প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ৩৫ নম্বর থাকবে যোগ্যতাভিত্তিক প্রশ্ন। এটা থাকবে পাঠ্য বইয়ের বাইরের কোনো অনুচ্ছেদ বা কবিতাংশ থেকে। তোমার জানা-শোনা পরিবেশের বিষয়বস্তুর ওপর সহজ অনুচ্ছেদ বা কবিতাংশ থাকবে। যেমন:
# অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো: বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মাধবকুণ্ড। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড়ের ওপর থেকে জলরাশি এর গা বেয়ে অবিরাম ধারায় শোঁ শোঁ শব্দে নিচে পড়ছে। ...কুণ্ডের ডান পাশে একটি পাথরের গহ্বর বা গুহার সৃষ্টি হয়েছে। মূল জলপ্রপাতের বাম পাশে প্রায় ২০০ গজ দূরে আর একটি পরিকুণ্ড নামের জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার থেকে এই মাধবকুণ্ড জলপ্রপাতের দূরত্ব ৭০ কিলোমিটার।
এ ধরনের একটি অনুচ্ছেদের ১ নম্বর প্রশ্নটির ‘ক’ নম্বর যদি এমন হয়: ক. অনুচ্ছেদটি মূলত কোন বিষয় নিয়ে লেখা?
১. ঝর্ণা ২. জলপ্রপাত ৩. নদী ৪. সাগর।
অনুচ্ছেদটির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লে তুমি খুব সহজেই এই প্রশ্নের উত্তর লিখবে: ২. জলপ্রপাত। কারণ, অনুচ্ছেদটি মাধবকুণ্ড জলপ্রপাত নিয়ে রচিত। একইভাবে ১ নং প্রশ্নে দেওয়া সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো-এর জন্য প্রদত্ত অনুচ্ছেদ ভালোভাবে মনোযোগসহ পড়লেই সব প্রশ্নেরই সঠিক উত্তর তুমি লিখতে পারবে। অনুচ্ছেদভিত্তিক ২ নং প্রশ্নে থাকবে পাঁচটি শব্দ এবং সেই শব্দগুলোর অর্থ। অনুচ্ছেদ থেকে নেওয়া প্রদত্ত শব্দগুলোর অর্থ অনুধাবন করে তুমি শূন্যস্থান পূরণ করবে। শব্দের অর্থ দিয়ে নয়, মূল শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন প্রদত্ত শব্দ যদি হয় ‘গহ্বর’ এবং এর অর্থ দেওয়া থাকল ‘গর্ত’।
শূন্যস্থান পূরণ করতে বলা হলো:
ক) ইঁদুর ছোট ছোট—তৈরি করে।
তুমি উত্তর লিখবে: ক) গহ্বর
৩ নম্বর প্রশ্নটি থাকবে যুক্তবর্ণ-সম্পর্কিত। অর্থাত্ অনুচ্ছেদে ব্যবহূত বাছাই করা পাঁচটি যুক্তবর্ণ প্রশ্নে দেওয়া থাকবে, তোমাকে বলা হবে: যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি, তা লেখো এবং প্রদত্ত যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো। অথবা যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো এবং বাক্যে প্রয়োগ দেখাও, যেমন: ‘ক্ত’ যুক্তবর্ণটি যদি পাঁচটি যুক্তবর্ণের একটি হয়, এবং প্রশ্ন হয়ে থাকে ওপরে বর্ণিত প্রথমটি, তাহলে উত্তর লিখতে হবে: ক্ত=ক্+ত=মুক্ত।
