মহাস্থানগড়ে আছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরি  অংশ-৫প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৭ নং প্রশ্নটি থাকবে অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরির ওপর। নম্বর থাকবে ৫।১৫.১৮৩১ সালের ১৯ নভেম্বর। লর্ড উইলিয়াম বেন্টিংক তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল। তিতুমীরকে শায়েস্তা করার জন্য তিনি পাঠালেন বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী। এর নেতৃত্ব দেওয়া হলো সেনাপতি কর্নেল স্টুয়ার্ডকে। স্টুয়ার্ড আক্রমণ করলেন তিতুমীরের বাঁশের কেল্লা।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. ১৮৩১ সালে ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন?খ. তিতুমীরকে শায়েস্তা করার জন্য তিনি কী পাঠালেন?গ. কবে তিতুমীরকে শায়েস্ত করতে পাঠালেন?ঘ. গোলন্দাজ আর সেনাবহরের নেতৃত্ব কাকে দেওয়া হলো?ঙ. স্টুয়ার্ড কী আক্রমণ করলেন?১৬.ইন্টারনেটের মাধ্যমে এখন সারা বিশ্বের জ্ঞান-সম্পদের বিপুল তথ্য সংরক্ষণ করা হচ্ছে। একে সংক্ষেপে বলা হয় ওয়েব। পুরো নাম: ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www। এই জ্ঞানভান্ডার থেকে যেকোনো বিষয়ে ইচ্ছেমতো তথ্য আহরণ করা যায়। বস্তুত যোগাযোগের ক্ষেত্রে সময় আর দূরত্ব এখন কোনো বাধাই নয়।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. ইন্টারনেটের মাধ্যমে এখন কী সংরক্ষণ করা হচ্ছে?খ. ইন্টারনেটকে সংক্ষেপে কী বলা হয়?গ. www-এর পুরো অর্থ কী?ঘ. এই জ্ঞানভান্ডার থেকে ইচ্ছেমতো কী আহরণ করা যায়?ঙ. কোন ক্ষেত্রে সময় আর দূরত্ব কোনো বাধাই নয়?১৭.বগুড়া শহর থেকে আট মাইল উত্তরে প্রাচীরঘেরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই মহাস্থানগড়। মহাস্থানগড়ে আছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর। জাদুঘরের পাশেই রয়েছে গোবিন্দভিটা। ঠিক বিকেল বেলায় আমরা মহাস্থানগড়ের উত্তরের সোপান বেয়ে ওপরে উঠলাম। মাথার ওপর পড়ন্ত সূর্যের আলো। চারদিক জনমানবশূন্য। মনে হলো এই সেই প্রাচীন বাংলার অন্যতম প্রাচীন নগর পুন্ড্রবর্ধন।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. বগুড়া শহর থেকে মহাস্থানগড়ের দূরত্ব কত?খ. মহাস্থানগড়ে কী আছে? গ. জাদুঘরের পাশেই কী রয়েছে?ঘ. বিকেল বেলায় কী বেয়ে ওপরে উঠলেন?ঙ. লেখকদের কী মনে হলো?১৮.পাখি চায় ওড়ার আনন্দ। তাকে যত যত্নেই রাখা হোক, যতই পোষ মানানো হোক, এতে তার মন পাওয়া যায় না। খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে, যত্ন করে লালন-পালনও করেছিল। কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল, পাখিটি চলে গেল। সে আর ফিরে এল না। কারণ, সব প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখি চায় স্বাধীনতা।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. পাখি কিসে আনন্দ পায়?খ. খোকা পাখিকে কেন এনেছিল? গ. পাখিটিকে কোথায় রাখা হতো?ঘ. পাখিটি শেষ পর্যন্ত খাঁচায় ছিল কি?ঙ. পাখিটি আর ফিরে এল না কেন?১৯.বাতাসে শ্বাস নিতে না পারলে আমাদের মৃত্যু অনিবার্য। বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি। নিঃশ্বাসের সঙ্গে আমরা কার্বন ডাই-অক্সাইড নামে বিষাক্ত গ্যাস ছাড়ি। অন্য দিকে গাছপালা বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও বাতাসে অক্সিজেন ছাড়ে। গাছপালা না থাকলে বাতাসের অক্সিজেন একেবারে শেষ হয়ে যেত।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. কখন আমাদের মৃত্যু অনিবার্য?খ. বাতাস থেকে কী নিয়ে আমরা বাঁচি?গ. নিঃশ্বাসের সঙ্গে আমরা কী ছাড়ি?ঘ. গাছপালা বাতাস থেকে কী গ্রহণ করে ও বাতাসে কী ছাড়ে?ঙ. গাছপালা না থাকলে একেবারে কী শেষ হয়ে যেত?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল