মানুষের সুখ-দুঃখের প্রতিফলন ঘটে সঙ্গীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্য রচনা  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘বাক্য রচনা করো’ দেওয়া হলো। শব্দ বাক্য রচনা নারাজ সহযোদ্ধাকে একা ফেলে মুক্তিযোদ্ধারা পিছু হটতে নারাজ।তোড়ে গুলির তোড়ে শত্রুরা আর এগিয়ে আসতে পারছিল না।স্বস্তি বিপদ কেটে যাওয়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল।নির্বিঘ্নে যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো।আকস্মিকতা শত্রুর আক্রমণের আকস্মিকতায় সেনারা দিশেহারা হয়ে পড়ল।হতবিহ্বল হঠাৎ আগুন লাগায় বস্তির লোকেরা হতবিহ্বল হয়ে পড়ল।প্রতিরোধ শত্রুর আক্রমণ প্রতিরোধ করা সৈনিকের কর্তব্য।নিরাপত্তা আমরা সবাই জীবনের নিরাপত্তা চাই।প্লাটুন সেনা অধিনায়ক যুদ্ধক্ষেত্রে আরও কয়েক প্লাটুন সেনা পাঠালেন। শব্দ বাক্য রচনা কমান্ডারক মান্ডারের আদেশে সেনারা সামনে এগিয়ে গেল।আত্মপ্রত্যয়ী এ কাজে তিনি যথেষ্ট আত্মপ্রত্যয়ী।পরিখা সেনারা পরিখার মধ্যে থেকে গুলি চালাচ্ছে।হাবিলদার হাবিলদারের নেতৃত্বে সিপাইরা জায়গা পাহারা দিচ্ছে।খলখলানি শিশুর কথাকে কবি বলেছেন খলখলানি।গাঙ ছোট নদী চলে বাঁকে বাঁকে।ঝামুরঝুমুর নূপুরের শব্দে মন উদাস হয়ে যায়।উড়উড়ানি ছেলেটির মনে উড়ু উড়ু ভাব লক্ষ করা গেল। শব্দ বাক্য রচনা অভিহিত গ্রাম বাংলার অধিকাংশ গান লোকসংগীত নামে অভিহিত।উদ্দীপনা কাজে সাফল্য লাভের জন্য উদ্দীপনা প্রয়োজন।শ্রমজীবী শ্রমজীবী মানুষ দেশের প্রকৃত সম্পদ।শ্রমসংগীত ছাদ পেটানোর গান একধরনের শ্রমসংগীত।বিনোদন পরিশ্রমের সঙ্গে বিনোদনের ব্যবস্থা রাখা দরকার।প্রতিফলন মানুষের সুখ-দুঃখের প্রতিফলন ঘটে সংগীতে।পারদর্শী তিনি উচ্চাঙ্গসংগীতে পারদর্শী।রেওয়াজ ভালো শিল্পীরা নিয়মিত রেওয়াজ করেন।গুরু গুরুর নির্দেশ অবশ্যই মানতে হবে।শিষ্যত্ব পণ্ডিত রবিশঙ্কর আলাউদ্দিন খাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন।মন্ত্রমুগ্ধ তানসেনের সংগীত সম্রাট আকবর মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন।লোকসংগীত বাংলাদেশের লোকসংগীত অত্যন্ত জনপ্রিয়।স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত গান মনকে নাড়া দেয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল