মাতসুমেই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ফেলোশিপ
জাপানি বেসরকারি সংস্থা মাতসুমেই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে লেখাপড়ার জন্য ফেলোশিপ ঘোষণা করেছে। এই ফেলোশিপের জন্য প্রার্থীর যেসব যোগ্যতা থাকতে হবে—প্রার্থীকে অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে অথবা ফাউন্ডেশন কর্তৃক স্বীকৃত সমমানের কোনো ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারীর বয়সসীমা ৪০-এর নিচে হতে হবে। জাপানে গবেষণা করার সময় যাতে কোনো সমস্যায় না পড়তে হয় এ জন্য প্রার্থীর অবশ্যই ইংরেজি অথবা জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে। প্রার্থী অতীতে বা বর্তমানে কখনো জাপানে থেকে থাকলে এ ফেলোশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। প্রার্থীকে বর্তমানে নিজের দেশে কোনো পেশায় কর্মরত থাকতে হবে এবং ফেলোশিপ শেষ করার পর জাপানে অবস্থান করতে পারবেন না। প্রার্থী আগে এই ফাউন্ডেশন কর্তৃক কখনো নির্বাচিত হয়ে থাকলে তিনি এই ফেলোশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। প্রার্থীকে সুস্থ সবল হতে হবে এবং জাপানে গবেষণাকাজে কোনো শারীরিক অসুবিধার সম্মুখীন হবেন এমন কোনো শারীরিক সমস্যা থাকলে তিনি এই ফেলোশিপের জন্য যোগ্য হবেন না।জাপানে ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিন বিষয়ে লেখাপড়া করার জন্য বিশেষভাবে এই ফেলোশিপ দেওয়া হবে। সর্বমোট ২০টি ফেলোশিপ দেওয়া হবে। আগামী ৩১ আগস্ট ২০১০-এর মধ্যে আবেদনপত্র নিজে উদ্যোগী হয়ে পাঠাতে হবে। আবেদনপত্র www.mars.dti.ne.jp/nmif থেকে সংগ্রহ করা যাবে।আবেদনপত্র প্রেরণের ঠিকানা: দ্য মাতসুমেই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, ৪-১৪-৪৬, কামযোগি, সুগিনামি কু, টোকিও, ১৬৭-০০৪৩ জাপান। ওয়েব অ্যাড্রেস http://www.mars.dti.ne.jp/nmif ই-মেইল: [email protected]