্ষা লাভ করে।খ. গণতন্ত্রের অর্থ হচ্ছে — শাসন।গ. মাটি দূষণ — নষ্ট করে।ঘ. বখতিয়ার খিলজি প্রথমে — দখল করেন।ঙ. খাসিয়ারা বিভিন্ন — পূজা করে।৩. নিচের উক্তিগুলো উত্তরপত্রে লিখে ডান পাশে শুদ্ধ হলে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। ২×৫=১০ক. কারও মনে কষ্ট না দেওয়া ভালো কাজ।খ. যৌতুক একটি ভালো সামাজিক প্রথা।গ. জনগণের সেবা করাই নেতার কাজ নয়।ঘ. বাংলাদেশে ১৫ বছর বয়স হলে ভোট দেওয়া যায়।ঙ. ‘বাঙ্গালাহ্’ নামটি ইলিয়াস শাহের সময় শুরু হয়।৪. বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করে উত্তরপত্রে লেখো। ২×৪=৮ক. অক্সিজেন সরবরাহ করে শৃঙ্খলা আনে। খ. বই মানুষের উপকারী ৮ মার্চ গ. সামাজিক মূল্যবোধ জীবনে উন্নত করে। ঘ. বিশ্বনারী দিবস ১২ জুন বন্ধু। গাছপালা। ৫. অল্প কথায় উত্তর দাও (যেকোনো ১০টি.। ৩×১০=৩০ক. এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যা করা উচিত কেন?খ. সময়ানুবর্তিতা কাকে বলে?গ. শ্রমের মর্যাদা কীভাবে প্রতিষ্ঠিত করা যায়?ঘ. মানবাধিকারের কয়েকটি সুবিধা লেখো।ঙ. আদর্শ নেতার গুণাবলি কী?চ. বাংলাদেশের বনভূমি কী কী?ছ. লালবাগ দুর্গে কী কী ঐতিহাসিক নিদর্শন রয়েছে?জ. লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কী?ঝ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী প্রথা চালু করেন?ঞ. মণিপুরীরা কোন ধর্মের অনুসারী?ট. আফ্রিকার কয়টি দেশের নাম লেখো।ঠ. ইউনিসেফ শিশুদের জন্য কী কী কাজ করে?৬. যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। ৮×৪=৩২ক. আমাদের দেশে পরিবেশ দূষণের কারণগুলো কী?পরিবেশ রক্ষা নাগরিকের দায়িত্ব ও কর্তব্য—বর্ণনা করো।খ. বার ভূঁইয়া বলতে কী বোঝায়? ইবনে বতুতার বিবরণ থেকে কী জানা যায়?গ. মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা সম্পর্কে লেখো।ঘ. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ গঠনের প্রধান প্রধান উদ্দেশ্য বর্ণনা করো।ঙ. গণতন্ত্র আমাদের কী দেয়? পরিবারে আমরা কীভাবে গণতন্ত্র চর্চা করি?চ. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো উল্লেখ করো। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে?