ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
(বহুনির্বাচনি অংশ)
পূর্ণমান: ৪০; সময়: ৪০ মিনিট
১. আধুনিক ব্যবস্থাপকের জনক কে?
ক. এলটন মেয়ো খ. ফ্রাঙ্ক গিলব্রেথ
গ. হেনরি ফেয়ল ঘ. জর্জ আর টেরি
২. ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া?
ক. অভ্যন্তরীণ খ. বাহ্যিক
গ. অনিয়মিত ঘ. ধারাবাহিক
৩. প্রতিষ্ঠানের উচ্চস্তরের কাজ হলো —
i. লক্ষ্য নির্ধারণ ii.পরিকল্পনা প্রণয়ন
iii. নীতিনির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও ii
৪. নিচের কোন পদমর্যাদাটি প্রশাসনের অন্তর্ভুক্ত?
ক. বিক্রয় ব্যবস্থাপক খ. প্রশিক্ষক
গ. ফোরম্যান ঘ. প্রধান নির্বাহী
৫. ব্যবস্থাপনার সব কাজের ভিত্তি বলা হয় কোন কাজকে?
ক. পরিকল্পনা খ. সংগঠন
গ. কর্মী সংস্থান ঘ. নিয়ন্ত্রণ
৬. ব্যবস্থাপনা কোন ধরনের কাজ?
ক. শারীরিক খ. মানসিক
গ. অনানুষ্ঠানিক ঘ. নির্দেশিত
# উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রহিমা একজন হস্তশিল্প ব্যবসায়ী। বড় ধরনের একটা রপ্তানি অর্ডার পাওয়ায় তাঁর উত্পাদন শিডিউল ৮ ঘণ্টার স্থলে ১২ ঘণ্টা নির্ধারণ করেন। অবশ্য পরবর্তী সময়ে তাঁর প্রতিষ্ঠান নিয়মিত ১০ ঘণ্টা করে একই ডিজাইনে পণ্য তৈরি করে সারা বছর বিভিন্ন দেশে রপ্তানি করে।
৭. রহিমার হস্তশিল্প প্রতিষ্ঠানে নিয়মিত কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
ক. কার্যভিত্তিক খ. বিশদ
গ. স্থায়ী ঘ. কৌশলগত
৮. রহিমা ইউরোপের রপ্তানি অর্ডার রক্ষার জন্য যে ধরনের পরিকল্পনা গ্রহণ করেন, তা হলো—
i. লক্ষ্য ii. একার্থক পরিকল্পনা
iii. স্থায়ী পরিকল্পনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
৯. দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ এবং সম্পদাদি একত্রীকরণকে কী বলে?
ক. প্রণোদিতকরণ খ. কর্মীসংস্থান
গ. সংগঠিতকরণ ঘ. তদারকীকরণ
১০. কোন ধরনের সংগঠন কাঠামোতে দুই ধরনের কর্মী কাজ করে?
ক. সরলরৈখিক খ. কার্যভিত্তিক
গ. কমিটি ঘ. সরলরৈখিক ও উপদেষ্টা
১১. কার্যভিত্তিক সংগঠন সরলরৈখিক কাঠামো থেকে উত্তম হওয়ার কারণ কী?
ক. সহজ অনুধাবন খ. বিশেষায়ন সম্ভব
গ. অপচয় হ্রাস ঘ. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
১২. সংগঠন কাঠামো তৈরিতে বিবেচ্য বিষয় হলো—
i. কার্যবিভাজন ii. কর্মীর যোগ্যতা
iii. কর্তৃত্ব ও দায়িত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. কর্মী সংগ্রহের বাহ্যিক উত্স কোনটি?
ক. পদোন্নতি খ. চাকরিরতদের সুপারিশ
গ. শ্রমিক সংঘ ঘ. কর্মী নিয়োগ কেন্দ্র
১৪. কর্মীর দক্ষতা, আত্মবিশ্বাস ও কর্ম আগ্রহ বৃদ্ধির জন্য প্রয়োজন—
i. প্রশিক্ষণ ii. নিয়ন্ত্রণ iii. পদোন্নতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন বিজ্ঞান গ্র্যাজুয়েট। ICDDRB-তে তিনি একটি প্রকল্পে যোগদান করেছেন। কিন্তু সব সময় সন্তুষ্টিসহকারে কাজ করতে পারছেন না।
১৫. শফিকুল ইসলামের নিয়োগ সাধারণত কোন প্রকৃতির?
