পূর্ণমান-৪০ \ সময়-৪০ মিনিট১। অতিথির স্মৃতি গল্পটি কী জাতীয় রচনা?ক) পরিমার্জিত খ) সংকলিত গ) ঈষৎ পরিমার্জিত ঘ) ঈষৎ সংকলিত২। বাংলার মাটিকে কাজী নজরুল ইসলাম কী বলেছেন?ক) ক্লৈব্য খ) প্রসন্ন গ) নিত্য-উর্বর ঘ) উৎপাদনশীলউদ্দীপকটি পড়ে ৩, ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও—এই পবিত্র বাংলাদেশ বাঙালির—আমাদের দিয়া প্রহারেণ ধনঞ্জয় তাড়াব আমরা করি না ভয়যত পরদেশি দস্যু ডাকাত রামাদের গামাদের।৩। ‘প্রহারেণ ধনঞ্জয়’ শব্দটি বলতে বুঝি—ক) প্রহার দ্বারা শাসন খ) প্রহরান্তে ধনের আগমন গ) হিন্দু পুরাণ ঘ) প্রহার নিদারুণ শাসন৪। উদ্দীপকে ‘অন্য জাতি বাইরে থেকে’ আসা বলতে আমরা কোন শব্দটি সঠিক হিসেবে গ্রহণ করতে পারি?ক) বাঙালি খ) পরদেশি গ) রামাদের ঘ) রামাদের-গামাদের৫। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস গ্রন্থ?ক) অরণ্য খ) পথের পাঁচালী গ) মেঘমল্লার দস্যু ঘ) আলো অল্পায়ু অনন্ত আঁধার৬। ‘তৈলচিত্রের ভূত’ গল্পে চৈত্র মাসের কত তারিখের কথা উল্লেখ রয়েছে?ক) ১২ খ) ১৩ গ) ২৭ ঘ) ৩০৭। নগেনের ভয় পাওয়ার কারণ—i) কুসংস্কার ii) অন্ধবিশ্বাস iii) জাদুবিদ্যার প্রভাব কোনটি সঠিক?ক) i খ) i, ii গ) ii, iii ঘ) i, ii, iii৮। কত সালের কত তারিখে পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডাকা হয়?ক) ১৯৭১, ৩ মার্চ খ) ১৯৭১, ৪ মার্চ গ) ১৯৭১, ৫ মার্চ ঘ) ১৯৭১ ৬ মার্চ৯। ‘বাংলাদেশ’ রাষ্ট্রের স্থপতি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু ও জাতির জনক’ বলার কারণi) তিনি স্বাধীনতা ঘোষণা করেন ii) তিনি পরাধীন জাতিকে স্বাধীন করেন iii) তিনি ৬ দফার মুখ্য প্রবক্তা কোনটি সঠিক?ক) i খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii১০। কোন ‘লোকশিল্পটি’ লুপ্তপ্রায় হলেও কিছু নমুনা পাওয়া যায়?ক) মসলিন খ) নকশিকাঁথা গ) খাদি ঘ) মৃৎশিল্প১১। ‘সুখী মানুষ’ নাটিকায় কবিরাজের বয়স কত হওয়ার কথা উল্লেখ রয়েছে?ক) ৫০ বছর খ) ৬০ বছর গ) ৭০ বছর ঘ) ৮০ বছর১২। কোনটির মিলনে ছবি বা ভাস্কর্য হয়ে ওঠে—i) আলো-ছায়া ii) গতি iii) বিন্দু, রেখা, রং কোনটি সঠিক?ক) i খ) i, ii গ) i, iii ঘ) i, ii, iii১৩। মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয় কিসে?ক) চিরকালীন সৌন্দর্য উপভোগে খ) প্রয়োজন মিলিয়ে সৌন্দর্য উপভোগে গ) প্রয়োজন-অপ্রয়োজন মিলিয়ে ঘ) নন্দনতত্ত্ব বিষয়ে গতিশীল হওয়াতে।