যোগ্যতাভিত্তিক প্রশ্নের ধারাবাহিকতায় ৪ নম্বর প্রশ্নে থাকবে ‘ক’, ‘খ’ ও ‘গ’ তিনটি কাঠামোবদ্ধ প্রশ্ন। যেমন প্রদত্ত অনুচ্ছেদের আলোকে যদি প্রশ্ন হয়: ক. জলপ্রপাত বলতে কী বোঝ? খ. মাধবকুণ্ড জলপ্রপাত সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। গ. ‘মাধবকুণ্ডের স্রোতোধারা শান্তির বারিধারার মতো প্রবাহিত হয়েছে।’ বুঝিয়ে লেখো।
এই তিনটি প্রশ্নের উত্তর তুমি খুব সহজেই লিখতে পারবে, যদি অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ে চিন্তা ভাবনা করো। অনুচ্ছেদভিত্তিক ৫ নং প্রশ্নটি হলো আবেদনপত্র বা চিঠি লিখন। প্রশ্ন-৫: মনে করো তোমার নাম নিপু/নিপা। তুমি রাজশাহী থাকো। অমিত/অনন্যা তোমার বন্ধু। সে ঢাকায় থাকে। এখন তোমার দেখা, পড়া কিংবা শোনা কোন প্রাকৃতিক জলধারা বা ঝর্ণার বর্ণনা দিয়ে অমিত/অনন্যার নিকট একটি চিঠি লেখো।
# প্রশ্নকাঠামো অনুসারে ৬, ৭, ৮ ও ৯ নং প্রশ্ন থাকবে পাঠ্যবইয়ের ভেতরের অনুচ্ছেদ বা কবিতাংশ থেকে। এ অনুচ্ছেদ বা কবিতাংশের আলোকে বহুনির্বাচনি প্রশ্ন, প্রশ্নের উত্তর, শব্দার্থ ও অনুচ্ছেদের মূলভাব লিখতে হবে।
বানান শুদ্ধ করে লেখো: এই প্রশ্নে থাকবে বানান শুদ্ধ করে লেখা বা পদ নির্ণয়ের ওপর। পদ সম্পর্কেও ধারণা রাখবে।
বিরাম চিহ্ন: ‘বিরাম চিহ্ন’ অনুশীলনের জন্য বাছাই করে নিতে পারো, পাঠ্যবইয়ের গদ্যাংশের এমন অনুচ্ছেদসমূহ যেখানে কমপক্ষে পাঁচটি বিরাম চিহ্ন আছে। সেই সঙ্গে কবিতার মূলভাবগুলো পড়বে।
ক্রিয়াপদের চলিত রূপ/এককথায় প্রকাশ: প্রশ্নানুসারে ক্রিয়াপদের সঠিক চলতি রূপ লিখতে পারলে পুরো নম্বরই পাবে। এই প্রশ্নটির যথার্থ উত্তর দেওয়ার জন্য পাঠ্যবইয়ে ব্যবহূত ক্রিয়াপদগুলো বাছাই করে নিতে পারো। মনে রাখতে হবে, এই প্রশ্নটি ‘এককথায় প্রকাশ করো’-এর বিকল্প প্রশ্ন হিসেবে থাকতে পারে।
বিপরীত শব্দ বা সমার্থক শব্দ: পাঠ্যবইয়ের ‘পাঠশিখি’ অংশে দেওয়া বিপরীত শব্দগুলো ভালোভাবে আয়ত্তে থাকলে এবং কিছু প্রচলিত সমার্থক শব্দ শেখা থাকলে এই প্রশ্নের উত্তর লেখাও সহজ হবে।
কবিতার চরণ সাজিয়ে লেখো: প্রশ্নে দেওয়া পাঠ্যবইয়ের যেকোনো কবিতার ছয়টি লাইন এলোমেলো করে দেওয়া থাকবে। সঠিকভাবে সাজিয়ে বানান এবং যতি চিহ্ন সঠিকভাবে ব্যবহার করে কবিতা লিখলে ৬ নম্বর পাবে। এই প্রশ্নের সঙ্গেই থাকবে প্রদত্ত কবিতার নাম লেখা, কবির নাম লেখা এবং কবিতাভিত্তিক দুটি-একটি প্রশ্ন। নম্বর থাকবে ৪।
ফরম পূরণ: ১৫ নং প্রশ্নে থাকবে যেকোনো প্রতিযোগিতায় কিংবা বিষয়ে অংশ নেওয়ার জন্য বা ক্লাব, পাঠাগার, সমবায় সমিতি, শিশুসংগঠন ইত্যাদির সদস্যপদ লাভের জন্য তোমার তথ্যাদির বিবরণমূলক একটি নির্দিষ্ট ফরম যা পূরণ করতে হবে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
রচনা লিখন: পাঠ্যবই-সম্পৃক্ত বিষয়ের আলোকে রচনা লেখার জন্য প্রশ্নে দেওয়া উপশিরোনাম অনুসরণ করবে। ২০০ শব্দের মধ্যে রচনাটি লিখে শেষ করবে। অপ্রাসঙ্গিক কিছু লিখবে না।