মনে রেখো ৬টি দরকারি কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, প্রস্তুতির এই শেষ সময়ে কোন কোন বিষয়ে তোমাদের সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার, তা জেনে নাও।পরীক্ষার আগের রাত:পরীক্ষার আগের রাত তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে পরের দিনের পরীক্ষার বিষয়ে মনোযোগ দিয়ে পড়বে হবে। প্রতি বিষয়ের প্রস্তুতি অনুসারে ‘রিভিশন’ দিতে হবে। বেশি রাত জাগবে না। কারণ, পরীক্ষা ভালোভাবে দেওয়ার জন্য আগের রাতে পর্যাপ্ত ঘুমানো প্রয়োজন।রাতে ঘুমাতে যাওয়ার আগে:পরীক্ষার আগের রাতে ঘুমাতে যাওয়ার আগেই প্রবেশপত্র, কলম, পেনসিল, ইরেজার, স্কেল ইত্যাদি গুছিয়ে রাখবে। পরীক্ষার দিন কেন্দ্রে যাওয়ার আগে যদি এসব গোছাতে যাও, তাহলে সময় অপচয় হবে এবং অস্থিরতায় ভুগতে পার। তাই পরীক্ষার আগের রাতেই ঠিকঠাক করে রাখবে।পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে:পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে অবশ্যই দেখে নেবে প্রবেশপত্র ও পরীক্ষাসংক্রান্ত সব সামগ্রী, অর্থাৎ দু-তিনটি কলম, পেনসিল, স্কেল, ইরেজার ইত্যাদি ঠিক আছে কি না। মনে রাখবে, প্রবেশপত্র ও পরীক্ষার সামগ্রী ছাড়া অন্য কোনো বই, খাতা সঙ্গে নেবে না। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট আগে হলে তোমার আসন গ্রহণ করবে। হিজিবিজি করে কাটাকাটি করবে না:কোনো প্রশ্নের উত্তর লিখতে গিয়ে যদি কোনো লাইন বা শব্দ বাদ পড়ে যায় কিংবা ভুল হয়ে যায়, তবে হিজিবিজি করে কাটাকাটি না করে সরাসরি এক টানে কেটে দিয়ে আবার স্পষ্ট করে পরিষ্কারভাবে লিখবে। পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে:নির্দেশমতো সব প্রশ্নের উত্তর লেখা শেষ হলে খাতা জমা দেওয়ার জন্য তাড়াতাড়ি করবে না। লেখা শেষে খাতা জমা দেওয়ার আগে প্রতিটি প্রশ্নের উত্তর আবার মনোযোগ দিয়ে রিভিশন দেবে। ভালোভাবে দেখে নেবে কোথাও কোনো ভুল আছে কি না, প্রশ্নের উত্তর ঠিকঠাক লেখা হয়েছে কি না এবং প্রশ্নপত্রে যতগুলো প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, তার সব কটি দেওয়া হয়েছে কি না।অতিরিক্ত লুজশিট:অতিরিক্ত লুজশিট (খাতা) নেওয়ার সঙ্গে সঙ্গে সব পৃষ্ঠায় নম্বর দিয়ে নেবে। খাতা জমা দেওয়ার আগে সেই পৃষ্ঠার নম্বর অনুসারে লুজশিট গুছিয়ে নেবে এবং মূল খাতার সঙ্গে পিনআপ করে বা সুতা দিয়ে বাঁধাই করে নেবে।