মানুষের এক দেশ থেকে অন্য দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করাকে দেশান্তর বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-২২প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-১৬ ১০। বাংলাদেশের মাথাপিছু আয় — মার্কিন ডলার ।উত্তর: বাংলাদেশের মাথাপিছু আয় এক হাজার ৪৪০ মার্কিন ডলার।১১। জনসংখ্যা বৃদ্ধির ফলে — ঘনত্ব বাড়ছে।উত্তর: জনসংখ্যা বৃদ্ধির ফলে জনবসতির ঘনত্ব বাড়ছে।১২। মানুষই — রক্ষা করতে পারে।উত্তর: মানুষই পরিবেশ রক্ষা করতে পারে।১৩। বনভূমি ও গাছপালা কমে গেলে — কমে যায়। উত্তর: বনভূমি ও গাছপালা কমে গেলে বৃষ্টিপাত কমে যায়।১৪। কলকারখানার বর্জ্য পানির সঙ্গে মিশে পানি — করে। উত্তর: কলকারখানার বর্জ্য পানির সঙ্গে মিশে পানি দূষিত করে।১৫। মাথাপিছু জমির পরিমাণ কমে যায় — বাড়লে। উত্তর: মাথাপিছু জমির পরিমাণ কমে যায় জনসংখ্যা বাড়লে।১৬। একটি দেশের জনগণের জনপ্রতি বাৎসরিক আয়কে — আয় বলে। উত্তর: একটি দেশের জনগণের জনপ্রতি বাৎসরিক আয়কে মাথাপিছু আয় বলে।১৭। মানুষের এক দেশ থেকে অন্য দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করাকে — বলে। উত্তর: মানুষের এক দেশ থেকে অন্য দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করাকে দেশান্তর বলে।১৮। বেশি ছেলেমেয়ে ভর্তি হলে বিদ্যালয়েও নানা রকম — সৃষ্টি হয়। উত্তর: বেশি ছেলেমেয়ে ভর্তি হলে বিদ্যালয়েও নানা রকম অসুবিধার সৃষ্টি হয়।১৯। ২০১০ সালে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে —। উত্তর: ২০১০ সালে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৯৯৩। ২০। প্রতি এক হাজার লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশুর জন্ম হয়, তাকে — বলে।উত্তর: প্রতি এক হাজার লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশুর জন্ম হয়, তাকে জন্মহার বলে।২১। দেশের উৎপাদন বৃদ্ধি পেলে — আয় বেড়ে যায়। উত্তর: দেশের উৎপাদন বৃদ্ধি পেলে জাতীয় আয় বেড়ে যায়। ২২। বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ যত বৃদ্ধি পায় বায়ুর — তত বাড়তে থাকে।উত্তর: বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ যত বৃদ্ধি পায় বায়ুর তাপমাত্রা তত বাড়তে থাকে।