মনে রেখো সন, তারিখ ও নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার সময়। ইতিহাস বিষয় নিয়ে অনেক শিক্ষার্থীরই এক ধরনের ভয় রয়েছে। ইতিহাসভীতির প্রধান কারণ হলো, এ বিষয়ে ভালোভাবে উত্তর করতে হলে প্রচুর লেখা এবং সন, তারিখ ও নাম মনে রাখতে হয়। কিন্তু শিক্ষার্থীরা যদি ইতিহাসের বিষয়গুলো মুখস্থ করার চেষ্টা না করে বুঝে বুঝে পড়ে, তাহলে তা সহজেই মনে থাকবে। আর ইতিহাসের ধারাবাহিকতার সময়ক্রমগুলো আলাদাভাবে লিখে তা বারবার পড়লে অনেকটা আয়ত্তে এসে যাবে। যেসব ছাত্রছাত্রীর পাঠ্যক্রমে ইতিহাস রয়েছে, তাদের পাঠ অনুশীলনের এবং লেখার অভ্যাসগত কারণে দ্রুত লেখার অভ্যাস গড়ে ওঠে। ইতিহাস বিষয়ে ভালো ফলের জন্য নৈর্ব্যক্তিক অংশে অবশ্যই ভালো করতে হবে। এ জন্য পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে। মনে রাখবে, রচনামূলক অংশে ছোট-বড় মিলিয়ে ১০টি প্রশ্নের উত্তর লিখতে হবে দুই ঘণ্টার মধ্যে। ইতিহাসের প্রশ্নোত্তরে যেহেতু বেশি লিখতে হয়, তাই পরীক্ষার জন্য নির্ধারিত সময় প্রশ্নগুলো লিখে শেষ করতে পার কি না তা ঘরে বসেই পরীক্ষা করে বা মডেল টেস্ট দিয়ে পরীক্ষা করে দেখতে পার। বেশি এবং তাড়াতাড়ি লিখতে গিয়ে যেন লেখার সৌন্দর্য নষ্ট না হয় সে খেয়াল। সন, তারিখ এবং ইতিহাসের বিভিন্ন ব্যক্তি ও স্থানের নাম যাতে ভুল না হয় সে বিষয়ে লক্ষ রাখবে। এসব নামের বানানও হতে হবে নির্ভুল। ইতিহাস বিষয়ে বিভিন্ন ব্যক্তির নামের সঙ্গে সঙ্গে স্থানের নামের ব্যাপার আছে সেগুলো সঠিকভাবে লিখবে।শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মো. রাইফেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা