মডেল টেস্ট-৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়
(বহুনির্বাচনি অংশ)
১। জাতিপুঞ্জ কেন গঠিত হয়?
ক. আঞ্চলিক শক্তিবৃদ্ধির জন্য
খ. বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য
গ. জাতিগত সংঘাত দূর করার জন্য
ঘ. যুক্তরাষ্ট্রের শক্তিবৃদ্ধির জন্য
২। মূল্যবোধ ব্যক্তিকে সমাজের অনুকূলে কোনটি শিক্ষা দেয়?
ক. পড়াশোনা খ. বিনোদন
গ. ব্যায়াম ঘ. আচরণ
৩। সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম কোনটি?
ক. পত্রিকা খ. ইন্টারনেট
গ. টেলিভিশন ঘ. রেডিও
৪। সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ বাহন হলো—
ক. শিশুরা খ. সমবয়সী সাথি
গ. পিতা-মাতা ঘ. ভাইবোন
৫। সমগ্র ভারতে কোন আন্দোলন সংঘটিত হয়েছিল?
ক. ফকির আন্দোলন
খ. ফরায়েজি আন্দোলন
গ. সিপাহি আন্দোলন
ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন
৬। ছিয়াত্তরের মন্বন্তরের কারণ হলো—
i. অতিরিক্ত করের বোঝা
ii. ফসলে পোকার আক্রমণ
iii. তিন বছরের অনাবৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i ও ii
# নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব মনিরুল ইসলাম একজন সমাজসচেতন নাগরিক। তিনি মনে করেন, ব্রিটিশ আমলে বাংলায় যেমন নবজাগরণ ঘটেছিল, তেমনি বাংলাদেশ থেকে যাবতীয় অন্যায়-অবিচার দূর করতে তরুণদের মাঝে নবজাগরণ ঘটাতে হবে। তাই তিনি তরুণদের মাঝে নৈতিক মূল্যবোধ, মনুষত্ব বিকাশ ও সমাজ থেকে যাবতীয় অন্যায় দূর করতে ‘তরুণ সংঘ’ নামে একটি সংগঠনে তরুণদের নিয়ে কাজ করছেন।
৭। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮০০ সালে খ. ১৮০১ সালে
গ. ১৮৫৭ সালে ঘ. ১৯০৬ সালে
৮। মনিরুল ইসলাম ব্রিটিশ আমলে নবজাগরণের ক্ষেত্রে যাঁদের দিকে ইঙ্গিত করেছেন—
i. লর্ড বেন্টিঙ্ক
ii. রাজা রামমোহন রায়
iii. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. ii ঘ. iii
৯। সামরিক শাসন বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্রপ্রধানের শাসন খ. জঙ্গিবাদীদের শাসন
গ. সেনাপ্রধানের শাসন ঘ. বিপ্লবী নেতার শাসন
১০। মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ, কারণ—
ক. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য
খ. বাংলাদেশ ও বাঙালিদের ভালোবাসার জন্য
গ. কঠোর হস্তে বিদ্রোহ দমন করার জন্য
ঘ. কলকাতায় সচিবালয় গড়ে তোলার জন্য
১১। ১০ নম্বর সেক্টরের অধীনে ছিল—
i. সমুদ্র উপকূলীয় অঞ্চল
ii. নৌ কমান্ডো
iii. অভ্যন্তরীণ নৌপথ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১২। অসহযোগ আন্দোলন বলতে বোঝায়—
ক. সরকারকে অচল করে দেওয়ার মতো কর্মসূচি
খ. বিশ্বশান্তির জন্য প্রণীত কর্মসূচি
গ. সব যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করার মতো কর্মসূচি
ঘ. আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কর্মসূচি
১৩। মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ. ১৯৭১ সালের ৭ এপ্রিল
গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ৩ এপ্রিল
১৪। সম্রাট জাহাঙ্গীর ঢাকা অধিকার করেন কত সালে?
ক. ১৬১০ সালে খ. ১৭৫৭ সালে
গ. ১৫৩৮ সালে ঘ ১৬০০ সালে
১৫। বাংলাদেশে ইংরেজ শাসনামল কত বছর ছিল?
ক. প্রায় ২০০ বছর খ. প্রায় ৩০০ বছর
গ. প্রায় ৪০০ বছর ঘ. প্রায় ৫০০ বছর
১৬। প্রথম মহাযুদ্ধ শুরু হয় কত সালে?
ক. ১৯১২ সালে খ. ১৯১৩ সালে
গ. ১৯১৪ সালে ঘ. ১৯১৫ সালে
১৭। সিপাহি বিদ্রোহ হয় কত সালে?
ক. ১৭৫৭ খ. ১৭৫৮ গ. ১৯৪৭ ঘ. ১৮৫৭
১৮। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট কে?
ক. সম্রাট বাহাদুর শাহ জাফর খ. সম্রাট আকবর
গ. সম্রাট জাহাঙ্গীর ঘ. সম্রাট বাবর
১৯। নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?
ক. গণভবন খ. বঙ্গভবন
গ. উত্তরা গণভবন
ঘ. উত্তরবঙ্গের সংসদ ভবন
২০। বর্তমান সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র
গ. টেলিভিশন ঘ. রেডিও
২১। টেলিভিশন ছাত্রছাত্রীদের জন্য ক্ষতির কারণ কেন?
ক. রাত জেগে অনুষ্ঠান দেখে বলে
খ. টেলিভিশন সস্তা বিনোদনমূলক মাধ্যম বলে
গ. টেলিভিশনে শিক্ষামূলক প্রচার নেই বলে
ঘ. টেলিভিশন সহিংস সিনেমা দেখায় বলে
২২। কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
ক. দিনাজপুরে খ. বগুড়ায় গ. কুমিল্লায় ঘ. সাভারে
২৩। কোন আমলে আমাদের দেশে বাংলা গদ্যের সূচনা হয়?
ক. সুলতানি আমলে খ. পাল আমলে
গ. মোগল আমলে ঘ. ইংরেজ আমলে
২৪। কোন সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল?
ক. বৌদ্ধ সমাজে খ. মুসলমান সমাজে
গ. হিন্দু সমাজে ঘ. ইহুদি সমাজে
২৫। কে চর্যাপদের কাল নির্ণয় করেন?
ক. দীনেশ চন্দ্র সেন খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. এনামুল হক ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
২৬। লোকগানের যুবরাজ বলা হয় কাকে?
ক. আবদুল আলীম খ. শাহ আবদুল করিম গ. লালন শাহ ঘ. আব্বাসউদ্দীন আহমদ
২৭। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস কে রচনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ খ. এনামুল হক গ. ড. আহমদ শরীফ ঘ. আবুল ফজল
২৮। মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কার কথা বিশেষভাবে স্মরণযোগ্য?
ক. শামসুর রাহমান খ. সুফিয়া কামাল
গ. জাহানারা ইমাম ঘ. শামসুন্নাহার মাহমুদ
২৯। যুক্তিবাদী মননশীল প্রবন্ধ সাহিত্যের জন্য বিশেষভাবে স্মরণীয়—
i. প্রমথ চৌধুরী ii. আহমদ শরীফ
iii. আবদুল হক
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
৩০। মানবসম্পদ উন্নয়ন বলতে বোঝায়—
ক. বেকার মানুষকে চাকরি প্রদান
খ. দক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান
গ. অদক্ষ মানুষকে শ্রমশক্তিসম্পন্ন করা
ঘ. অদক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান
৩১। রেমিট্যান্স বলতে কী বোঝায়?
ক. প্রবাসে কর্মরত নাগরিকদের প্রেরিত অর্থ
খ. প্রবাসে ভ্রমণরত নাগরিকদের প্রেরিত অর্থ
গ. নিজ দেশে কর্মরত নাগরিকদের উপার্জিত অর্থ ঘ. প্রবাসে কর্মরত নাগরিকদের মাসিক খরচ
৩২। শিক্ষা মানুষের কেমন অধিকার?
ক. সামাজিক অধিকার খ. রাজনৈতিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার ঘ. জন্মগত অধিকার
৩৩। GDP বা বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উত্পাদনের পূর্ণ রূপ কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross New Product
গ. Gross Domestic Production
ঘ. Gross Due Production
৩৪। নিচের কোনটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি?
ক. জনগণ খ. সার্বভৌমত্ব
গ. সরকার ঘ. নির্দিষ্ট ভূখণ্ড
৩৫। গণতন্ত্র বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্রপতির শাসন খ. প্রধানমন্ত্রীর শাসন
গ. জনগণের শাসন ঘ. মন্ত্রীদের শাসন
৩৬। সংবিধান হলো—
ক. রাষ্ট্র পরিচালনার দলিল
খ. রাষ্ট্র পরিচালনার হাতিয়ার
গ. রাষ্ট্র পরিচালনার কৌশল
ঘ. রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড
৩৭। কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?
ক. ১৭৫৭ সালে খ. ১৮৫৭ সালে
গ. ১৮৫৮ সালে ঘ. ১৯৫৭ সালে
৩৮। কংগ্রেস ও মুসলিম লীগ কোন ধরনের রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল?
ক. বৈষম্যমূলক খ. উদারপন্থী
গ. সাম্প্রদায়িক ঘ. অসাম্প্রদায়িক
৩৯। ১৬৪৮ সালের ওয়েস্ট ফালিয়ার চুক্তিটি কোন ধরনের চুক্তি?
ক. বাণিজ্য চুক্তি খ. শান্তি চুক্তি
গ. বৈদেশিক চুক্তি ঘ. যুদ্ধবিরতি চুক্তি
৪০। কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন?
ক. ১১ বছর খ. ১৩ বছর
গ. ১৬ বছর ঘ. ২২ বছর।
# উত্তর ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়