প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেয়ারম্যান, ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকাএসএসসি পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি। পরীক্ষা নিয়ে অভিভাবকদের দুঃশ্চিন্তা দেখে পরীক্ষার্থীরা বাড়তি চাপে থাকে। এতে তারা নার্ভাসনেসে ভোগে। বেশি নার্ভাসনেসে মস্তিষ্কের কার্যকারিতা কমে ও স্মৃতিশক্তি লোপ পায়। অভিভাবকদের উচিত দুঃশ্চিন্তা থেকে বিরত থাকা। পরীক্ষার্থীদের উদ্দেশ্য দরকারি কিছু তথ্য: ১. প্রস্তুতি যেমনই হোক, বেশি রাত জেগে পড়বে না। ২. পর্যাপ্ত ঘুমাবে, না হলে মন-মেজাজ নিয়ন্ত্রণে থাকবে না।৩. সময়মতো ঘুমাবে এবং খাওয়াধাওয়া করবে।৪. পুষ্টিকর খাবার যেমন দুধ, ডিম ও সবজি-জাতীয় সবুজ খাবার খাবে। দেশি ফলের ফ্রেস জুস খাবে।৫. পরীক্ষার আগের রাতে বেশি ঝাল, চর্বি জাতীয় ও শুকনা খাবার খাবে না।৬. এখন ঋতু পরিবর্তনের সময়। বেশি শীত-গরমের কারণে ঠান্ডাজনিত রোগ হতে পারে। তাই সাবধান!