
প্রিয় পরীক্ষার্থী, পরীক্ষায় ভালো করার জন্য ১০টি সতর্কতা মনে রাখবে।
১. খাতা পাওয়ার পর প্রবেশপত্র দেখে সাবধানে বৃত্ত ভরাট করবে।
২. পেনসিল দিয়ে পুরো খাতাটা মার্জিন করে নিতে পারো ওপরে, বাঁয়ে ও ডানে কিছু জায়গা খালি রেখে মার্জিন করলে দেখতে সুন্দর লাগে।
৩. পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেলে অন্তত দুবার মন দিয়ে পড়তে হবে।
৪. সবচেয়ে ভালো জানা প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে হবে। এটা ভালো নম্বর অর্জনে সহায়ক হবে।
৫. সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। পুরো সময়কে আগে থেকে ভাগ করে নিলে ভালো হয়। প্রতিটি প্রশ্নেরই গুরুত্ব সমান। তাই একটিকে বড় করতে গিয়ে অন্যটি যেন বাদ না পড়ে।
৬. অনেকে প্রশ্নের নম্বর অথবা (ক) বা (খ) উল্লেখ না করেই উত্তর লেখা শুরু করে দেয়। এতে নম্বর কম আসে, এমনকি নম্বর না-ও দিতে পারে। তাই এ বিষয়ে মনোযোগী হতে হবে।
৭. একটি প্রশ্নের উত্তর শেষ হলে কমপক্ষে দেড় ইঞ্চি বা ২ ইঞ্চি ফাঁকা রেখে পরবর্তী প্রশ্ন শুরু করবে।
৮. অতিরিক্ত খাতার নম্বর খেয়াল করে মূল খাতায় লিখে নিতে হবে।
৯. উত্তর হবে প্রশ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সুনিদিষ্ট। অসামঞ্জস্য কিছু লিখে সময় নষ্ট করা যাবে না।
১০. প্রশ্নের উত্তর লেখা শেষ হলে অবশ্যই খাতাটি ভালো করে রিভিশন দেবে। প্রশ্নের নম্বরের সঙ্গে খাতার উত্তর লেখার নম্বরটি অবশ্যই মিলিয়ে নেবে।
অধ্যক্ষ
গুলশান কমার্স কলেজ ঢাকা