সাধারণ জ্ঞান
১৯। চিকিত্সায় নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কবে?
ক. ১৯০৫ খ. ১৯১০ গ. ১৯০১ ঘ. ১৯৬৯
২০। মানবাধিকার দিবস পালিত হয় —
ক. ২৬ জুন খ. ১ আগস্ট
গ. ৯ ডিসেম্বর ঘ. ১০ ডিসেম্বর
২১। ক্রিকেটে বাংলাদেশ কোন তারিখে টেস্ট মর্যাদা লাভ করে?
ক. ২৬ জুন, ২০০০ খ. ১৬ মে, ১৯৯৮
গ. ২৬ জুলাই, ১৯৭৭ ঘ. ১৫ জুন, ১৯৯৭
২২। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?
ক. লোহিত সাগর ও আরব সাগর
খ. লোহিত সাগর ও ভূমধ্যসাগর
গ. লোহিত সাগর ও কাস্পিয়ান সাগর
ঘ. আরব সাগর ও ভূমধ্যসাগর
২৩। ইউনেসকোর সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক, USA খ. রোম, ইতালি
গ. প্যারিস, ফ্রান্স ঘ. জেনেভা, সুইজারল্যান্ড
২৪। বিশ্বের বৃহত্তম মাইক্রোপ্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান —
ক. ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (IBM)
খ. অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস (AMD)
গ. ইনটেল ঘ. ফ্রিসকল
২৫। T-20 বিশ্বকাপে এক ওভারে ছয়টি ছক্কা মারার রেকর্ড কার?
ক. অ্যাডাম গিলক্রিস্ট খ. সনাত্ জয়াসুরিয়া
গ. শহীদ আফ্রিদি ঘ. যুবরাজ সিং।
পদার্থবিজ্ঞান
২৬। কোনটি সুরশলাকার কম্পাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে না?
ক. এটি তার টানের বর্গমূলের সমানুপাতিক
খ. তাপমাত্রা বেড়ে গেলে, এর কম্পাঙ্কও বৃদ্ধি পাবে
গ. এটি তার বাহুর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক
ঘ. এটি এর পদার্থের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক
২৭। জেট ইঞ্জিন কোন নীতি অনুসরণ করে কাজ করে?
ক. নিউটনের ৩য় সূত্রানুসারে
খ. নিউটনের ১ম সূত্রানুসারে
গ. নিউটনের ২য় সূত্রানুসারে
ঘ. শক্তির সংরক্ষণ নীতি
২৮। একটি কার্বন রোধের প্রান্ত হতে বাদামি, হলুদ, লাল ও সোনালী রঙের পট্টি দেওয়া আছে। রোধের সর্বনিম্ন মান কত?
ক. 1330W খ. 1470W গ. 1.2W ঘ. 20W
২৯। দুটি তরঙ্গের মধ্যে বিস্তার ঘটে যখন —
ক. তাদের একই তরঙ্গ দৈর্ঘ্য ও দশা বিদ্যমান
খ. তাদের বেগ একই হয়
গ. তাদের বিস্তার একই হয়
ঘ. তাদের তরঙ্গ দৈর্ঘ্য একই হয়
৩০। রংধনু সৃষ্টি হয় কোন কারণে?
ক. বৃষ্টিকণার মাধ্যমে আলোর প্রতিসরণের ফলে
খ. বায়ুতে পানির হালকা পর্দা থেকে আলোর ব্যতিচারের ফলে
গ. বৃষ্টির কণার কিনারা থেকে আলোকরশ্মি অপবর্তনের ফলে
ঘ. আকাশ থেকে আলোর প্রতিফলনের ফলে।
# উত্তর ছাপা হবে আগামীকাল
মডেল প্রশ্ন করেছেন ফারহানা মিথিলা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
মেডিকেলে ভর্তি পরীক্ষা: মডেল টেস্ট-৮ এর উত্তর
1. b 2. d 3. c 4. d 5. b 6. a 7. b 8. d 9. c 10. b 11. b 12. a 13. b 14. d 15. c.১৬. গ ১৭. খ ১৮. ঘ।