মনীষীদের উক্তি সঠিক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম শিক্ষা বিষয়ে একটু ভালো করে পড়াশোনা করলেই ভালো নম্বর পাবে। ভালো ফল করতে চাইলে নিচের বিষয়গুলোর প্রতি অবশ্যই নজর দিতে হবে।সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার আগে প্রশ্নের উদ্দীপক ভালোভাবে পড়ে বিষয়বস্তু বুঝে এবং প্রশ্নের চাহিদা অনুসারে যথাযথ উত্তর করবে।প্রশ্নের মানের দিকে লক্ষ রেখে উত্তর লিখবে। মনে রাখবে, কোনো অবস্থাতেই যেন সৃজনশীল উত্তরের ‘গ’ নম্বর প্রশ্নের উত্তর ‘ঘ’ নম্বর উত্তরের চেয়ে বড় না হয়।সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নোত্তরে ভালো নম্বর পেতে হলে পাঠ্যবইয়ের বিষয়বস্তু ভালোভাবে বুঝে আত্মস্থ করবে।সৃজনশীল প্রতিটি উত্তর লেখার জন্য সময় আগে থেকেই ভাগ করে নেবে। তাই পরীক্ষার শুরু থেকেই নির্দিষ্ট গতিতে উত্তর লিখবে। এখন মাঝেমধ্যে বাসায়ও অনুশীলন করবে।মনে রাখবে, পরীক্ষায় উত্তর লেখার পরও বানান ভুল, হাতের লেখা অসুন্দর এবং যথাযথ উপস্থাপনা না করায় নম্বর কমে যেতে পারে।সৃজনশীল প্রশ্নোত্তরে, বিশেষ করে ‘গ’ ও ‘ঘ’ নম্বর উত্তরে আল-কোরআন এবং আল-হাদিসের প্রাসঙ্গিক কোটেশন অথবা মনীষীদের উক্তি সঠিকভাবে ব্যবহার করবে। কোটেশন আরবিতে লিখতে না পারলে বাংলায় অর্থ লিখলেও চলবে।কখনো অনুমাননির্ভর অথবা গোঁজামিলজাতীয় কোনো তথ্য উল্লেখ করবে না। এতে নম্বর কমে যায়।সহজ-সরল ভাষায় সাজিয়ে-গুছিয়ে উত্তর লিখবে। নজর রাখবে, সৃজনশীল সব উত্তরের মান যেন শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম হয়।