ক. স্থায়ী খ. অস্থায়ী
গ. চুক্তিভিত্তিক ঘ. খণ্ডকালীন
১৬. কিসের অভাবে শফিকুল ইসলামের কাজে মনোযোগ আসছে না?
ক. নির্দেশনা খ. প্রেষণা
গ. নিয়ন্ত্রণ ঘ. প্রশিক্ষণ
১৭. প্রতিষ্ঠানে কর্মী প্রশিক্ষণের প্রয়োজন হয় যে কারণে তা হলো—
i. প্রতিষ্ঠান সম্পর্কে জানা ii. দক্ষতা বৃদ্ধি
iii. সর্বশেষ প্রযুক্তি জানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. কর্মীদের পরামর্শ নিয়ে যে নেতৃত্ব গড়ে ওঠে, তাকে কোন ধরনের নেতৃত্ব বলে?
ক. পিতৃসুলভ খ. গণতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক ঘ. লাগামহীন
# উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রবিন গার্মেন্টস লিমিটেডের পরিচালক কামাল হোসেন তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের ভয়ভীতি দেখিয়ে কাজ আদায় করেন।
১৯. কামাল হোসেন কোন ধরনের নেতৃত্ব দিয়ে থাকেন?
ক. নেতিবাচক খ. কর্মকেন্দ্রিক
গ. গণতান্ত্রিক ঘ. স্বৈরতান্ত্রিক
২০. বিদ্যমান নেতৃত্ব রবিন গার্মেন্টস লিমিটেডে কোন ধরনের অবস্থার সৃষ্টি হয়?
ক. কাজের গতি বৃদ্ধি খ. উত্পাদন বৃদ্ধি
গ. মনোবল হ্রাস ঘ. কর্মপরিবেশ উন্নত
২১. নির্দেশনাকে প্রশাসনের হূিপণ্ড বলেছেন কে?
ক. মার্শাল ডিমক খ. হেনরি ফেওল
গ. হেরল্ড কুঞ্জ ঘ. ডব্লিউএইচ নিউম্যান
২২. নির্দেশনার অর্থ হলো কর্মীদের—
i. উপদেশদান ii. পরামর্শদান iii. প্রেষণাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. প্রেষণার দ্বি-উপাদানতত্ত্বের জনক কে?
ক. আব্রাহাম মাসালো খ. হেরল্ড কুঞ্জ
গ. হেনরি ফেওল ঘ. ফ্রেডারিক হার্জবার্গ
২৪. অনার্থিক প্রেষণার উপাদান কোনটি?
ক. সুষ্ঠু কর্মপরিবেশ খ. পদোন্নতি
গ. চিকিত্সাসুবিধা ঘ. মুনাফার অংশ
# উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গাজীপুরের সালনায় অবস্থিত প্যারামাউন্ট টেক্সটাইলে প্রতিদিন ১০ কিলোমিটার দূর থেকে বহু শ্রমিক কাজ করতে আসে। ন্যায্য বেতন পেলেও যাতায়াত খরচ বেশি বিধায় তারা অসন্তুষ্ট এবং সম্প্রতি সেখানে চাকরিত্যাগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
২৫. ওই প্রতিষ্ঠানে কর্মীদের প্রেষণাদানে কী প্রয়োজন হবে?
ক. প্রশিক্ষণদান খ. পরিবহনব্যবস্থা
গ. সুষ্ঠু কার্যপরিবেশ ঘ. পদোন্নতির সুবিধা
২৬. যথাযথ প্রেষণাদানের পর প্যারামাউন্ট টেক্সটাইলে যে পরিবর্তন ঘটবে তা হলো—
i. মনোবল বৃদ্ধি ii. উত্পাদন বৃদ্ধি
iii. শ্রমিক অসন্তোষ হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. প্রতিষ্ঠানে শ্রম ঘূর্ণায়মানতা ঘটে সাধারণত কিসের অভাবে?
ক. সমন্বয় খ. নিয়ন্ত্রণ
গ. নির্দেশনা ঘ. কার্যসন্তুষ্টি
২৮. কোনো প্রতিষ্ঠানে ICT ব্যবহারে যে সমস্যা সৃষ্টি হতে পারে তা হলো—
i. ব্যয় বৃদ্ধি ii. ভাইরাস আক্রমণ
iii. গোপন তথ্য ফাঁস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. নিচের কোনটি মৌখিক যোগাযোগের মাধ্যম?
ক. ফিল্ম চিত্র খ. ফ্যাক্স
গ. মোবাইল ঘ. টেলিগ্রাম
৩০. ই-মেইলে সংবাদ প্রেরণের জন্য নিচের কোনটি প্রয়োজন?
ক. টেলিফোন লাইন খ. সফটওয়্যার
গ. ইন্টারনেট ঘ. ফ্যাক্স মেশিন
৩১. নিম্নগামী যোগাযোগ সাধারণত কোন প্রকৃতির?
ক. অভ্যন্তরীণ খ. বাহ্যিক
গ. মাধ্যম ঘ. প্রাপক
৩২. যোগাযোগ-প্রক্রিয়ায় ফলাবর্তনের পরবর্তী পদক্ষেপ কোনটি?
ক. তথ্যের উত্স খ. প্রেরক
গ. মাধ্যম ঘ. প্রাপক
৩৩. ব্যবস্থাপনা চক্রে সমন্বয়ের পূর্ববর্তী কাজ কোনটি?
ক. নিয়ন্ত্রণ খ. পরিকল্পনা
গ. প্রেষণা ঘ. নির্দেশনা
# উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সেলিনার শুভ জন্মদিনে তার বান্ধবী শিশির অন্যান্য বান্ধবী কলি, শিরিন ও সোনিয়াকে যথাক্রমে ফুল, খাবার ও উপহার কেনার দায়িত্ব দেয়। সেলিনা পরবর্তী সময়ে অর্থ প্রদান করবে বলে শিশির জানায়। কিন্তু শিশির কারও সঙ্গে যোগাযোগ না করায় কলি নিজে শুধু ফুল নিয়ে হাজির হয়। অবশ্য সেলিনার জন্মদিনে তার অনেক বান্ধবী উপস্থিত হয়।
৩৪. কিসের অভাবে সেলিনার জন্মদিনে বান্ধবীরা সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারেনি?
ক. পরিকল্পনা খ. নির্দেশনা
গ. সমন্বয় ঘ. প্রেষণা
৩৫. অনুষ্ঠান সফল করার লক্ষ্যে শিশিরের করণীয় ছিল—
i. সবার সঙ্গে যোগাযোগ রাখা
ii. অর্থের জোগান নিশ্চিত করা
iii. অন্যেরা দায়িত্ব পালন করছে কি না তা দেখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. নিয়ন্ত্রণ-প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
ক. কার্যফল পরিমাপ
খ. ভুল-ত্রুটি চিহ্নিত করা
গ. সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
ঘ. আদর্শ মান প্রতিষ্ঠা
৩৭. ব্যবস্থাপক প্রতিষ্ঠানের সম্পাদিত কাজের পরিমাপ করেন কী করে?
ক. বিচ্যুতি নির্ণয় করে
খ. আদর্শ মানের সঙ্গে তুলনা করে
গ. সংশোধন করে ঘ. আদর্শ মান নির্ধারণ
৩৮. একজন শ্রমিক দৈনিক ৫০টি শার্ট তৈরি করবে—এটি নিয়ন্ত্রণের কোন ধরনের পদক্ষেপ?
ক. আদর্শ মান নির্ধারণ খ. ফলাফল নির্ধারণ
গ. বিচ্যুতি নির্ণয় ঘ. সংশোধন ব্যবস্থা
৩৯. কোন নিয়ন্ত্রণ পদ্ধতিতে প্রাক্কলিত বাজেটের সঙ্গে বাস্তব ব্যয়ের তুলনা করা হয়?
ক. পর্যবেক্ষণ পদ্ধতি খ. মজুত মাল নিয়ন্ত্রণ
গ. বাজেটারি নিয়ন্ত্রণ ঘ. কর্মদক্ষতা মূল্যায়ন
৪০. নিয়ন্ত্রণের ভিত্তি কী?
ক. পরিকল্পনা খ. সংগঠন
গ. নির্দেশনা ঘ. নেতৃত্বদান
# উত্তর ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা সিটি কলেজ, ঢাকা