মানুষ ও সমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পৌরনীতি থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: কোন পরিবার ছোট পরিবার?উত্তর: একক পরিবার।প্রশ্ন: সভ্য, সুস্থ ও নিরাপদ জীবন যাপনের অন্যতম স্থান কোনটি?উত্তর: সমাজ।প্রশ্ন: সমাজ হলো মানুষের বহু রকম সম্পর্কের প্রতিমূর্তি—উক্তিটি কার?উত্তর: ম্যাকাইভারের।প্রশ্ন: মানুষ সামাজিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত ও আবদ্ধ—কথাটি কার?উত্তর: জিন্সবার্গের।প্রশ্ন: সুবিচার ও নিরাপত্তা লাভের তাগিদে মানুষ কী গড়ে তুলেছে?উত্তর: রাষ্ট্র।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: মানুষ স্বভাবতই সামাজিক জীব। যে সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা—ব্যাখ্যা করো।উত্তর: মানুষ জন্মগতভাবেই সঙ্গপ্রিয়। মানুষের এই সঙ্গপ্রিয়তার কারণে পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে সম্পর্কের একটি জাল তৈরি হয়। পৃথিবীর কোনো মানুষই এই সম্পর্কের জালের বাইরে নয়। মানুষ সমাজেই জন্মগ্রহণ করে, লালিত-পালিত হয় এবং সমাজেই মৃত্যুবরণ করে। সমাজের সঙ্গে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। এ জন্য বলা হয়েছে, যে সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা।প্রশ্ন: পরিবার কেন চিরন্তন মাতৃসদন?উত্তর: পরিবারের প্রধান কাজ হলো জৈবিক কাজ। সন্তান-সন্ততির জন্মদান ও লালন-পালন করা পরিবারের প্রধান কাজ। পরিবারেই মানুষ জন্মগ্রহণ করে, লালিত-পালিত হয় ও কর্ম সম্পাদন করে। পরিবার শিশুদের জন্মদান ও লালন-পালনের গুরু দায়িত্ব পালন করে বিধায় পরিবারকে চিরন্তন মাতৃসদন বলা হয়।প্রশ্ন: পরিবার সমাজের সবচেয়ে আদিম প্রতিষ্ঠান—ব্যাখ্যা করো।উত্তর: মানব সমাজের সবচেয়ে সুসংগঠিত ক্ষুদ্র বর্গ হচ্ছে পরিবার। মানুষের সঙ্গপ্রিয়তার জের ধরে সমাজে সর্বপ্রথম যে প্রতিষ্ঠানের সূচনা হয় তা হলো পরিবার। এই পরিবারের ওপর ভর করেই পরবর্তী সময়ে রাষ্ট্রীয় জীবনের সূত্রপাত হয় এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এ জন্য পরিবারকে সমাজের সবচেয়ে আদিম প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়।প্রশ্ন: আধুনিক যুগে পরিবার কি বিলুপ্ত হতে চলেছে?উত্তর: আদিম যুগে পরিবারের পরিধি ছিল অনেক ব্যাপক ও বিস্তৃত। মানুষের প্রয়োজনের তাগিদে পরিবারের পরিধি আস্তে আস্তে ছোট হতে শুরু করে। আধুনিক যুগে এসে পরিবার আরও ছোট আকার ধারণ করে অণু ও একক পরিবারে রূপ নেয়। কিন্তু সমাজের বিবর্তনের কোনো স্তরেই পরিবার বিলুপ্ত হয়নি বরং সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের বিবর্তন ঘটেছে মাত্র।প্রশ্ন: মানুষ ও সমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য—কেন?উত্তর: মানুষকে নিয়েই সমাজ গড়ে ওঠে। আর সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে। মানুষ তার স্বাভাবিক প্রয়োজন মেটানোর জন্যই সমাজ গড়ে তুলেছে। মানুষের চাহিদার অভিব্যক্তিই হলো সমাজ। সুতরাং সমাজ ও মানুষের সম্পর্ক দেহ ও অঙ্গের সম্পর্কের মতো অবিচ্ছেদ্য।