মাতৃভাষায় লেখাপড়ার প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো  অংশ-১৬প্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয় থেকে নির্বাচিত ‘সঠিক উত্তরটি লেখো’ দেওয়া হলো।অধ্যায়-১৪ ১৩। বেগম রোকেয়ার মতে কী ছাড়া নারী জাতির দুঃখ-দুর্দশা দূর হবে না?ক. বিয়ে ছাড়া খ. পর্দা ছাড়া গ. রান্না ছাড়া ঘ. শিক্ষা ছাড়া১৪। মাতৃভাষার মাধ্যমে লেখাপড়ার প্রচলন করেন কে?ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. বেগম রোকেয়া গ. মহাত্মা গান্ধী ঘ. সৈয়দ আমীর আলী১৫। ভাগলপুর থেকে বেগম রোকেয়া স্কুলটি কোথায় স্থানান্তর করেন?ক. পাড়ায় খ. গ্রামে গ. কলকাতায় ঘ. ঢাকায়।অধ্যায়-১৫১। ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা প্রধানত কোন স্থান আক্রমণ করে?ক. পিলখানা খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল গ. রাজারবাগ পুলিশ লাইন ঘ. সব কটি২। ‘অপারেশন সার্চলাইট’-এর সার্বিক দায়িত্বে কে ছিলেন?ক. জেনারেল ইয়াহিয়া খান খ. জুলফিকার আলী ভুট্টো গ. নওয়াজ শরিফ ঘ. লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান৩। ১৯৭১ সালের ২৫ মার্চের রাতকে কোন নামে আখ্যায়িত করা হয়?ক. রক্তস্নাত রাতখ. রক্তলাল রাত গ. কালরাত ঘ. জুলমাত রাত৪। মুজিবনগর অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর নাম কী ছিল?ক. তাজউদ্দীন আহমদ খ. খন্দকার মোশতাক আহমদ গ. এ এইচ এম কামরুজ্জামান ঘ. এম মনসুর আলী৫। মুক্তিযুদ্ধ কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?ক. ২১টি খ. ১৫টি গ. ১১টি ঘ. ১৩টি৬। নৌ কমান্ডো বাহিনী নিয়ে কত নম্বর সেক্টর গঠিত হয়?ক. ৭ নম্বর সেক্টর খ. ১০ নম্বর সেক্টর গ. ৪ নম্বর সেক্টরঘ. ২ নম্বর সেক্টর৭। পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল কারা?ক. রাজাকার বাহিনীখ. আলবদর বাহিনী গ. আলশামস বাহিনী ঘ. উল্লিখিত সব বাহিনী৮। মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ প্রচণ্ড রূপ নেয় কখন?ক. নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে খ. অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে গ. জুলাই-আগস্ট মাসের মধ্যে ঘ. আগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যে৯। মুক্তিযুদ্ধ চলাকালীন কত লোক প্রতিবেশী রাষ্ট্র ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়?ক. প্রায় এক কোটি খ. প্রায় ত্রিশ লাখ গ. প্রায় পঞ্চাশ লাখ ঘ. প্রায় দেড় কোটি১০। বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ ধারণ করে কখন?ক. ৯ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে খ. ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে গ. ৬ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে ঘ. ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে১১। কত তারিখে যৌথ বাহিনী ঢাকাকে প্রায় ঘিরে ফেলে?ক. ১৪ ডিসেম্বর, ১৯৭১ খ. ১১ ডিসেম্বর, ১৯৭১ গ. ১২ ডিসেম্বর, ১৯৭১ ঘ. ১০ ডিসেম্বর, ১৯৭১১২। কে অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?ক. শেখ মুজিবুর রহমান খ. সৈয়দ নজরুল ইসলাম গ. তাজউদ্দীন আহমদ ঘ. জেনারেল এম এ জি ওসমানী১৩। আমাদের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী নিয়ে কী গঠিত হয়?ক. স্থল কমান্ড খ. নৌ কমান্ড গ. যৌথ বাহিনী ঘ. ভারতীয় কমান্ড১৪। বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?ক. নেপাল খ. ভুটান গ. ভারত ঘ. চীন১৫। ৭ ডিসেম্বর কোন প্রতিবেশী দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?ক. ভারত খ. ভুটান গ. নেপাল ঘ. মালদ্বীপ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১৪: ১৩। ঘ ১৪। ক ১৫। গ।অধ্যায়-১৫: ১. ঘ, ২. ঘ, ৩. গ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. ঘ, ৮. খ, ৯. ক, ১০. খ, ১১. ক, ১২. খ, ১৩. গ, ১৪. গ, ১৫. খ।