মরক্কো সরকারের বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরক্কো সরকার ২০১১-১২ সালের জন্য আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট এবং ডক্টরেট পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। এ বৃত্তির জন্য আবেদন করতে হবে ১২ জুলাইয়ের মধ্যে। বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে মোট ১৫টি বৃত্তি দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র ও প্রয়োজনীয় তথ্যাবলি মরক্কো সরকারের ওয়েবসাইট www.amci.ma, www.enssup.gov.ma, এবং www.dfc.gov.ma থেকে সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগে ‘নাজমুল হক খান, উপসচিব, কক্ষ নম্বর-১৭০৬, ভবন নম্বর-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’ অথবা সচিবালয়ের ৯ নম্বর গেটে সরাসরি জমা দিতে পারবেন। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে প্রাপ্ত গাইডলাইন অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বিজ্ঞপ্তি।