সঠিক উত্তরটি লেখো অংশ-১৪প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১০। অধ্যায়-১০ ১৬. নারীর উন্নয়ন করতে হলে নিচের কোন কাজটি করতে হবে?(ক) নারীর সব কাজ বন্ধ করতে হবে (খ) নারীর সামাজিক অবস্থার উন্নয়ন করতে হবে (গ) নারীকে ভালো পোশাক পরাতে হবে (ঘ) নারীকে ভালো খাবার দিতে হবেউত্তর: (খ) নারীর সামাজিক অবস্থার উন্নয়ন করতে হবে অধ্যায়-১১১. সোনারগাঁ, লালবাগের কেল্লা, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এ দেশের কোন আমলের নিদর্শন বহন করে?(ক) বর্তমান আমলের (খ) সুলতানি ও মোগল আমলের (গ) ইংরেজ আমলের (ঘ) অতীতকালেরউত্তর: (খ) সুলতানি ও মোগল আমলের২. মহাস্থানগড় প্রাচীন কোন সভ্যতার ধ্বংসাবশেষ?(ক) বৌদ্ধ ও হিন্দু সভ্যতার (খ) হিন্দু সভ্যতার (গ) মুসলিম সভ্যতার (ঘ) খ্রিষ্টান সভ্যতারউত্তর: (ক) বৌদ্ধ ও হিন্দু সভ্যতার৩. কোন নদীর পশ্চিমে মহাস্থানগড় অবস্থিত?(ক) পদ্মা নদী (খ) বুড়িগঙ্গা (গ) করতোয়া নদী (ঘ) সুরমা নদীউত্তর: (গ) করতোয়া নদী৪. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বড় নগর ‘পুণ্ড্রনগর’-এর ধ্বংসাবশেষ কোথায় অবস্থিত?(ক) ময়নামতি (খ) পাহাড়পুর (গ) সোনারগাঁ (ঘ) মহাস্থানগড়উত্তর: (ঘ) মহাস্থানগড়৫. পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ থেকে ব্রাহ্মী রীতিতে লেখা কী পাওয়া গেছে?(ক) বই (খ) শুকনো পাতা (গ) শিলালিপি (ঘ) কাঠের টুকরোউত্তর: (গ) শিলালিপি৬. বিখ্যাত আউলিয়া সুলতান মাহীসওয়ারের মাজার কোথায় অবস্থিত?(ক) মহাস্থানগড় (খ) ময়নামতি (খ) সোনারগাঁ (ঘ) পাহাড়পুরউত্তর: (ক) মহাস্থানগড়৭. মহাস্থানগড়ের সমাজ ও সভ্যতার উত্থান, সমৃদ্ধি ও পতনকাল খ্রিষ্টপূর্ব কত শতাব্দীতে?(ক) দ্বিতীয় শতাব্দী থকে ১৬ শ খ্রিষ্টাব্দ পর্যন্ত(খ) তৃতীয় শতাব্দী থেকে ১৫ শ খ্রিষ্টাব্দ পর্যন্ত(গ) পঞ্চম শতাব্দী থেকে ১০ম খ্রিষ্টাব্দ পর্যন্ত (ঘ) তৃতীয় শতাব্দী থেকে ১২ শ খ্রিষ্টাব্দ পর্যন্তউত্তর: (খ) তৃতীয় শতাব্দী থেকে ১৫ শ খ্রিষ্টাব্দ পর্যন্ত৮. মহাস্থানগড়ে সাম্প্রতিক খননকাজের ফলে কতগুলো নির্মাণস্তর উন্মোচিত হয়েছে?(ক) ১৫টি (খ) ১২টি (গ) ১৮টি (ঘ) ১৭টি।উত্তর: (গ) ১৮টি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল