মনে রেখো শেষ মুহূর্তের কিছু পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ইমপিরিয়াল কলেজ, ঢাকাপরীক্ষার খাতা: মনে রাখবে, তোমার পরীক্ষার খাতাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার জানা যাবতীয় বিষয় ওই খাতায় প্রশ্নের উত্তরের মাধ্যমে দিতে হবে। প্রথম পাতায় রোল নম্বর, রেজি. নম্বর, বিষয় কোডের বৃত্ত সঠিকভাবে ভরাট করবে।প্রশ্ন নির্বাচন: কোন প্রশ্নের উত্তর লিখবে আর কোন প্রশ্নটা বাদ দিলে সুবিধা—বাছাইয়ের কাজটি সঠিকভাবে করা জরুরি। যেসব প্রশ্নে পূর্ণ নম্বর পাওয়া যায়, জানা থাকলে সে ধরনের প্রশ্নের উত্তর দেওয়া ভালো। একই ধরনের প্রশ্ন হলে, যেটি ভালো জানা সেটি লিখবে। তবে সাবধান হওয়া দরকার, বেখেয়ালে কোনো প্রশ্ন বাদ রেখে এলে কি না, অথবা প্রশ্নের ভেতরের ছোট অংশগুলোর উত্তর দেওয়া হলো কি না।সঠিক বানান: বানান যারা ভালো জানে তারাও হঠাৎ ভুল করে। কাজেই সতর্কতা দরকার। যেসব বানান সচরাচর ভুল হয় সেগুলো অনুশীলন দরকার। বিখ্যাত আর পরিচিত নামের বানান যেন ঠিক থাকে। কবিদের নামের বানান ভুল করলে পরীক্ষক বিরক্ত হবেন। প্রশ্নের উত্তর লেখার সময় যেন লেখক, বিজ্ঞানী, বিভিন্ন মনীষী বা স্থানের নামের বানান ভুল না হয়।কিছু যেন বাদ না যায়: কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না। না পারলেও যতটা পারা যায়, চেষ্টা করে লিখে আসবে। প্রশ্নটা পারা যাচ্ছে না, কার লেখা, কোনো গল্প থেকে এসেছে তা লিখলে দু-এক নম্বর মিলে যাবে। কোনো কোনো প্রশ্নের মধ্যে নানা অংশ থাকে। তার কোনো অংশ যেন বাদ না যায়। প্রশ্নের উত্তর পাঁচটা লিখতে বললে ভুলে চারটে লিখে চলে আসবে না। রিভিশন দেওয়া: যদি সময় করে পুরো খাতার রিভিশন করা যায়, খুব ভালো হয়। বেশ কিছু ভুল তাতে সেরে নেওয়া যাবে। প্রতিটি বিষয়ের ক্ষেত্রে এ রকম রিভিশন অবশ্যই দরকার। সামান্য একটি অক্ষর বা সংখ্যার জন্য সম্পূর্ণ নম্বরই কাটা যেতে পারে। সতর্কতা: পদার্থ, রসায়ন, পরিসংখ্যান, গণিতে সতর্কতা সবচেয়ে বেশি দরকার। তিন-এর জায়গায় পাঁচ লিখলে ঝামেলা হয়ে থাকে। + এর বদলে × লিখলে বিপদে পড়বে। r বা x-কে n-এর মতো লিখবে না।