১৪। মংডুর লোকেরা বসতির জায়গাকে কী বলে?ক) বান্ডিল খ) জলং গ) বান্ডেল ঘ) মহাথেরো১৫। কোনটি মিয়ানমারের মুদ্রা?ক) গালা খ) বিট গ) রুপি ঘ) চ্যা১৬। বাংলা নববর্ষে ‘ছুটি’ ঘোষণা করে কোন সরকার?ক) মুসলিম লিগ খ) এ কে ফজলুল হকের সরকার গ) যুক্তফ্রন্ট ঘ) পাকিস্তান১৭। দুজন গায়ক পালা করে যে গান করে, তাকে আমরা কী বলতে পারি?ক) পালাগান খ) পল্লিগান গ) জারিগান ঘ) কবিগান১৮। বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার সঙ্গে যুক্ত। কারণ—i) এই উৎসব আমাদের সংস্কৃতির অংশ ii) এ সময় আমরা নতুন কাপড় পরে আনন্দ করি iii) এটি প্রতিবাদ-প্রতিরোধের মাধ্যমে অর্জিত কোনটি সঠিক?ক) i খ) i, ii গ) i, iii ঘ) ii, iii১৯। ‘জ্বলো চিতাবাঘ’ কী জাতীয় রচনা?ক) কাব্যগ্রন্থ খ) ছোটগল্প গ) উপন্যাস ঘ) নাটক# উদ্দীপকটি পড়ে ২১, ২২ নম্বর প্রশ্নের উত্তর দাওবাংলা ভাষা গবেষণায় তিনজন ভাষাবিজ্ঞানীর নাম শুনে শান্ত তিমুকে বলল, জানিস, আমাদের ভাষাবিজ্ঞানীরা ভাষায় পরিচয় জানাতে গিয়ে আদি ভাষাগোষ্ঠী হতে বাংলা পর্যন্ত সব প্রক্রিয়া জানাতে সমর্থ হয়েছেন, তবে মতামতের ভিন্নতা রয়েছে।২১। ‘মতামতের ভিন্নতা’ বলতে শান্তার কথায় আমরা দুজন ভাষাবিজ্ঞানীর নাম বুঝি, তাঁরা কে কে?ক) সুনীতি কুমার চট্টোপাধ্যায়, পবিত্র সরকার খ) মুহম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় গ) সুকুমার সেন, সুনীতি কুমার ঘ) মুহম্মদ শহীদুল্লাহ, সুকুমার সেন২২। পৃথিবীর প্রথম ভাষাগোষ্ঠীর নাম কী?ক) বৈদিক খ) ইন্দো-এশীয় গ) ইন্দো-ইউরোপীয় ঘ) ইন্দো-আফ্রিকান২৩। ‘লালন শাহ’ কত বছর জীবিত ছিলেন?ক) ১১৬ খ) ১১৮ গ) ১২০ ঘ) ১২৪২৪। ‘যাওয়া কিংবা আসার বেলা’ বলতে বুঝি—ক) জন্ম-মৃত্যু খ) জাত-গৌরব গ) মৃত্যু-পরবর্তী সময় ঘ) মানবতা ভবতরী২৫। ‘মক্ষিকা’ শব্দের অর্থ কী?ক) ভ্রমর খ) মাছি গ) পাখি ঘ) মশা২৬। মাইকেল মধুসূদন দত্ত কী কারণে খ্রিষ্টধর্মে দীক্ষিত হয়েছিলেন—ক) হিন্দুধর্মের প্রতি ঘৃণার জন্য খ) খ্রিষ্টধর্ম চর্চার জন্য গ) পাশ্চাত্য সাহিত্যের প্রতি দুর্বল হয়ে ঘ) বিদেশি ভাষাপ্রেমের জন্য।২৭। ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেন কুমোরের বাড়ি ও রথতলা কোন কোনভাবে ছেড়ে ছিল?