মনে রেখো ১৩টি কথা
জিপিএ-৫ (গোল্ডেন), এইচএসসি পরীক্ষা-০৯ কেমিকৌশল বিভাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বাংলায় এ+ পেতে বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা ব্যাকরণভিত্তিক প্রশ্নগুলোর সমাধান করো। ব্যাখ্যার উত্তরে উৎস হতে হবে, নতুবা ওই প্রশ্নে কোনো নম্বরই পাবে না। ইংরেজি প্রথম পত্রের ফ্লোচার্টে সংক্ষিপ্ত ও ধারাবাহিক পয়েন্ট লিখবে, কোনো পূর্ণ বাক্য লেখা যাবে না এবং প্রতিটি পয়েন্টকে তীর চিহ্ন দিয়ে যুক্ত করতে ভুলবে না। রি-অ্যারেঞ্জের উত্তর অবশ্যই প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, তবে তার ওপর একটি বক্স করে সঠিক উত্তরের ক্রমটি লিখে দেবে। ইংরেজি দ্বিতীয় পত্রের ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তরে অবশ্যই পূর্ণ বাক্য লিখতে হবে, নতুবা কোনো নম্বর পাবে না। বিজ্ঞান বিভাগের যেসব প্রশ্নে ক. খ. গ. ঘ. রয়েছে সেগুলোর উত্তর একই সঙ্গে দেবে নতুবা খাতার টপশিটে নম্বর তোলার সময় যে অংশটি একত্রে লেখনি, সেটির নম্বর বাদ পড়ে যেতে পারে। জীববিজ্ঞানে প্রতিটি প্রশ্নের সঙ্গে প্রাসঙ্গিক চিত্র দেবে এবং ডান দিকে লেভেলিং করবে, কেননা এ চিত্রগুলোয় প্রশ্নের ৪০% পর্যন্ত নম্বর বরাদ্দ থাকে। পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যাগুলোর সমাধানে খাতার ডান পাশে সবগুলো উপাত্ত তুলতে (রাশির পরিচয় ও এককসহ) হবে এবং বাঁ দিকে সূত্র ও হিসাব দেখাতে হবে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আলো সংক্রান্ত প্রশ্নের উত্তরে পরিষ্কার রশ্মিচিত্র দিতে হবে এবং আলোর গতিপথ তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। রসায়ন প্রথম পত্রের জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ওপর জোর দাও এবং বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করো। জৈব রসায়নের বিক্রিয়াগুলো পড়ার সময় একটি বিক্রিয়া থেকে আরেকটি বিক্রিয়ার পার্থক্য তৈরি করে নিতে হবে। রসায়ন দ্বিতীয় পত্রের বিক্রিয়াগুলোয় প্রয়োজনীয় শর্ত (তাপমাত্রা, চাপ, প্রভাবক ইত্যাদি) এবং প্রধান উৎপাদের সংকেতের নিচে নাম লিখে দেবে। রসায়নের গাণিতিক সমস্যাবলির জন্য মনিমুল হক স্যারের বইয়ের উদাহরণ ও বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করার চেষ্টা করবে।