মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা ‘শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়’ ছাপা হলো।অধ্যায়-১৩১১. লেজার রশ্মি ব্যবহার করে রক্তপাত ছাড়াই অনেক জটিল অস্ত্রোপচার করা হচ্ছে।— ‘শুদ্ধ’১২. শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের অবস্থা দেখার জন্য আলট্রাসনোগ্রাফি ব্যবহার করা হয়।— শুদ্ধ১৩. ইনসুলিন ডায়াবেটিস রোগের ওষুধ।— ‘শুদ্ধ’১৪. চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের ফলে আজকাল অনেক মারাত্মক রোগের নিরাময় সম্ভব হয়েছে।— ‘শুদ্ধ’১৫. বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন— ‘শুদ্ধ’১৬. ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর নানা দেশের লাইব্রেরি ব্যবহার করতে পারি।— ‘শুদ্ধ’১৭. ইসিজি ব্যবহার করা হয় গলগণ্ড রোগ নির্ণয়ে।— অশুদ্ধ১৮. স্বয়ংক্রিয় দরজা খোলার যন্ত্রটির নাম ‘সেন্সর’।— ‘শুদ্ধ’১৯. রিমোট কন্ট্রোল কথাটির অর্থ ‘দূর থেকে নিয়ন্ত্রণ’।— ‘শুদ্ধ’২০. প্রথম রিমোট কন্ট্রোল তৈরি হয় ১৮৯৮ সালে।— ‘শুদ্ধ’অধ্যায়-১৪১. তথ্য বা খবরের আদান-প্রদানকে যোগাযোগ বলে।—‘শুদ্ধ’২. তথ্য প্রেরণের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না।— অশুদ্ধ৩. বিজ্ঞানী মার্কনির সঙ্গে রেডিও আবিষ্কারের সমান কৃতিত্ব দেওয়া হয় আমাদের বাঙালি বৈজ্ঞানিক ‘জগদীশ চন্দ্র বসুকে’।—‘শুদ্ধ’৪. কম্পিউটারের সাহায্যে তথ্যের আদান-প্রদানে সুব্যবস্থা নেই।— অশুদ্ধ৫. কম্পিউটার শব্দের অর্থ হিসাবকারী।—‘শুদ্ধ’৬. তথ্যপ্রযুক্তির মাধ্যমে বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে নিবিড় সম্পর্কের সৃষ্টি হয়েছে।—‘শুদ্ধ’৭. ‘এলিশা গ্রে’ নামের বিজ্ঞানী টেলিফোন আবিষ্কার করেন।— অশুদ্ধ৮. সংযোগ বিচ্ছিন্ন হলে সাধারণ টেলিফোন কাজ করে না।—‘শুদ্ধ’৯. টেলিভিশন স্টেশনে মাইক্রোফোনের সাথে সাথে ক্যামেরাও দরকার।—‘শুদ্ধ’১০. টেলিভিশন হলো উভয়মুখী প্রচারমাধ্যম।— অশুদ্ধ১১. অপটিক্যাল ফাইবার হলো তামার তারের তৈরি তন্তু।— অশুদ্ধ১২. আধুনিক পৃথিবী হচ্ছে তথ্যপ্রযুক্তির পৃথিবী।—‘শুদ্ধ’১৩. কোনো বিষয় সম্পর্কে খবরাখবর হচ্ছে তথ্য।—‘শুদ্ধ’১৪. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাঠানো কথা একটু পরে শুনতে পাই।—‘শুদ্ধ’১৫. ফাইবার অপটিক সংযোগের মাধ্যমে পাঠানো কথা সাথে সাথে শুনতে পাই।—‘শুদ্ধ’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল