মানুষের সাফল্য ও ব্যর্থতার বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানই ইতিহাসের মূল বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।ক-বিভাগ: অধ্যায়-১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: Historia কোন ভাষার শব্দ? উত্তর: গ্রিক ও ল্যাটিন।প্রশ্ন: Historia গ্রন্থটি কোন ঘটনাকে কেন্দ্র করে রচিত?উত্তর: গ্রিক ও পারসিকদের সামরিক সংঘর্ষ।প্রশ্ন: সর্বপ্রথম Historia শব্দটি ব্যবহার করেন কে?উত্তর: হেরোডোটাস।প্রশ্ন: কাকে ইতিহাসের জনক বলা হয়?উত্তর: হেরোডোটাসকে।প্রশ্ন: ‘ইতিহ’ শব্দের অর্থ কী?উত্তর: ঐতিহ্য।প্রশ্ন: লিওপোল্ড ফন র‌্যাংকে কোন শতকের ঐতিহাসিক?উত্তর: উনিশ শতকের।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ইতিহাস শব্দের উৎপত্তি বর্ণনা করো।উত্তর: বাংলা ইতিহাস শব্দের উৎপত্তি ‘ইতিহ’ শব্দ থেকে, যার অর্থ ‘ঐতিহ্য’ বা অতীত ঘটনা। ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ 'History' শব্দটি এসেছে গ্রিক শব্দ 'Historia' থেকে। এর অর্থ হচ্ছে সত্য অনুসন্ধান বা গবেষণা। ইতিহাস শাস্ত্রের জনক হিরোডোটাস সর্ব প্রথম Historia বা History শব্দটি ব্যবহার করে। তার উদ্দেশ্য ছিল —‘যা সত্যিকার অর্থে ছিল বা ঘটেছিল’ সে সম্পর্কে অনুসন্ধান করা।প্রশ্ন: ইতিহাসের বিষয়বস্তু সংক্ষেপে লেখো।উত্তর: ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে মানুষ তার পারিপার্শ্বিকতা এবং সমাজ, সংস্কৃতি ও সভ্যতার বিকাশ, পরিবর্তন ও পতন। এককথায় মানুষের সাফল্য ও ব্যর্থতার বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানই ইতিহাসের মূল বিষয়।প্রশ্ন: ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কী? উত্তর: ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানবসমাজের শুরু থেকে তার যাবতীয় কর্মকাণ্ড, চিন্তা-চেতনা ও জীবনযাত্রার অগ্রগতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। কেননা ইতিহাসের প্রধান উপজীব্য বিষয় হলো— মানবসমাজের অগ্রগতি ধারা বর্ণনা।প্রশ্ন: ইতিহাস সম্পর্কে ফন র‌্যাংকের সংজ্ঞা দাও।উত্তর: ইতিহাসের জনক বলে খ্যাত গ্রিসের হেরোডোটাস গ্রিক-পারসিকদের সংঘর্ষ নিয়ে যে গ্রন্থ লেখেন, তার নাম Historia। এর অর্থ ঘটনার অনুসন্ধান। বাংলা ‘ইতিহাস’ শব্দের অর্থ হলো আগে ঠিক যা ঘটেছিল, তার অবিকল বর্ণনা।ফন র‌্যাংকের সংজ্ঞা: জার্মানির প্রখ্যাত ঐতিহাসিক লিওপোল্ড ফন র‌্যাংকে উনিশ শতকে ইতিহাসের একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন। তাঁর মতে: প্রকৃতপক্ষে যা ঘটেছিল, তার অনুসন্ধান ও বিবরণই ইতিহাস।প্রশ্ন: Historia শব্দটি কে এবং কী অর্থে প্রথম ব্যবহার করেন?উত্তর: Historia শব্দটির প্রথম ব্যবহার: ইতিহাস শাস্ত্রের জনক গ্রিসের অধিবাসী হেরোডোটাস খ্রিষ্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে (৪৮৪-৪১০ খ্রিষ্টপূর্ব) Historia শব্দটি প্রথম ব্যবহার করেন। তিনি গ্রিক ও পারসিক যুদ্ধের ওপর ব্যাপক অনুসন্ধান ও গবেষণা চালান এবং এ বিষয়ের শিরোনাম হিসেবে Historia শব্দটি ব্যবহার করেন। পরবর্তী সময়ে Historia থেকে History শব্দটির উৎপত্তি হয়েছে। ইতিহাসজাতীয় পঠনপাঠনে Historia শব্দটি প্রথমবারের মতো ব্যবহার করে আজও তিনি ইতিহাসের জনক নামে খ্যাত হয়ে আছেন।অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: হায়ারোগ্লিফিক কী?উত্তর: প্রাচীন মিসরীয় লিপি।প্রশ্ন: হেরোডোটাস কোন দেশকে ‘নীলনদের দান’ বলেছেন? উত্তর: মিসরকে।প্রশ্ন: পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঈশ্বরের ধারণা দেন কে? উত্তর ইখনাটন।প্রশ্ন: কাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়? উত্তর: মিসরীয়দের।প্রশ্ন: ব্যাবিলনীয়দের প্রধান মহাকাব্য কোনটি?উত্তর: গিলগামেশ।প্রশ্ন: আসিরীয়দের রাজধানী কোথায়?উত্তর: নিপ্পুরে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল