প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজে গতকাল শনিবার নবীনবরণ, বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিশেষ অতিথি ছিলেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুল আমিন। নতুন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম। এই আয়োজনে মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্ নবী, প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.) প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।