শিক্ষাক্রম বিশেষজ্ঞ, এসইএসডিপি-এনসিটিবিসৃজনশীল পদ্ধতি অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের মহাপতঙ্গ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষযবস্তু ভালোভাবে পড়বে।# উত্তর প্রদানের কৌশলবোঝার সুবিধার্থে নিচের উদ্দীপকটি গতকালছাপা হয়েছিল। উদ্দীপকটি আজ আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।এসএসসি পরীক্ষায় ভালো করায় সুমনাকে তার বাবা একটি মোবাইল ফোন কিনে দিলেন। মোবাইল ফোনটি পেয়ে সুমনার খুশির সীমা নেই। সে এই মোবাইল ফোনের সাহায্যে খুব সহজে আমেরিকা প্রবাসী খালামণি, খালাতো ভাইবোনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলতে থাকে। বন্ধুদের সঙ্গেও নিয়মিত পড়াশোনার আলাপ চলতে লাগল। একসময় সে মোবাইল ফোনের বহুমুখী ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ল। রাত জেগে চলল তার এসএমএস প্রেরণ, চ্যাটিং আর ইন্টারনেট জগতে মাত্রাতিরিক্ত ভ্রমণ। ফলে এইচএসসি পরীক্ষায় সে খুবই খারাপ ফল করল।প্রশ্ন: ক. ‘মহাপতঙ্গ’ কোন ধরনের গল্প? ১প্রশ্ন: খ. চড়ুই পাখি মানুষকে ‘টেটন’ বলে অভিহিত করেছে কেন? ২প্রশ্ন: গ. সুমনার প্রথম পর্যায়ের মোবাইল ফোনের ব্যবহার ‘মহাপতঙ্গ’ গল্পের কোন দিকটির ইঙ্গিত করে? বর্ণনা করো। ৩প্রশ্ন: ঘ. সুমনার ফল বিপর্যয় আমাদের যে শিক্ষা দেয়, তা ‘মহাপতঙ্গ’ গল্পের আলোকে বিশ্লেষণ করো। ৪উত্তর: ক. ‘মহাপতঙ্গ’ একটি রূপক গল্প।উত্তর: খ. পৃথিবীর যেকোনো প্রাণীর তুলনায় মানুষ অধিকতর চৌকস, বুদ্ধিমান ও কৌশলী। তারা উজোজাহাজের মতো যন্ত্র আবিষ্কার করে তার পেটে চড়ে বেড়ায়। তারা গরুকে দিয়ে জমি চাষ করছে, গাড়ি টানছে, আবার দুধ দুইয়ে খাচ্ছে। আরও অনেক প্রাণীকে পোষ মানিয়ে তারা বিভিন্ন সেবা ভোগ করছে। মানুষের এত সব বুদ্ধিমত্তা ও কৌশল দেখে বিস্ময়ে মুগ্ধ হয়ে চড়ুই দম্পতি মানুষকে টেটন বলেছে।উত্তর: গ. সুমনার প্রথম পর্যায়ের মোবাইল ফোন ব্যবহার ‘মহাপতঙ্গ’ গল্পের বিজ্ঞানের কল্যাণকর দিকটিকে ইঙ্গিত করে। ‘মহাপতঙ্গ’ গল্পে আমরা দেখতে পাই, মহাপতঙ্গ প্রথম দিকে মানবকল্যাণে ব্যবহূত হয়েছে। যেমন—বন্যায় উপদ্রুত মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে। আবার বন্যার পানি নেমে গেলে বস্তা ভরে খাবার দিয়ে মানুষের উপকার সাধন করেছে। একইভাবে আমরা আলোচ্য উদ্দীপকে দেখতে পাই, সুমনা প্রথমদিকে মোবাইল ফোন ইতিবাচক ব্যবহারে উপকৃত হয়েছে। সে সুদূর আমেরিকা প্রবাসী আত্মীয়ের সঙ্গে কুশল বিনিময় করেছে। আবার লেখাপড়ার ব্যাপারে বন্ধুদের সঙ্গে নিয়মিত আলাপ চালিয়ে পড়াশোনার প্রতি অধিক মনোযোগী হয়েছে। সুতরাং মহাপতঙ্গ গল্পে যেমন বিজ্ঞানের কল্যাণকর ব্যবহার লক্ষ করা যায়, তেমনি প্রথম দিকে সুমনার ইতিবাচক অর্থে মোবাইল ফোন ব্যবহার পরলক্ষিত হয়।উত্তর: ঘ. ‘উদ্দীপক’ ও ‘মহাপতঙ্গ’ গল্পে বিজ্ঞানের কল্যাণকর এবং অকল্যাণকর উভয় দিকের পরিচয় পাওয়া যায়। উদ্দীপকে বর্ণিত হয়েছে সুমনা প্রথমদিকে ইতিবাচক অর্থে মোবাইল ফোন ব্যবহার করলেও পরে সে মোবাইল ফোনের অপব্যবহার করে। যেমন—সে অধিক রাত জেগে মোবাইল ফোনে এসএমএস পাঠায়, চ্যাটিং এবং ইন্টারনেট জগতে মাত্রাতিরিক্ত ভ্রমণে আসক্ত হয়ে পড়ে। অর্থাৎ সে মোবাইল ফোনের অপব্যবহার করে। আর এরূপ অপব্যবহার পরিণামে ফল বিপর্যয় ঘটিয়ে তার সম্ভাবনাময় ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। অন্যদিকে মহাপতঙ্গ তথা উড়োজাহাজ প্রথমদিকে মানবকল্যাণে ব্যবহার হলেও পরে মানবসভ্যতার ধ্বংসলীলা সাধনে ব্যবহূত হয়েছে। যেমন—উড়োজাহাজ থেকে বোমা ফেলে জনপদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। লন্ডভন্ড হয়েছে চড়ুই পাখি ও দোপেয়ে দৈত্যের ঘরবাড়ি। সুমনার ফল বিপর্যয়ের ঘটনা এবং উড়োজাহাজের ধ্বংসলীলা দেখে যে বাণীটি উঠে আসে তা হচ্ছে, আমরা কেউ ধ্বংস চাই না, আমরা চাই সমৃদ্ধি আর উন্নতি। আর সেই লক্ষ্যে যে শিক্ষাটা এখানে পাওয়া গেছে, তা হচ্ছে—বিজ্ঞানকে শুধু মানবকল্যাণেই ব্যবহার করা উচিত।লক্ষ করো: ওপরের নমুনা উত্তর দেখে বলা যায়, একটি সৃজনশীল প্রশ্নের যেকোনো অংশের উত্তর একটিমাত্র প্যারায় লেখা যায়। অবশ্য ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ অংশের উত্তর কেউ ইচ্ছা করলে একাধিক প্যারায় ভেঙেও লিখতে পারে। সে জন্য সৃজনশীল প্রশ্নের কোন অংশের উত্তর কয়টি প্যারায় ভেঙে লিখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। একই বিষয়ের একটি সৃজনশীল প্রশ্নের উত্তরের কলেবর অন্যটির তুলনায় কম বা বেশি হতে পারে। তবে আঙ্গিকের দিক থেকে প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। যেমন—‘ক’ অংশে যে তথ্য জানতে চাওয়া হয়, তা একটি বাক্যে রূপ দিয়ে উত্তর লিখতে হবে। ‘খ’ অংশে কোনো ধারণা, বিধি, নীতির ব্যাখ্যা বা বর্ণনা চাওয়া হয়। অর্থাৎ প্রতিটি অংশে বিশেষ কোনো দক্ষতা পরিমাপের উপযোগী উত্তর লিখতে হয়। সে জন্য একটি সৃজনশীল প্রশ্নের উত্তর কত শব্দ বা বাক্যে হবে, তা নির্দিষ্ট হয়। বরং প্রশ্নের যে অংশ শিক্ষার্থীর যে গুণাবলি পরিমাপ করবে, ওই গুণাবলি প্রকাশের উপযোগী উত্তর লেখা মূল বিবেচ্য বিষয়।