মাদ্রাসায় পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার কমেছে। তবে গত বছরের চেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

আজ বৃহস্পতিবার চলতি বছরের আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর সারা দেশে আলিমে পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। মাদ্রাসা বোর্ড থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৪১৪ জন। গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ৪৩৫।

এ বছর মাদ্রাসা বোর্ডের অধীনে সাধারণ, বিজ্ঞান ও মুজাব্বিদ শাখা মিলিয়ে আলিম পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৬০৩ জন। এর মধ্যে পাশ করেছে ৭৯ হাজার ২০ জন। ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ৫৩ শতাংশ আর মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৭৩ শতাংশ।