মাধ্যমিক পর্যায়ের নমুনা প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ম প্রাণরসায়ন অলিম্পিয়াড-২০১০ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগ প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো প্রাণরসায়ন অলিম্পিয়াডের আয়োজন করছে। ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হবে এ অলিম্পিয়াড। নিচে এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নমুনা প্রশ্ন ও তার উত্তর দেওয়া হলো।নমুনা প্রশ্ন১। নিচের কোনটি জৈব উপাদান নয়? (ক) ভিনেগার (খ) কুইক লাইম (গ) পেট্রোল (ঘ) কাঠ উত্তর (খ) ২। অক্সিন কী? (ক) ভিটামিন (খ) এনজাইম (গ) প্রোটিন (ঘ) হরমোন উত্তর (ঘ) ৩। উদ্ভিদে ম্যাগনেসিয়ামের অভাব হলে কী হয়? (ক) নবীন পাতা শুকিয়ে যায়।(খ) পাতা গাঢ় সবুজ বর্ণ ধারণ করে। (গ) স্টার্চ তৈরি বাড়িয়ে দেয়। (ঘ) ক্লোরোফিল তৈরি কমিয়ে দেয়। উত্তর (ঘ) ৪। পরিপাকতন্ত্রের কোন জায়গায় কোনো পরিপাক হয় না? (ক) মুখ (খ) ইসোফেগাস (গ) ইলিয়াম (ঘ) পাকস্থলী উত্তর (খ) ৫। এড্রেনালিন হরমোন কী বাড়িয়ে দেয়? (ক) হূদকম্পন (খ) রক্তচাপ (গ) রক্তে গ্লুকোজের পরিমাণ (ঘ) ওপরের সব কটি উত্তর (ঘ) ৬। ওজোন স্তরের জন্য কোন গ্যাসটি সবচেয়ে ক্ষতিকর?(ক) SO2 (খ) CFC (গ) CO (ঘ) NH3 উত্তর (খ) ৭। ইলেক্ট্রোন ট্রান্সপোর্ট চেইন কোথায় সম্পাদিত হয়? (ক) গলজি উপাদান (খ) সাইটোপ্লাজম (গ) মাইটোকন্ড্রিয়া (ঘ) ক্লোরোপ্লাস্ট উত্তর (গ) ৮। নিচের কোনটি ডাই-স্যাকারাইড? (ক) সেলুলোজ (খ) গ্যালাক্টোজ (গ) ম্যাল্টোজ (ঘ) ফ্রুক্টোজউত্তর (ঘ)৯। নিচের কোন ভাইরাসটি টিউমার তৈরিতে সহায়তা করে? (ক) T2-ফায (খ) ডেঙ্গু ভাইরাস (গ) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (ঘ) প্যাপিলোমা ভাইরাস উত্তর (ঘ) ১০। সবচেয়ে বিপজ্জনক আল্ট্রাভায়োলেট রশ্মি কোনটি? (ক) UV – B (খ) UV – C (গ) UV – A (ঘ) UV – D উত্তর (খ)প্রাণরসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের তালিকা, নমুনা প্রশ্নসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে অলিম্পিয়াডের ওয়েবসাইটে (ঠিকানা: www.biochemolympiad.org)।