মসজিদ, মন্দির, নদী, খাল-বিল এ সবই রাষ্ট্রীয় সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো  অংশ-২প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১০। অধ্যায়-১ ৯। যে পানি পান করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না তাকে আমরা বলি—(ক) প্রাকৃতিক সম্পদ (খ) নিরাপদ পানি(গ) পরিষ্কার পানি (ঘ) নলকূপের পানি১০। কোন ধরনের পানি জীবনের জন্য নিরাপদ?(ক) পানি ফুটিয়ে পান করা (খ) গভীর নলকূপের পানি পান করা(গ) আর্সেনিকমুক্ত পানি পান করা (ঘ) ওপরের সবগুলো১১। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থা আর্সেনিকযুক্ত নলকূপগুলো চিহ্নিত করার কী উদ্যোগ গ্রহণ করেছে?(ক) নলকূপগুলো লাল রং দিয়ে চিহ্নিত করা হয় (খ) সবুজ রং দিয়ে চিহ্নিত করা হয়(গ) হলুদ রং দিয়ে চিহ্নিত করা হয় (ঘ) কালো রং দিয়ে চিহ্নিত করা হয়তামিমের মা বাড়ির সামনে খালি জায়গায় সবজির চাষ করেন, যা তাঁদের প্রতিদিনের সবজির প্রয়োজন মেটায়।১২। ফল ও সবজির চাষ এলাকার লোকজনের কিসের জোগান দিতে পারে?(ক) কাপড় তৈরির সামগ্রী (খ) ঘরবাড়ি নির্মাণসামগ্রী(গ) ঔষধ তৈরির কাঁচামাল (ঘ) খাদ্য ও পুষ্টির জোগান দেয়১৩। এলাকার মানুষের আয়-উপার্জন বাড়ানোর জন্য আমরা কী করতে পারি?(ক) সমবায় পদ্ধতিতে মাছ চাষ, হাঁস-মুরগির চাষ করতে পারি (খ) বাড়িঘর নির্মাণ করতে পারি (গ) রাস্তাঘাট নির্মাণ করতে পারি (ঘ) বাজার ও দোকান নির্মাণ করতে পারিপ্রিয়তি পঞ্চম শ্রেণীর ছাত্রী। তার বিদ্যালয়ের ‘হলদে পাখির’ সংগঠনে যোগ দিয়ে সে বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।১৪। বিদ্যালয়ের ‘কাব দল’ ও ‘হলদে পাখির দল’ সংগঠন দুটি কী ধরনের কাজ করে?(ক) এলাকা পরিষ্কার রাখে (খ) লেখাপড়ায় সাহায্য করে(গ) এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে (ঘ) রাস্তা নির্মাণে সাহায্য করে। অধ্যায়-২ ১। জীবন যাপন ও জীবিকা নির্বাহের জন্য আমরা যে সমস্ত দ্রব্য ও প্রতিষ্ঠানকে ব্যবহার করি, তাকে কী বলা হয়?ক. সংগঠন খ. সম্পদ গ. প্রতিষ্ঠান ঘ. দল২। মসজিদ, মন্দির, নদী, খাল-বিল কোন ধরনের সম্পদ?ক. ব্যক্তিগত সম্পদ খ. রাষ্ট্রীয় সম্পদ গ. সামাজিক সম্পদ ঘ. পারিবারিক সম্পদ৩। রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করার অধিকার রাষ্ট্রের সব মানুষের আছে। তাই রাষ্ট্রীয় সম্পদকে কী বলা হয়—ক. জনসম্পদ খ. ব্যক্তিগত সম্পদ গ. সামাজিক সম্পদ ঘ. পারিবারিক সম্পদ।সঠিক উত্তর:অধ্যায়-১: ৯। খ ১০। ঘ ১১। ক ১২। ঘ ১৩। ক ১৪। গঅধ্যায়-২: ১। খ ২। খ ৩। ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল