মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬,৮২৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে আজ সোমবার অনুপস্থিত ছিল ছয় হাজার ৮২৮ শিক্ষার্থী। বহিষ্কৃত হয়েছে সাত পরীক্ষার্থী ও একজন শিক্ষক।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের হিসাব অনুযায়ী, অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের ৮৪৭, রাজশাহীতে ৪২৩, কুমিল্লায় ৫১০, চট্টগ্রামে ২৭৯, যশোরে ৪২৩, সিলেটে ২৫২, বরিশালে ২৫০, দিনাজপুরে ৩০৬, মাদ্রাসা শিক্ষা বোর্ডে দুই হাজার ৫৯৭ এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৯৪১ জন।
এবার ১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন।
বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে যশোর বোর্ডে একজন, মাদ্রাসা বোর্ডে একজন ও কারিগরি বোর্ডে পাঁচজন পরীক্ষার্থী রয়েছে। আর বহিষ্কৃত শিক্ষক মাদ্রাসা বোর্ডের।