গুরুত্বপূর্ণ সংজ্ঞা অংশ-১০প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ রসায়ন পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হলো। আকরিক: প্রকৃতিতে সাধারণত ধাতুসমূহ মুক্ত অবস্থায় থাকে না, যৌগ হিসেবে থাকে। প্রকৃতিতে একটি ধাতু যৌগ মাটির নিচে বা ওপরে বিরাট স্তূপাকারে থাকে। এতে আকরিক বলা হয়। আকরিকে অন্য বহু অপদ্রব্য মিশ্রিত থাকে। ধাতু নিষ্কাশন: আকরিক থেকে মুক্ত ধাতু উ ৎপন্ন করাকে ধাতু নিষ্কাশন বলা হয়। ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া। ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি: যেসব ধাতু খুব সক্রিয় অর্থা ৎ সক্রিয়তাক্রমে যেসব ধাতুর অবস্থান ওপরের দিকে, তাদের গলিত লবণকে তড়ি ৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করা হয়। মধ্যম সক্রিয় ধাতুসমূহকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয়। তড়ি ৎ বিশ্লেষণের সাহায্যে ধাতু নিষ্কাশন: পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ধাতুকে গলিত অবস্থায় তাদের ক্লোরাইড লবণের তড়ি ৎ বিশ্লেষণের মাধ্যমে মুক্ত করা হয়। অ্যানোড হিসেবে গ্রাফাইট এবং ক্যাথোড হিসেবে আয়রন ব্যবহার করা হয়। উচ্চতাপমাত্রায় তরল ক্রাইওলাইটে অ্যালুমিনিয়াম অক্সাইডকে দ্রবীভুক্ত করে তড়ি ৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যায়। এ ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোড উভয়ই গ্রাফাইট দ্বারা তৈরি হয়ে থাকে। কার্বন বিজারণের মাধ্যমে ধাতু নিষ্কাশন: কার্বন বিজারণ প্রক্রিয়ায় জিঙ্ক, লেড ও আয়রন নিষ্কাশন করা হয়। মূল বিক্রিয়ায় এদের অক্সাইড কার্বন অথবা কার্বন মনোক্সাইডের দ্বারা বিজারিত হয়ে মুক্ত ধাতু উ ৎপন্ন করে। বহুরূপতা: যদি কোনো মৌল ভিন্ন ভিন্ন রূপে থাকতে পারে, তবে এ ধর্মকে বহুরূপতা বলা হয়। সে মৌলকে বহুরূপী মৌল বলা হয়। কাচ: কাচ হচ্ছে সিলিকেটসমূহের মিশ্রণ। সোডিয়াম ও ক্যালসিয়াম কার্বনেটকে বালু অর্থা ৎ সিলিকার সঙ্গে উত্তপ্ত করে সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ তৈরি করা হয়, এটিই সাধারণ কাচ। এতে বিভিন্ন ধাতুর অক্সাইড যোগ করে বিভিন্ন ধরনের কাচ তৈরি করা হয়। অক্সাইডসমূহ: অক্সিজেন ও অন্য কোনো মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যেসব দ্বি-মৌল যৌগ গঠন করে, তাদের অক্সাইড বলা হয়। অক্সাইডসমূহের চারটি শ্রেণী বিভাগ আছে—১) ক্ষারকীয় অক্সাইড, ২) অম্লীয় অক্সাইড, ৩) উভধর্মী অক্সাইড, ৪) নিরপেক্ষ অক্সাইড। ধাতুর অক্সাইডসমূহ সাধারণত ক্ষারকীয়, কিছুু কিছু উভধর্মী, কয়েকটি অম্লীয়। অপরদিকে অধাতুর অক্সাইডসমূহ হয় অম্লীয় অথবা নিরপেক্ষ। জৈব যৌগ: কার্বনের যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়। অজৈব যৌগ: কার্বনবিহীন সব যৌগ অজৈব যৌগ। এ ছাড়া কার্বনের কিছু যৌগ—যেমন ধাতু কার্বনেট, কার্বনিল, সায়ানেট প্রভৃতিকে অজৈব যৌগ হিসেবে বিবেচনা করা হয়। ক্যাটেনেশন: একই মৌলের পরমাণুসমূহের মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠনের ধর্মকে ক্যাটেনেশন বলা হয়। জৈব যৌগের শ্রেণী বিভাগ: জৈব যৌগসমূহকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়—১) অ্যালিফেটিক যৌগ, ২) অ্যারোমেটিক যৌগ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল