মাল্টিমিডিয়া হলো বর্ণ, চিত্র ও শব্দের মিলিত এক রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৬প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে কম্পিউটার শিক্ষা পাঠ্যবই থেকে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হয়। গতকালের ধারাবাহিকতায় আজ কম্পিউটার শিক্ষা বইয়ের গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো। অধ্যায়-৯ অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের ব্যাপক ব্যবহারের কারণ কী?উত্তর: ইন্টারনেট সংযোগ নিতে হলে যেসব সামগ্রীর প্রয়োজন সেগুলো হলো: কম্পিউটার, মডেম ইত্যাদ। এগুলোর তুলনায় মোবাইল ইন্টারনেট ব্যবহার করলে খরচ অপেক্ষাকৃত কম হয়। জিপিআরএস বা সিডিএমএ সমর্থিত প্রায় সব মোবাইল সেট দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়। বর্তমানে মোবাইল ইন্টারনেটের ব্যান্ডউইথ কম হলেও ৩জি নেটওয়ার্কের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিভিন্ন টেলিকম অপারেটর ইন্টারনেট সেবা প্রদানে গুরুত্ব দিচ্ছে এবং ব্যবহারকারীদের সুবিধার জন্য বিভিন্ন সুবিধা দিচ্ছে। এ কারণেই বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে মোবাইল ইন্টারনেটের ব্যবহার হচ্ছে।প্রশ্ন: ইন্টারনাল মডেম ব্যবহারের সুবিধা কী?উত্তর: ইন্টারনাল মডেম ব্যবহারে আলাদা এডাপটারের প্রয়োজন হয় না। এটি বাড়তি স্থান জুড়ে থাকে না এবং এর জন্য ভিন্ন কোনো বৈদ্যুতিক সংযোগ প্রয়োজন হয় না। তা ছাড়া দামের দিক থেকে ইন্টারনাল মডেম অনেক সস্তা। অধ্যায়-১০ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: কম্পোজ কী?উত্তর: মুদ্রণজগতের কাজ হচ্ছে কোনো লেখা বা বিষয় ছেপে দেওয়া। কিন্তু তার আগে অক্ষর বসিয়ে লেখা সাজিয়ে দিতে হয়। এ কাজকে কম্পোজ বলে।প্রশ্ন: উপাত্ত কী?উত্তর: তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত। কম্পিউটারে ইনপুট হিসেবে দেওয়া সবকিছুই হলো উপাত্ত।প্রশ্ন: অ্যানিমেশন কী?উত্তর: চলমান গ্রাফিকসকে অ্যানিমেশন বা ভিডিও বলে।প্রশ্ন: মাল্টিমিডিয়া কী?উত্তর: মাল্টিমিডিয়া হলো বর্ণ, চিত্র ও শব্দের মিলিত এক রূপ।প্রশ্ন: হাইপার মাল্টিমিডিয়া কী?উত্তর: হাইপার মাল্টিমিডিয়া হলো ইন্টারনেট বা ইন্টারনেটভিত্তিক মাল্টিমিডিয়া, যার প্রধানতম বন্ধন হচ্ছে হাইপার লিংক।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ব্যবস্থাপনায় কম্পিউটারের অবদান কী রূপ?উত্তর: কম্পিউটার চালু হওয়ার পর থেকে অর্থ ব্যবস্থাপনা, শ্রমিক ব্যবস্থাপনা, প্রশাসনিক ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা, কর্ম ব্যবস্থাপনা, এমন অসংখ্য ব্যবস্থাপনায় কায়িক শ্রমের হার কমে এসেছে এবং সেই সঙ্গে কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে। ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো কাজের উপাত্ত বিন্যস্ত করা, সতর্ক করা, প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, জরুরি ফলাফল প্রদান করা, ক্রয় বা বিক্রয়ের পরিস্থিতি জানানো, চাহিদার নির্দেশনা প্রদান করা ইত্যাদি কাজ অত্যন্ত সহজভাবে, দ্রুতগতিতে এবং দক্ষতার সঙ্গে সম্পাদন করা সম্ভব হচ্ছে। কম্পিউটারের সাহায্যে অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ ও সম্পাদন করা যায়।প্রশ্ন: কম্পিউটারে কম্পোজ করার সুবিধাগুলো কী কী?উত্তর: কম্পিউটারে কম্পোজ করার উল্লেখযোগ্য সুবিধাগুলো হচ্ছে:১. দ্রুত কম্পোজ করা যায়।২. একই কম্পিউটারে বাংলা, ইংরেজি এবং অন্যান্য ভাষায় কম্পোজ করা যায়।৩. অক্ষর কখনো ভাঙা হয় না, লাইন আঁকাবাঁকা হয় না।৪. লাইনের মাঝখানে ফাঁকা জায়গা প্রয়োজনমতো কম-বেশি করা যায়।৫. অক্ষরের আকার অনেক বড় এবং একেবারে ছোট করা যায়।৬. কম্পোজ করা বিষয় বা লেখা কম্পিউটারের স্মৃতিতে রেখে দেওয়া যায়। প্রয়োজন হলে ওই বিষয়টি আবারও ব্যবহার করা যায়।৭. ছাপার কাজের বিষয়বস্তু ইলেকট্রনিকস বা ডিজিটাল মিডিয়াতেও ব্যবহার করা যায়।প্রশ্ন: বিনোদনে মাল্টিমিডিয়ার অবদান কী রূপ?উত্তর: মাল্টিমিডিয়া বিনোদনের পদ্ধতিই পাল্টে দিয়েছে। টিভি, ভিডিও, চলচ্চিত্র—এসব বিনোদনমাধ্যমের সর্বত্রই মাল্টিমিডিয়ার প্রয়োগ হচ্ছে। বর্তমানে চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্রের স্পেশাল ইফেক্ট প্রদান, ভিডিও নির্মাণ, ভিডিওতে অ্যানিমেশন ও স্পেশাল ইফেক্ট প্রদান, টেলিভিশনের জন্য অনুষ্ঠান তৈরি, কম্পিউটার গেমস তৈরি এবং বিনোদন পণ্য তৈরিতে মাল্টিমিডিয়া ব্যবহূত হচ্ছে।