মাইক্রোসফট ইমাজিন এক্সেস পেল স্টামফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এখন মাইক্রোসফট ইমাজিন তালিকাভুক্ত একটি বিভাগ। এই প্রোগ্রামের আওতায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা এক শতাধিক সর্বশেষ মাইক্রোসফট সফটওয়্যার তিন বছরের জন্য বিনা মূল্যে ডাউনলোড, ইনস্টল এবং ব্যবহার করতে পারবে। উল্লেখ্য, মাইক্রোসফট ইমাজিন একটি সফটওয়্যার লাইসেন্সিং প্রোগ্রাম, যা বিশ্বের শীর্ষস্থানীয় ইউনিভার্সিটিগুলোকে শিক্ষা ও গবেষণার জন্য ফ্রি প্রিমিয়াম মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স দিয়ে থাকে। বিজ্ঞপ্তি