প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের করপোরেট অফিসে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, সহ-উপাচার্য অধ্যাপক আনোয়ারুল করীম, ট্রেজারার মো. আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার মো. রাশিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, অধিনায়ক রুমানা আহমেদ নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। বিজ্ঞপ্তি