প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুযায়ী যথাযথ উত্তর লিখলে ভালো নম্বর পাবে।
১ নং প্রশ্নটি থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে ৪০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এর মধ্যে ২০টি হবে যোগ্যতাভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের বিপরীতে চারটি বিকল্প উত্তর থাকবে। যেমন—
১. সালেকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কী তৈরি করে?
ক. অক্সিজেন খ. খাদ্য গ. নাইট্রোজেন ঘ. বাষ্প
উত্তর: ১) খ. খাদ্য।
যোগ্যতাভিত্তিক প্রশ্ন সাধারণত আমাদের নিকট পরিবেশের বিভিন্ন বিষয়ের আলোকে প্রণীত হয়ে থাকে। তাই প্রস্তুতিটাও ভালো হওয়া দরকার। আর অন্য ২০টি বহুনির্বাচনি প্রশ্নের জন্য প্রতিটি অধ্যায়ের শেষে অনুশীলনীতে প্রদত্ত ‘বহুনির্বাচনি প্রশ্ন’ এবং পাঠ্যবইয়ের প্রতিটি তথ্যপূর্ণ বাক্য বুঝে পড়তে হবে। তবেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে।
২ নং প্রশ্নটি হলো শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো। এখানে ১০টি খালিঘর সংবলিত বাক্য থাকবে। প্রশ্নের নির্দেশনা অনুযায়ী কেবল প্রশ্ন ক্রমিক লিখে তার পাশে প্রযোজ্য শব্দ/শব্দসমূহ লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। তবে পূর্ণ বাক্যটি উত্তরপত্রে তুলে প্রযোজ্য ‘শব্দ বা শব্দসমূহ’ লিখে তার নিচে আন্ডারলাইন করে দিতে পারো। যেমন—
প্রশ্ন: ২ (ক) অনেক — যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।
উত্তর: (ক) অনেক খাদ্যশৃঙ্খল যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।
৩ নং প্রশ্ন থাকবে সংক্ষেপে উত্তর প্রশ্ন। এখানে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ক্ষেত্রে কেবল প্রাসঙ্গিক উত্তরটি লিখতে হবে। প্রতিটি প্রশ্নের যথার্থ ও প্রাসঙ্গিক উত্তরের জন্য নম্বর থাকে ১। তাই দু-একটি বাক্যে সঠিক উত্তরটি লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। পাঠ্যবইয়ের অনুশীলনীতে প্রদত্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর নিয়মিত পড়বে, রিভিশন দেবে ও লিখবে।
৪ নং প্রশ্ন: মোট ১০টি কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে। ক, খ ও গ নম্বর প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ক, খ ও গ যোগ্যতাভিত্তিক প্রশ্ন, যার উত্তর অবশ্যই দিতে হবে। সুতরাং পাঠ্যবইয়ের প্রতিটি বিষয়বস্তু বুঝে পড়লে যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে। কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরে ভূমিকা বা উপসংহার লেখার প্রয়োজন নেই। শুধু প্রশ্নের চাহিদা অনুসারে পাঁচটি কারণ/পার্থক্য/তথ্য/তত্ত্ব/যুক্তি উপযুক্ত বাক্যে লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখবে না। যেকোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রশ্নে কী চেয়েছে সে নির্দেশনা অনুযায়ী লিখবে।
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের জন্য
বিশেষ প্রস্তুতি চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত
যা থাকবে: গণিতের প্রাথমিক চার নিয়মের যোগ্যতাভিত্তিক গাণিতিক সমস্যা, ইংরেজির কমপ্রিহেনশন ও ফরমপূরণ, বাংলা বিষয়ের পদ নির্ণয়, বিপরীত শব্দ এবং চূড়ান্ত মডেল টেস্ট