ক) দক্ষিণ, বামে রেখে খ) পশ্চিম, ডানে রেখে গ) পূর্ব, বামে রেখে ঘ) উত্তর, বামে রেখে২৮। ‘দুই বিঘা জমি’ কবিতা কোন দিকটি প্রকাশ করে?i) শোষকশ্রেণীর নিষ্ঠুর শোষণ ii) গরিবদের দুর্দশা iii) সহানুভূতিশীলতা কোনটি সঠিক?ক) i খ) ii গ) iii ঘ) i, ii, iii২৯। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটিতে মহৎকাজ সম্পাদন করতে কোনটি উপেক্ষা করতে বলা হয়েছে?ক) সংকোচ খ) সংশয় গ) সংকল্প ঘ) বাধা৩০। নারী পুরুষকে কী দিয়েছে?ক) প্রেরণা খ) শক্তিহীনতা গ) জয়ের নেশা ঘ) দাসত্ব৩১। ‘সাম্যবাদী’ থেকে নেওয়া হয়েছে কোন কবিতাটি?ক) ধূমকেতু খ) রাক্ষস গ) নারী ঘ) পুতুল নাচ৩২। ‘পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’—চরণটি কোন প্রবাদটির সমার্থক?ক) ইট মারলে পাটকেলটি খেতে হয় খ) যেমন কর্ম তেমন ফল গ) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ঘ) শয়তানে দশ পা, ফিরে যা ফিরে যা।৩৩। কার্তিকের নবান্নের দেশ বলতে বোঝা যায়—ক) কৃষকের নবান্ন উৎসবে মেতে ওঠাখ) ঘরে ঘরে নতুন ধান ওঠা গ) নতুন ধানের উৎসবের নাচ ঘ) কৃষকের মনের আনন্দ৩৪। ‘দেশ’ কবিতায় ‘আলা’ শব্দের অর্থ কী?ক) ঠোঁট খ) আলোকিত ভোর গ) চখা ঘ) আলো৩৫। বুদ্ধদেব বসুর যৌথ সম্পাদিত পত্রিকার নাম কী?ক) কবিতা পত্রিকা খ) প্রগতি গ) তৃতীয় নয়ন ঘ) চিহ্ন# নিচের চিত্র দুটি দেখে ৩৬, ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।৩৬। চিত্রের সঙ্গে ‘জাগো তব অরণ্য কন্যারা’ কবিতার কোন চরণের মিল রয়েছে?ক) সেখানে ক্ষরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায় খ) মর্মরে মর্মরে ওঠে বাজি বৃক্ষের বক্ষের বহ্নিজ্বালা গ) জাগাও মুমূর্ষু ধরা-প্রাণ ঘ) চারিদিকে শুনি হাহাকার৩৭। এ অবস্থা থেকে মুক্তির জন্য ‘জাগো তব অরণ্য কন্যারা’ কবিতায় যে নির্দেশনা রয়েছে তা হলো—i) লাগাও গাছ, বাঁচাও দেশ ii) বৃক্ষ মাটির মুক্তিদাতা iii) চারিদিকে সবুজের সমারোহ সৃষ্টি হোককোনটি সঠিক?ক) i খ) iii গ) ii ঘ) i, ii, iii৩৮। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?ক) ২১ খ) ২২ গ) ২৩ ঘ) ২৫৩৯। আবার ফেব্রুয়ারি কীভাবে জ্বলবে?ক) ক্রোধে খ) রাগে গ) প্রজ্জ্বলনে ঘ) দারুণ ক্রোধের আগুনে৪০। ‘অলকনন্দা’ শব্দটির অর্থ কী?ক) পরিবর্তন খ) অশ্রু-গড়া গ) স্বর্গীয় নদীর ধারা ঘ) একটি ফুলমডেল টেস্টটি তৈরি করেছেন: মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।