মা দাওয়ায় বসে খোকার কথা ভাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-১৮প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। শহীদ স্মরণে অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘সারা বাংলায় আজ উড্ডীন সেই রক্তাক্ত পতাকা’—বলতে কী বোঝানো হয়েছে?উত্তর: উপরের পঙিক্তর মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী অগণিত বীর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশের গৌরবময় পতাকার মর্যাদাকে বোঝানো হয়েছে।মাগো ওরা বলেজ্ঞানমূলক প্রশ্ন১. খোকার জন্য মা কী শুকিয়ে রেখেছেন?উত্তর: ডালের বড়ি। ২. কোনটি শুকিয়ে গেছে?উত্তর: কুমড়ো ফুল।৩. খোকার পকেটের চিঠির অবস্থা কেমন ছিল?উত্তর: ছেঁড়া আর রক্তে ভেজা।৪. মা কোথায় বসে খোকার জন্য ভাবেন?উত্তর: দাওয়ায় বসে।৫. কারা খোকার শব ব্যবচ্ছেদ করে?উত্তর: শকুনিরা।৬. ব্যবচ্ছেদ শব্দের অর্থ কী?উত্তর: মৃতদেহ কাটাকাটি করে মৃত্যুর কারণ বের করার পদ্ধতি।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘সবার কথা কেড়ে নেবে’—কথাটি কেন বলা হয়েছে?উত্তর: কবি মনে করেছেন, মাতৃভাষায় কথা বলতে না দিয়ে তত্কালীন শাসকগোষ্ঠী বাঙালির মুখের ভাষা কেড়ে নিয়েছে। এ বোধ থেকেই আলোচ্য উক্তিটি করা হয়েছে।প্রশ্ন: মার চোখে কেন শিশির-ভোর?উত্তর: সন্তান হারানোর বেদনায় দিশেহারা মা একপর্যায়ে উপলব্ধি করেন, মাতৃভাষার জন্য তাঁর ছেলের আত্মত্যাগ বৃথা যায়নি। তাঁর চোখের আশার আলো ‘শিশির-ভোর’ প্রতীকের মাধ্যমে নির্দেশিত হয়েছে।প্রশ্ন: মায়ের দুঃখ ঘুচে গেল কখন?উত্তর: সন্তান হারানোর বেদনায় দিশেহারা মা একপর্যায়ে উপলব্ধি করেন, মাতৃভাষার জন্য তাঁর ছেলের আত্মত্যাগ বৃথা যায়নি। তখন মায়ের দুঃখ ঘুচে যায়।প্রশ্ন: ‘তাই তো আমার দেরি হচ্ছে।’—কেন?উত্তর: মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য ছেলে আন্দোলন করছে, মিছিলে যাচ্ছে। তাই তার আসতে দেরি হচ্ছে।প্রশ্ন: ‘ঝাপসা চোখে মা তাকায়’—কেন?উত্তর: ১৯৫২ সালের ভাষা আন্দোলন শহিদ হওয়া ছেলের মৃত্যু মা মেনে নিতে পারেননি, তাই অশ্রুসিক্ত ঝাপসা চোখে উঠোনে বসে মা তাকিয়ে থাকেন ছেলের প্রতীক্ষায়।প্রশ্ন: ‘মার চোখে শিশির-ভোর’ কথাটির তাত্পর্য কী?উত্তর: সন্তানের মৃত্যুর উপলব্ধি করে শেষ পর্যন্ত মা বেদনাদগ্ধ হননি। শত কষ্টের মধ্যেও তাঁর চোখে তাই শিশির-ভোর।