মনে রেখো, ৬টি দরকারি কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, মাইলস্টোন কলেজ, ঢাকা সঠিকভাবে খাতার সব তথ্য পূরণ করবে। উল্লেখিত তথ্যগুলো ভুল হলে ফলাফল স্থগিত হয়, তাই কোনো কারণে ভুল হলে তা সঙ্গে সঙ্গে পরিদর্শক বা পরীক্ষা কক্ষের শিক্ষককে জানাবে।  অবশ্যই উপস্থিতির খাতায় স্বাক্ষর করবে। পরীক্ষা চলাকালীন কোনো রকম দুশ্চিন্তা করবে না। অযথা দুশ্চিন্তা করলে জানা প্রশ্নের উত্তরও এলোমেলো হবে বা ভুলে বসতে পারো। লেখার শুরুতে খুব শান্তভাবে পুরো প্রশ্নপত্রটি একবার নজর দেবে। খুব ভালো আয়ত্বে আছে এবং আকর্ষণীয় প্রশ্নের উত্তরগুলো আগে দেবে। প্রশ্নের উত্তর অবশ্যই শুদ্ধ বানানে এবং ধারাবাহিকভাবে লিখবে। প্রশ্নের মান অনুযায়ী সময় বণ্টন করে নিয়ো।  পরীক্ষায় নকল করা গুরুতর অপরাধ। তাই নিজে এ ধরনের কাজ করবে না। এমনকি পরীক্ষা চলার সময় পাশের পরীক্ষার্থীর সঙ্গেও কথা বলবে না।  পরীক্ষা শেষের ১০ থেকে ১২ মিনিট আগে লেখা শেষ করার চেষ্টা করবে। পুরো খাতাটি অবশ্যই রিভিশন দেবে।